দু পয়সা কামানোর ধান্দাতে রই
আজকাল ঘটকালি, ব্যবসাটা চালু
মেয়ের লাগে টাকাকড়ি, ছেলে- আলু আলু
ডিভি, গ্রীন, রেসিডেন্ট সবগুলি ফরেন ;
বাড়ী, গাড়ি, হাউজিং- চয়েসটা করেন।
মেয়ে দেখা? সেও হবে; মোবাইলে টক
এন্ট্রির টাকা ঢেলে, করো বক্ বক্;
মেয়ে তো মাশাল্লাহ- পর্দানশীল;
মুবাইলে মধু স্বর, হাসে খিল খিল
ছেলেগুলো ঝটপট- যায় তাই পটে
তাড়া তাড়া শতি নোট, লেন দেন ঘটে।
মেয়ে নিবে ছেলে কিনে, পাসপোর্ট ফিরি;
নারী, গাড়ি, বাড়ী! আহা, স্বপ্নের সিড়ি;
অবশেষে আসে সেই, আক্দের দিন;
পাত্র পক্ষ শোধে, ঘটকের ঋণ
আক্দের মহরত- সময় যে যায়;
নাই কনে, নাই কাজী- শুধু হায় হায়
ভাড়াটিয়া পাত্রির, ফিস নয় মেলা
রাতদিন, সিজনাল- চলে বিয়ে খেলা
অ্যাড্রেস বদলায় 'কাঁটা ভাই ঘটক
'হায় হায়' ব্যবসায় প্রফিটের ঝটক
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



