আমার প্রিয় পোস্ট
- ভালবাসা যখন সর্বাগ্রে.... - গুপী গায়েন
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- ছুটি - আশরাফ মাহমুদ
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- অ ই ক খ ঙ ঞ - বিবেক সত্যি
- বালিকার দিন রাত্রি - সুলতানা শিরীন সাজি
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- জাতিস্মর...সুমন - বিষাক্ত মানুষ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান) - আবদুর রাজ্জাক শিপন
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- মাথার কাছে মায়ের শাড়ি - বিবেক সত্যি
- মানুষের একা হওয়া চাঁদেরই কারন - সুলতানা শিরীন সাজি
- গুপ্ত অভিসার - উত্তরাধিকার
- প্রাচীন রৌদ্রে খুজেঁ ফিরি সভ্যতার ঘ্রান ........... - হনলুলু
- তেলের দাম যখন বেড়েই চলছে তবে হয়ে যাক তেল ছাড়া রান্না - জরিণা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- চলচিত্রে রবীন্দ্রনাথ ও তার সাহিত্য - দরদী নজরুল
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- Seasons in the Sun--Terry Jack - রাশেদ
- সুন্দর সামাজিক জীবন বয়সকালে ভুলোমনা থেকে দূরে রাখে - তামিম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ) - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা) - আবদুর রাজ্জাক শিপন
- নবীনদের জন্য - নাদান
- কতোটা আত্মবিশ্বাসী আপনি ? - তামিম
- নৃত্য - ছন্নছাড়ার পেন্সিল
পারিজাতের ভাঙলে ঘুম
৩০ শে জুন, ২০০৮ রাত ১২:৩৬
পারিজাতের ভাঙলে ঘুম জাগবে নতুন আলো;
ঘাসের ডগায়, লতায়-পাতায় ছোট্ট পরী নাচবে।
তখন বাড়ির ভেতর হতে বাইরে আসাই ভালো-
রোদের আলো, ছায়ার কালো মিষ্টি সুরে হাসবে।
রৌদ্র-ছায়াও হাসতে জানে- বলছি আমি শোন!
নীরব শিশির কলস্বরে বলবে মনের কথা!
জাদুময়ী ডাকলে দূরে ভয় পেও না যেন-
মেঘের ভাঁজে সকাল-সাঁঝে যেও যথা-তথা।
মেঘের মাঝে আছে বাড়ি, মেঘেই আছে ঘর;
মেঘের মেয়ে সুখের বশে ফেলে চোখের পানি।
হঠাৎ কখন তোমার মনে জাগবে জাতিস্মর-
লক্ষকোটি স্বপ্ন কত দেখতে তুমি জানি!
মনের কোণের স্বপ্ন-পাখি উড়বে মেলে ডানা-
চাইলে তুমি ছুঁতে পার লক্ষ স্বপ্ন-পাখি।
এই এখানে সুখস্থানে নেই কোন সীমানা-
চক্ষু বোঁজার পরে খোল নতুন করে আঁখি।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নীল নিঃসঙ্গতা বলেছেন:
অদ্ভুত কবিতা...শুভেচ্ছা!
লেখক বলেছেন: ধন্যবাদ ..আর
অদ্ভুত রকম শুভেচ্ছা, তবে আন্তরিক। ![]()
লেখক বলেছেন: থ্যাংকু। এক্ষুনি ঠিক করছি। ![]()
নাফে মোহাম্মদ এনাম বলেছেন:
চাঁদের বুড়ি...নাম সুন্দর। কিছুটা মায়াবী ভৌতিক...
লেখক বলেছেন: আমি আসলে একটা ভূত! পেত্নি না। ![]()
পেত্নি শুনতে ভাল লাগে না।
ভুতুড়ে শুভেচ্ছা.........
কালপুরুষ বলেছেন:
বাহ্ খুব সুন্দর লিখেছো। ভাল লাগলো।
লেখক বলেছেন: ........অনেক দিন পর, কালপুরুষদা।
অসংখ্য ধন্যবাদ।
নাফে মোহাম্মদ এনাম বলেছেন:
আচ্ছা। তুমি পেত্নি না! আসলে ভূত থাকাই ভাল। আজকাল পেত্নিদের নেটওয়ার্কে পাওয়া যায় না। ভূতরা দুম করে লাইনে চলে আসে। মাথায়ও গিজগিজ করে।
লেখক বলেছেন: আপনার ভুতুড়ে গল্প এখনও পড়া হয় নি।
শিগগীর পড়তে আসছি।
উত্তরাধিকার বলেছেন:
বুড়ি,
আঁধার ঠেলে আলোর গান শুনতে পেলাম যেন !
