somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রের বিদেশনীতি আর আমাদের দুষ্ট সাকিব

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের বিদেশনীতি আর আমাদের দুষ্ট সাকিব
বোরহান উদ্দিন রুবেল
যুক্তরাষ্ট্রের অনেক গুলো নীতি আছে আমি শুধুমাত্র একটিমাত্র নীতি নিয়ে আলোচনা করবো । তার আগে কিছু বলে নেই যুক্তরাষ্ট্র বিশ্বে পরাশক্তি হওয়ার পর তারা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যে নীতি ব্যাবহার করে তা হল তারা সে দেশে কে সরকারে বসবে তা নিয়ন্ত্রন করার চেষ্টা শুরু করে । সরকারে কাকে বসাবে কাকে বসাবে না আর কাকে বসালে ভালো হবে আর কাকে বসালে ভালো হবে না তারা তার কিছু মানদণ্ড ঠিক করা শুরু করে । সেক্ষেত্রে তারা যে ধরনের নেতাদের বাচাই করে তারা হল যারা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী তাদের তারা প্রথমে বাচাই করে । তারপর যে দিকটি দেখে তা হল জনপ্রিয় নেতা তবে তারা এমন জনপ্রিয় চায় না যাদের তারা নিয়ন্ত্রণ করতে পারবেনা । কারন তারা এই জিনিসটা খুব ভালো করে জানে যে যদি জনপ্রিয় কাউকে বসায় তাহলে সে যেকোন সময় বেঁকে বস্তে পারে । তাদের সে ব্যাপারে কিছু তিক্ত অবিজ্ঞতাও আছে । ১৯৫২ সালের ২৩ শে জুলাই মিসরীয় সেনাবাহিনীর প্রধান নাগিব ও কর্নেল গামাল নাসের এক সামরিক অভুথানের মাধ্যমে বাদশা ফারুককে উৎখাত করে । তাতে যুক্তরাষ্ট্র প্রশাসনের হাত ছিল । তাদের সাথে সেনাবাহিনির চুক্তি ছিল সুয়েজ খালকে তারা আন্তর্জাতিকীকরণ করবে কিন্তু গামাল নাসের ক্ষমতায় যাওয়ার পর সুয়েজ খালকে জাতীয়করণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের কিছুই করার ক্ষমতা ছিল না কারন তার জনপ্রিয়তা এতো বেশী ছিল যে তাঁকে কিছু করার মতো কোন উপায় ছিল না । ঠিক এভাবে ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিব যখন বিপুল জনপ্রিয়তা পায় তখন যুক্তরাষ্ট্র তাঁকে সমর্থন করবে কি করবে না তা নিয়ে দোটানায় ছিল কারন তার জনপ্রিয়তা এতো বেশী ছিল যে তাতে তারা সন্দিহান ছিল তারা তাঁকে নিয়ন্ত্রন করতে পারবে কি না । তাদের এই নীতির যে কারনটি ছিল তারা মনে করতো যে “ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো ” । এবার আসি সাকিব আল হাসানের দিকে তিনি বাংলাদেশের হয়ে খেলে অনেক ভালো করছে এই কারনে আবেগপ্রিয় বাঙ্গালী ক্রিকেট প্রেমিদের কাছে তিনি দেবতার মতো । তাঁকে সবাই ভালবাসে । তিনি মানুষের ভালোবাসা পেয়ে টা নিয়ে খেলতে শুরু করলে কারন মানুষের কিছু প্রকৃতিগত অভ্যাস আছে তা হল যখন কোন মানুষ বুঝতে পারে যে এই যায়গায় তাঁকে খুব প্রয়োজন অথবা এই অবস্থানে তার একটি অবস্থান হয়ে গেছে তখন তার ভিতর কিছু অহকার চলে আসে ।আর তার মধ্যে যদি কোন নৈতিকতা বা মনুষ্যত্ব না থাকে তাহলে সে এমন কিছু কাজ করে যখন সে তার সাফল্যের পিছনের মানুষ গুলোকে ভুলে যায় অথবা ব্যাথা দিতে শুরু করে তখন তার জনপ্রিয়তার কাছে আশেপাশের মানুষগুলো অসহায়ত্ব বোধ ছাড়া কিছুই করার থাকেনা । তখন সে সাকিবের মতো ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে , অর্ধউলঙ্গ স্ত্রীকে উত্যক্ত করার কারনে দর্শককে পেটায় , দেশকে ভালো না বেসে টাকাকে ভালবাসে , দেশের মানুষের ভালবাসা টাকার বিনিময়ে রাস্তায় ছুঁড়ে ফেলে । আবার টাকার জন্য নিজের লজ্জাশরম ত্যাগকরে ক্ষমা চায় আবার আমাদের মতো দর্শকরাই তাঁকে হিরু বানিয়ে দেই । এই রকম যদি আমাদের ক্রিকেটে জনপ্রিয়তাকে পুঁজি করে চলতে থাকে তাহলে কোন শৃঙ্খলা থাকবে না । আর ক্রিকেটটীম পৌঁছে যাবে ধ্বংসের দ্বারপ্রান্তে । শৃঙ্খলা পিরিয়ে আনতে তাঁকে সকল ধরনের খেলা ও এ্যাডসহ অন্যান্য সকল আয়ের উৎস থেকে নিষিদ্ধ করা উচিৎ যাতে করে দেশের মানুষের ভালবাসায় সিক্ত আর কোন ক্রিকেটার দেশের স্বার্থ বিরিধী কিছু বলতে বা করতে সাহস না পায় । আমাদের দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালই ভালো ।
শিক্ষার্থী : ঢাকা বিশ্ববিদ্যালয়
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×