চোরকাঁটার ;) জ্ঞাতি গুষ্টি - উৎসর্গ লীনা দিলরুবাবা ;)

১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩২

শেয়ারঃ
0 0 0

সাতে নাই পাঁচে নাই, পুলা ভোলাভালা :|
তবু কেন তারে নিয়ে, টানে মামা খালা!? X((
না হয় সে উঁকি ঝুঁকি, মারে সব ব্লগে, :D
মাঝে সাজে দেয় খোঁচা, আর হা হা প গে! :P
হক্‌ কথা সুশীলেতে, নাহি সদা বলে /:)
চোরকাঁটা তাই ভাই , বাঁকা পথে চলে ;)
ধরো যারা লিখে সব, ছাই পাশ চাপা X(
তবুও বলি আহ্লাদে, "ভাই, বুবু, আপা" :D
চোরকাঁটা তাই আর, মানে নাকো ধার ;)
বাজে হলে 'ওয়াক' বলে, হোক মুখ ভার :P
ধর্ম বা পলিটিক্‌স কজন ই বা বুঝি? :|
চোরকাঁটা চলে খুঁচে, তবু ফাঁক খুঁজি। B-)
ব্লগে দেখি কতো ফুল, পাখী, লতা পাতা :D
কোনও কোনও ব্লগু গণ, খোলে লুল খাতা :P
বুকে হাত দিয়ে আজ, কেউ বলো দেখি ? X((
"চোরকাঁটা? সে তো লুল।'- বাজি রেখে লেখি ;)
দোস, জ্ঞাতি- গুষ্টিতে ভরা মোর লিস্ট :)
পরিচয় ফাস হলে দিতে হবে ফিস্ট :((
এবার আসো চোখ দেই, দিলরুবা লীনায় :P
আফা মনি ভালো তবে, ঝাঁঝ বেশী গায় :D
দেখে তারে, পড়ে মনে, কথা রুবাবার ;)
পাম্‌ মেরে চোরকাঁটা হয়ে গেছে পার :P
ছড়াখানি আহামরি: কাঁটা মরে লাজে :`>
ধইন্যাপাতা হে আফা :D মন থেকে বাজে :)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছড়া ;
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৭
বৃত্তবন্দী বলেছেন:
আমি নাকি খ্রাপ মানু
চোরকাঁটা কৈসে
সেই দুখে গোল কাক
চাপ্পুরে ছাড়ছে :(
১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: হায় হায়, চাপ্পুরে আঁধার কৈরা গেলে ডিমালা না আবার ক্ষেপে :(
চাপ্পু জিন্দাবাদ;
লীনা আফামনিরে চাপ্পুতে ইনভাইট করেন ;)

১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: ;) :P :D

৩. ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫০
লীনা দিলরূবা বলেছেন: কাঁটা তুমি আবার খাইতে আইছো ঘাস:)
খাড়াও মারতাছি তোমারে বড়সড় বাঁশ;)
আমারে রুবাবা কও সাহস তোমার বটে X((
এভাবে কইতে হয়না বুদ্ধিও নাই ঘটে :P
রুবাবারে এত ভাল চেনো কিন্তু কিন্তু লাগে :-B
ছ্যাকা ম্যাকা দিছে নাকী, তাই আছ মহারাগে;)



১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪১

লেখক বলেছেন:
ভাবি যদি কথা ভাই, মিস রুবাবার :#)
আনচান করে মন, বাজে হাহাকার /:)
দিলরুবা দেখে তাই প্রাণ মন দোলে :D
পিউর মিল্কের স্বাদ মিটাই যে ঘোলে ;)
কথা খাঁটি, সে যে ছিল সেইম সহপাঠি :-B
বলা তো যায় না তবু, ভেঙে শাঁস আঁটি। ;)

৪. ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩২
পুরাতন বলেছেন: প্রতি লাইনেই ইমুটিকন /:)
আমিও ইক্টু দেই কি কন :D
১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: দেন দেন। সামু বলগে ইমু ফিরি ;)

১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: ;) হাচাই!

৬. ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কে হাত দিয়ে আজ, কেউ বলো দেখি ? "চোরকাঁটা? সে তো লুল।'- বাজি রেখে লেখি


নিশ্চয়ই চুরকাঁটা অন্য নিকে লুলায়:-B
১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: :( পুলাডারে ভালা পাইতাম
;)

৭. ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৮
আইরিন সুলতানা বলেছেন:

চোরকাঁটা খাবে ধরা, ওয়ান-টু'তে বুঝেছি :-0
ভয় পেয়ে ছড়া ছেড়ে বলে "আমি হেসেছি"! B:-/
কত আর লুকাবে হে, নিকের ওই আড়ালে X(
একবার ভুল পথে পা দু'টি বাড়ালে 8-|
ব্লগেতে জানোতো আছে রাম-যদু-মধু :-B
চোখ রাখে খোলা সবে, ফাঁদ পেতে শুধু B-))
এইবার এইবার লোকে ঠিকই জানবে :#P
চোরকাঁটা অবশেষে জেনো হার মানবে :P

১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪০

লেখক বলেছেন: কতো গেলো ওয়ান-টু আর ফোর- টু- জিরু ;)
চোরকাঁটা বরাবরই সামু ব্লগে হিরু B-)
ডানে এলে, বামে কেটে চোরকাঁটা ধায় :D
একেবারে নয় সোজা , পিছু কেউ যায় :P
ব্লগ আড্ডায় দেখো কতো ব্লগু এলো
বলো দেখি, আমি টা কে? হবে এলো মেলো ;)