ভাললাগা নিয়ে পড়লাম।
শুভেচ্ছা জানিয়ে যাই।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা আপনাকেও।
চিকনমিয়া বলেছেন:
হ এইডা ভালা লাগচে,
লেখক বলেছেন: চিকনমিয়ার কি সত্যিই ভালা লাগে? ![]()
ঠিকাছে, ধন্যবাদ। ![]()
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আমি শুনছিলাম রবী ঠাকুর নাকি মান্দার গাছের ফুলের নাম দিসিলেন পারিজাত।
কথাটা কি ঠিক?
লেখক বলেছেন: সেটা জানা নেই। জেনে বলব, ঠিক আছে?
পড়বার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: কবিতাটা কিন্তু বৃষ্টির নয়। ![]()
আমার ব্লগে স্বাগতম। শুভেচ্ছা রইল......
মানব মানিক বলেছেন:
বন্ধু চাঁদের বুড়ি ,জানি কবিতাটা বৃষ্টির নয় তবু এমন একটা ভেজাঁ ভেঁজা দিনে ঘুম ঘুম চোখে কল্পনাটা কেমন যেন অন্যরকম লাগলো......
শুভেচ্ছা আপনাকেও রইল
ভালো থাকবেন
লেখক বলেছেন: এ রকম আন্তরিক ভাল লাগার প্রকাশ ও শুভকামনা সত্যিই অনেক ভাল লাগে।
আন্তরিক ধন্যবাদ। নিজের অনুভব অন্যের কাছে পৌঁছে দিতে পারাটাই বড় পাওয়া।
লেখক বলেছেন: আসলে ধন্যবাদ দিতে গিয়েও মাঝেমাঝে মনে হয় শব্দটা এত ছোট আর সাধারণ কেন!!
শুভেচ্ছা ....
মৈথুনানন্দ বলেছেন:
কালকে সব ওষুদ শেষ হয়ে গ্যাচে। আজকে একটা চিকেন ক্লাব স্যান্ডুইচ খেলাম - কি ভালোওওওওওওওওওওওও যে লাগচে!!!!!
লেখক বলেছেন: ওহ!! ইয়াম্মি ........ আমারও লোভ লাগচেএএএএএএ !!!!!!!!
তোমার প্রোফাইলের ছবিতে দু'টো ছেলেমেয়ের ছবি। আচ্ছা, ওরা কি ভাইবোন?
মৈথুনানন্দ বলেছেন:
তাছাড়া আবার কি! আমার নিজের তো কোন সিব্লিং নেই - তাই নেট থেকে ছবি নিয়ে টাঙ্গিয়ে রাখি। কি আর করবো? বোন ভাইকে ফোঁটা দিচ্ছে, আমাদের এই রেচু্য়্যালটার লিঙ্ক আমার ব্লগে আছে ( না দিলে তোর সাথে আলি...আলি...আলি ), তুই দেখে ঝটপট শিখে নে - যখন আসবো আমাকে ফোঁটা দিবি।
লেখক বলেছেন: আমি কিন্তু ভেবেছিলাম ওটা তোমার ছোটবেলার ছবি। আর মেয়েটা তোমার বোন। ভাইফোঁটার কথা জানি............ বোনের পক্ষ থেকে আশির্বাদ। খুব সুইট একটা প্রথা।
তোমার কোন সিব্লিং নেই তো কী হয়েছে? সবাইকে ভালবেসে কত আপনজন তুমি পাবে! ![]()
মৈথুনানন্দ বলেছেন:
অল্রেডি তো পেয়ে গেছি! আমি ব্লগারও নই - সাহিত্যিকও নই। কারো দাদা কারো ভাই হয়েই খুশি, ব্যাস!! আর কি চাই? লেখক বলেছেন:
আর কিচ্ছু না।
ভাল থেকো, আশির্বাদ করো। গুড নাইট......
লেখক বলেছেন: এখন উঠেছি।
গুড মর্নিং, দাদা। ![]()
লেখক বলেছেন: অনেক বেশি ধন্যবাদ।
_
মানুষ বলেছেন:
ভাল লাগলো
লেখক বলেছেন: মানুষজনের ভাল লাগায় আনন্দ পাই।
..........
![]()
লেখক বলেছেন: সবাক ভাইয়াকে অবাক শুভেচ্ছা ...একদম অবাক। ![]()
রোডায়া বলেছেন:
আহ, খুব ভালো লাগলো৷
লেখক বলেছেন: ও কে, আহ.......... ধন্যবাদ।
লেখক বলেছেন: কসমের দরকার নেই। আমি এমনিতেই বিশ্বাস করি। ![]()
লেখক বলেছেন: তুমি বলেই দিলে, তাই আমি আর বললাম না। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















