আরটিভির খবরে দেখলাম প্রধানমন্ত্রী নাকি বিডিআর সদস্যদের দাবী-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন।
কিন্তু এটা কি ঠিক হলো মাননীয় প্রধানমন্ত্রী ? অস্ত্রের জোরে যদি সব দাবী আদায় করা সম্ভব হয় তাহলে আমরা সাধারণ জনগণ, যাদের অস্ত্র নাই তারা কি করবো দাবী আদায়ের জন্য - বলতে পারেন ! দায়িত্ব নিয়েছেন কতদিন হলো, এখনই যদি নতি স্বীকার করেন অপশক্তির কাছে, আমাদের আশা-আকাংখা আর বিশ্বাস সব যে নষ্ট হয়ে যায়।
৭৫ এ কিন্তু এরকম কাহিনী হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর। সিপাহী-সিপাহী ভাই ভাই, অফিসারের রক্ষা নাই বলে সিপাহী বিদ্রোহ হয়েছিল। আজকে আবার একই কাহিনী হচ্ছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। আর্মড ফোর্সের মধ্যে এই বিডিআর অন্যতম দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান। সুতরাং তাদেরকে ছাড় দেয়ার কোন অবকাশ নেই আপনার। সেনাবাহিনীকে ডাকুন, তাদেরই দায়িত্ব দিন সমাধানের। তারা না পারলে প্রশ্ন আসবে আপনার হস্তক্ষেপের।
জনগণের ট্যাক্সের পয়সায় এইসব অকৃতজ্ঞ পোষার চাইতে ডগ স্কোয়াড পোষা অনেক ভাল।
আপনি ভুল করলে শেস পর্যন্ত ভুলের মাশুল আপনাকেই দিতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