১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: ;)

১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: :D :D :D

১০. ১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৮
আলী আরাফাত শান্ত বলেছেন:
চোরকাটার অনেক বুদ্ধি
মিলায় সে ছন্দ
ছন্দের যাদুতে
সবাই হয় মুগ্ধ:)
১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: আহা বেশ বেশ বেশ :D

১১. ১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২
বুলবুল আহমেদ পান্না বলেছেন: চলছে, একি! কাব্য?
আমরা কে কি ভাববো?
১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন:
ভাবাভাবি পরে হোক; হোক লেখালেখি
কতদুর টানা যায়, চলো আজ দেখি ;)

১২. ১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০১
শ।মসীর বলেছেন: চোরকাঁটা? সে তো লুল।' ;)
এই কথাতে নাই কোন ভুল :):)
১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: রতনে রতন চেনে, জানো নাকি তাহা ;)
তাহলে তো চিনেছোই সাব্‌বাস! আহা! :D

১৩. ১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৭
আহমেদ রাকিব বলেছেন: মজার হইছে। কমেন্ট গুলাও মজার।
১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: :P :) :D ;)

১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: ;)

১৫. ১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৪
লীনা দিলরূবা বলেছেন: মিস মানে ফাঁকি রুবাবা কি তাই? :-B
রুবাবার প্রেম মানে সেটা হাইফাই:)
দিলরুবা লীনা মেয়ে সোজা ভুলাভালা:P
রুবাবার নাম নিলে মন হয় কালা;)
দুধের স্বাদ ঘোলে মেটে নাকো =p~
চুরা ব্যাটা চোরকাঁটা আশাতেই থাকো B-))
১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: 'আশা' মানে জুল জুল চোখ করে চাওয়া :#)
পলিথিনে জুস ভরে , চেখে চেখে খাওয়া ;)
ব্লগ ভরা আশাবাদী লোক খালি দেখি :|
পিছু হটে চোরকাঁটা , করে লেখা লেখি :)

১৬. ১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৪
শয়তান বলেছেন: খুক খুক কাশির ইমো
১১ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ;)

১৭. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫২
হিমালয়৭৭৭ বলেছেন: চোরকাঁটা লোক ভাল..... অহেতুক তার জ্ঞাতিগুষ্টি নিয়ে টানাহেচড়া করার নিন্দা জানাই।।।।
১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: সহমত সহমত :D
তীব্র নিন্দা আমি জ্ঞাপন করিতেছি। ;)

১৮. ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৬
আইরিন সুলতানা বলেছেন:
লেখক বলেছেন: 'আশা' মানে জুল জুল চোখ করে চাওয়া :#)
পলিথিনে জুস ভরে , চেখে চেখে খাওয়া ;)
ব্লগ ভরা আশাবাদী লোক খালি দেখি :|
পিছু হটে চোরকাঁটা , করে লেখা লেখি :)
==========================

চোরকাঁটা লুল দেখি! হাতেনাতে ধরা! :-B
"আশা" নিয়ে ব্লগে লেখে ছড়া অতি কড়া! B:-/
রুবাবা'রে না পেয়ে গো রুবা আপা সনে :|
পাম মেরে খোশ দিল -এ দিনে তারা গোনে! :-*
আগেই বলেছিনু হে, হাটে হাঁড়ি ভাঙবে B:-/
"চোরকাঁটা বহুরুপী" -সুশীল'রা জানবে :P
১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন:
:| ভালো কথা আজকাল পায় নাকো দাম
কথা দিয়ে ছিলে ফেলে, আদমের চাম :(
তিলকে বানায় তাল, বলো দেখি কারা?! X(
লুল তো বলেনি কভু প্রীতি, দিবা ,ফারা ;)
তবে কেনো দিল হায় বোম খেপে টেপে! :-*
কেউ হাসে চাপা হাসি, মুখ চেপে চেপে :|
হাঁড়ি ভাই ভেঙে ঘরে, বলো কার লাভ? :-*
হাটেতে ভাঙিলে হাঁড়ি হয় যদি love ;) :D

১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: ;) চোরকাঁটারেও ঝাঁঝা

২০. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬
শয়তান বলেছেন: ঢিসাউ ঢিসাউ ফাইটিং টা জমসে ভালু B-))
১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: ;)

২১. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৭
মুনশিয়ানা বলেছেন: আহা হা... চরম মজার ছড়া হইছে... দিল্রুবাবাকে বহুত ভালাপাই। B-))

ওরে বাবা, রুবাবা... ;)
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: বাবা রে বাবা
দিল রুবাবা!
;)

২২. ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩৭
ফেরারী পাখি বলেছেন: বাবারে নাকে কানে খত দিলুম, আর যাই করি সামু ব্লগে এরকম কবিরাজ থাকতে আর কোবতে কেন লিখি মশাই?

ছন্দ যাই হোক , এই রকম মিলানো চেষ্টা করলে--বোধ হয় আর এ জীবনে লেখালেখি হবে না।
২০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: ;) :`>

 

মোট সময় লেগেছে ১.০৬৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজ দায়িত্বে বিশ্বাস করুন ;)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই