মিলনমেলা
১৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উত্তরা থেকে শাহবাগ এলাম ৪:৩০ এর দিকে। এসেই অপেক্ষা মামলুকার মানে দূরালাপনীর জন্য। আসে আর না। কল করতে গিয়ে দেখি বলছে - আপনার ব্যালেন্স যথেষ্ট নয়। আবার পিজি'তে গেলাম রিচার্জ করার জন্য। ফোন করতেই বলল - আর ১০ মিনিট। আধ ঘন্টা পার করে তিনি আসলেন। হায়রে! প্রেমিকার জন্যও মনে হয় এতো অপেক্ষা করি নাই। অত:পর চারুকলায় গমন। বসে আর দাড়িয়ে থাকা ব্লগারদের দেখে আমরা যখন বোঝার চেষ্টা করছি - কে কোনটা হতে পারে, এক যুবক সহাস্যে এগিয়ে এসে পরিচয় দিলেন - আমি রিজভী। একে একে পরিচয় হলো আরো ক'জনের সাথে। হোচট খেলাম কালপূরুষ কে দেখে। ওনার নাম আর লেখা পড়ে কেন জানি মনে হয়েছিল সৌম্যকান্ত চেহারার ছ'ফিট লম্বা কোন ব্যক্তির ছবি। কিম্বা গন্ডারের দেয়া লোলপূরুষ খেতাব দেখে মনে এসেছিল কোন এক প্লে-বয় মার্কা চেহারা। হায়! কালপূরুষ এর কোনটাই না। ছোটখাট আর হালকা পাতলা গড়নের 'গ্যাদার বাপ' টাইপের ভদ্রলোক। আমি আর আর মামলুকার একটু ঘুরে এলাম বাইরে থেকে। এসেই দেখি চা পর্ব চলছে। এরমধ্যে পরিচয় হলো সাইমুম আর কে এস আমিনের সাথে। আমার নিক শুনে সামনে বসা নির্ঝর ওর প্রফেশনাল নাইকন এসএলআর ক্যামেরা বের করলো ছবি তোলার জন্য।
এরপর এলো আরিল, জানা আর এষা। পরিচয় পর্বের পর কেক কাটা আর খাওয়া। আরিল ঘুরে ঘরে সবার সাথে আলাপ করলো। ভালই বাংলা শিখেছে। পড়তেও নাকি পারে। তবে জানার কাছে জানার ইচ্ছা রইলো - সে এই ইউরোপীয় যুবককে কি করে ভেতো বাঙ্গালী বানালো।
এরপর আম্তে-ধীরে বিদায় নিয়ে চলে এলাম।
একটা স্পেশাল ধন্যবাদ রিজভী আর শামিম এর জন্য
ছবি - জানা আর আরিল
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন