আমার প্রিয় পোস্ট

ঢাকা - ৪০০ বছরের পূরানো এক শহর - পর্ব ১

০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:৫৮

শেয়ার করুন:                   Facebook

ঢাকা শহরের বয়স নাকি এ বৎসর ৪০০ বছর পূরো হচ্ছে। অথচ কতটুকু জানি আমরা এই প্রিয় শহরটি সম্পর্কে ? আমার নিজের কথা যদি বলি, তাহলে বলবো তেমন কিছু জানি না। সেই অষ্টম শ্রেণীর পর আর কোন ইতিহাস বই হাতে নিয়েছি কিনা সন্দেহ আছে। আর পত্রপত্রিকায় টুকটাক যা পড়েছি ঐ পড়া পর্যন্তই। হঠাৎ করেই শখ হলো এই শহরের ইতিহাসটা একটু খূঁজে দেখি। খূঁজতে গিয়ে দেখলাম একমাত্র উইকিপিডিয়া আর বাংলাপিডিয়া ছাড়া নেটে আর কোন ভাল সূত্র নেই। তবে বাংলা উইকির থেকে এ বিষয়ে ইংরেজী উইকি অনেক বেশী সমৃদ্ধ। তবে উইকিপিডিয়া বা বাংলাপিডিয়ায় তথ্যগুলো খূঁজে খূঁজে বের করতে হয় বলে মাঝে মধ্যে খূবই বিরক্ত লাগে। পড়তে পড়তেই মাথায় এলো, আমি যা জানছি আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয় ! আমি এই দু'টো সাইট ছাড়াও আরো বেশ কিছু সাইট এবং বইপত্রের সাহায্য নিয়েছি। আসুন তাহলে শুরু করি আমাদের ইতিহাস পাঠ।

ঢাকার পত্তন
শহর হিসেবে ঢাকার বয়স ৪০০ হলেও সেই ৭ম শতাব্দি মানে প্রায় ১৩০০ বছর আগেও কিন্তু এই বর্ধিঞ্চু জনপদটির অস্তিত্ব ছিল। সেই সময় এটি ছিল কামরূপ নামের বৌদ্ধ রাজ্যের অধীন। এই রাজ্যটি সেই সময় বিস্তৃত ছিল আসাম, উত্তরবঙ্গ, ঢাকা ও ময়মনসিংহ নিয়ে। রাজ্যটি পরিচালিত হতো আসামের গৌহাটি এবং তেজপূর থেকে। এরপর আসে পাল রাজবংশ। বৌদ্ধ এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, যিনি একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গৌর এর ক্ষমতায় এসেছিলেন। সেই সময় এটি ছিল এক অভূতপূর্ব ঘটনা। পূর্ববর্তী শাসক কোন উত্তরাধিকারী রেখে না যাওয়ায় এমনটি হয়েছিল বলে জানা যায়। পাল রাজবংশের সময় পূরো বাংলাই চলে আসে এদের নিয়ন্ত্রণে।

৯ম শতাব্দিতে ঢাকা চলে যায় হিন্দু সেন রাজবংশের অধীনে। এই রাজবংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন পাল রাজবংশেরই অংশ ছিলেন। পাল রাজাদের দূর্বলতার সূযোগে তিনি ধীরে ধীরে ক্ষমতা দখল করেন। রাজা বল্লাল সেন ঢাকায় ১২০০ শতাব্দিতে প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে সুপরিচিত। কথিত আছে যে রাজা লক্ষণ সেনের সময়ই হিন্দুদের বর্ণ প্রথা চালু করা হয়।

সেন রাজবংশের সময় ঢাকা এবং সন্নিহিত অঞ্চল বাঙালা নামে পরিচিত ছিল। এই সময়কালেই ঢাকায় হিন্দুদের বর্ণ প্রথা ভিত্তিক বেশ কিছু বাজার / অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। যেমন লক্ষীবাজার, শাখারী বাজার, তাতী বাজার, পাটুয়াটুলি, কুমারটুলি, বানিয়ানগর এবং গোয়ালনগর।

সেন রাজবংশের পর ঢাকা চলে যায় মুসলমান শাসকদের হাতে। মূঘল রাজবংশ ঢাকা করায়ত্ব করার আগে পর্যন্ত দিল্লির সুলতানরা ঢাকাকে শাসন করেন বিভিন্ন তুর্কি আর আফগান প্রশাসক দিয়ে।

১৬০৮ সালে মূঘল রাজবংশ সুবা বাংলার রাজধাণী হিসেবে ঢাকাকে ঘোষনা করে। শুরু হয় ঢাকা শহরের ৪০০ বছরের নতুন ইতিহাস।

(ক্রমশ....)

ছবি : ঢাকেশ্বরী মন্দির কমপ্লেক্সের মধ্যে অবস্থিত ৪টি শিব মন্দির। ১৮৯০ সালে তোলা। উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঢাকাইতিহাস ;
প্রকাশ করা হয়েছে: ইতিহাস ও ঐতিহ্য  বিভাগে ।

 

  • ৩৬ টি মন্তব্য
  • ২৯৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০০
comment by: দূরন্ত বলেছেন: খুব ভালো লাগলো। পরবর্তী পর্বের অপেক্ষায়.....
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

২. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: কালপুরুষ বলেছেন: আমিও এমনটাই জানি। অনেকের ধারণা কোলকাতার চাইতেও ঢাকা নাকি শহর বা নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে পুরোনো। লেখা ভাল হয়েছে।

চলুক---
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: ঢাকা কোলকাতার থেকে প্রায় ১০০ বছরের বেশী প্রাচীন। ধন্যবাদ পড়ার জন্য।

৩. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২২
comment by: ইফতেখার ইনান বলেছেন: চলুক.. ভাল উদ্যোগ... +
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
comment by: পথিক!!!!!!! বলেছেন: ইতিহাস আমাকে টানে আর টানে.......................সুন্দর পরিকল্পনা., আমি ভাবছিলাম আর আপনি শুরু করে দিয়েছেন...আপনাকে তাই অনেক সাধুবাদ
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: আমি শুরু করেছি বলে আপনি আর লিখতে পারবেন না এমনতো কিছু না। পড়ার জন্য ধন্যবাদ।

৫. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১১
comment by: দুঃখবিলাস বলেছেন: সুন্দর সাবলীল লেখা। ভালো লাগলো। চলুক
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৬. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
comment by: পথিক!!!!!!! বলেছেন: না আমি ঢাকা না পৃথিবীর ইতিহাস নিয়ে বলতে চাই
সময় পারমিট করে না।

সুন্দর বর্নণা গুলো । বেশ সুন্দর হয়েছে কিন্তু
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: পার্ট বাই পার্ট লিখুন। আবারও ধন্যবাদ।

৭. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
comment by: বহুরূপী মহাজন বলেছেন: সুন্দর হয়েছে, আমি কিছুটা জানতাম। যেমন ঢাকা শহরের নামের ইতিহাস। শুনেছি ঢাকা শহরের সীমানা নির্ধারণ হয়েছিল 'ঢাক' বাজিয়ে। যতদূর পর্যন্ত ঢাকের শব্দ শোনা গেছে সে পযর্ন্ত এর সীমানা ঠিক করা হয়েছিল। এবং 'ঢাক' বাজিয়ে সীমানা নির্ধারণ করার কারণেই নাকি এই শহরের নাম দেয়া হয় 'ঢাকা'। আপনি কি এরকম কিছু জানেন?

সামনের পর্বগুলোর অপেক্ষায় রইলাম।
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: ঢাকা শহরের নামকরনের ২টা গল্প আছে। তারমধ্যে এটা একটা। পরের পর্বে পাবেন। ধন্যবাদ পড়ার জন্য।

৮. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
comment by: বিকর্ণ ভারতবর্ষ বলেছেন: আরও লিখুন
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: পাবেন খুব তাড়াতাড়ি। ধন্যবাদ পড়ার জন্য।

৯. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: রাতমজুর বলেছেন: খুব ভালো হৈছে রন্জু ভাই।
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ ধ্রুব।

১০. ০৮ ই মে, ২০০৮ রাত ১০:০৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: এমন সব লেখার জন্যই আসা ,

যতটা পারবেন বিস্তারিত লিখার চেষ্টা করবেন ++
০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: চেষ্টা করবো বিস্তারিত লিখতে। ধন্যবাদ পড়ার জন্য।

১১. ০৯ ই মে, ২০০৮ সকাল ১০:২০
comment by: অ্যামাটার বলেছেন: গুড জব,
আমরা যেন আমাদের ঐতিহ্যকে ভূলে না যাই...
০৯ ই মে, ২০০৮ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৫৬
comment by: েজবীন বলেছেন: অনেক সুন্দর সাবলীল লেখা.....ভালো লাগল
০৯ ই মে, ২০০৮ দুপুর ২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন পড়ার জন্য।

১৩. ০৯ ই মে, ২০০৮ দুপুর ২:২৯
comment by: উন্মনা রহমান বলেছেন: ভাল হৈছে।
০৯ ই মে, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪. ১২ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
comment by: ময়ুরবাহন বলেছেন: দারুন পাঠান ভাই। ইতিহাস আমারো ফেবারিট।
ভাল লাগল।

+
১২ ই মে, ২০০৮ রাত ৮:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫. ১৪ ই মে, ২০০৮ রাত ১২:১০
comment by: রাশেদ বলেছেন: ++
১৪ ই মে, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ। অনেক দিন পর আসলেন মনে হয় ?

১৬. ১৫ ই মে, ২০০৮ রাত ৮:৪৬
comment by: মহাকাল বলেছেন:
মহাকাল আপনার কথা মনে রাখিবে
১৫ ই মে, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭. ১৫ ই মে, ২০০৮ রাত ৮:৪৭
comment by: রাশেদ বলেছেন: বিজি ছিলাম মাঝে। এখনো বিজি। একটু ঢু মেরে গেলাম। :)
১৫ ই মে, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: ওকে।

১৮. ১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৫
comment by: চিকনমিয়া বলেছেন: ডিং
পাড়চি:)
১৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবদ। ঢাকা চইলা আসেন নেকষ্ট শুক্র বা শনিবার।

 



 


ছবিওয়ালা
eusufzai@gmail.com
মোবাইল : ০১৯১২০৪৩৫৩০
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬১২৫