somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকায় বহুবিবাহ সমাচার

১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন পড়ি কলেজে। একদিন এক আড্ডায় এক বন্ধু এক কাহিনী শুনালো। কোন এক বয়স্ক সিলেটি ভদ্রলোক নাকি তার তরূণী বধূটিকে মেয়ে সাজিয়ে ব্রিটেনে নিয়ে গিয়েছিলেন। কারণ সে ছিল ভদ্রলোকের ২য় স্ত্রী। ভালই চলছিল সবকিছু। কিন্তু ব্রিটেনের পরিবেশ পরিস্থিতি একসময় মেয়েটিকে বিদ্রোহী করে তুলে। ফাঁস হয়ে যায় সবকিছু। গ্রেফতার হন সেই ভদ্রলোক।

সেই সময়েই আসলে জানলাম ইউরোপ আমেরিকায় বহুবিবাহ নিষিদ্ধ। এমনকি মুসলিমরাও সেখানে ধর্মের দোহাই দিয়ে একাধিক বিয়ে করতে পারে না। জানাটা এরকমই ছিল এতদিন। সেদিন বিবিসি রেডিও শুনতে গিয়ে জানলাম এই জানাটাই সব না।

আমেরিকার একটি অঙ্গরাজ্য উটাহ। আর এখানে এই বহুবিবাহ বেশ প্রচলিত। এরা সবাই বিশেষ একটি চার্চের অনুসারী যারা মনে করে এটা সৃষ্টিকর্তার বিধান। আইনগতভাবে আমেরিকায় বহুবিবাহ এখনও নিষিদ্ধ। প্রাপ্তবয়স্কদের এজন্য কারাদন্ড হতে পারে এবং বাচ্চাদের সরকারের হেফাজতে নেয়ার বিধান রয়েছে। তাহলে ? সরকার এই মূহুর্তে আসলে এদের বিরুদ্ধে কিছুই করতে পারছেনা, কারণ এদের সংখ্যাধিক্য। প্রায় ৪০০০০ হাজার মানুষ শুধূমাত্র এই উটাহ'তেই বহুবিবাহের অনুসারী অথবা ফসল (বিবাহিত + সন্তান)। এদের বিরুদ্ধে অবশ্য অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেয়া (বিশেষ করে মেয়েদের) এবং শিশু নির্যাতনের অভিযোগ উঠে। আর সরকারও এজাতীয় অভিযোগ না থাকলে এদেরকে কিছু বলছে না। আর এখন এই বিশাল সংখ্যক মানুষ চাইছে আইন করে তাদের স্বীকৃতি দেয়া হোক।

এই খবরটিতে কোডি ব্রাউন নামে এক ভদ্রলোকের পরিবারকে উপস্থাপন করা হয়েছে। যার ৩ জন স্ত্রী এবং ১২ জন সন্তান। সবচেয়ে ছোটটির বয়স ৪ বছর আর বড় জনের বয়স ১৪। স্ত্রী জ্যানেলের ৬ সন্তান, মেরীর একটিই মেয়ে আর ক্রিষ্টিনের ৫ সন্তান। তাদের বাড়ীটিতে ৩টি এপাটর্মেন্ট আছে যেখানে ৩ স্ত্রী তাদের নিজ নিজ সন্তানদের নিয়ে থাকেন। তাহলে কোডি ব্রাউন কোথায় থাকেন ? উত্তর এলো তিনি সবখানেই আছেন। বাচ্চারা সবাই জানে তাদের ৩ জন মা আর ১ জন বাবা।

খবরটা শোনার পর নেটে সার্চ দিলাম। যা পেলাম তার কিছু অংশ তুলে দিলাম আপনাদের জন্য।

বিবিসির খবর




সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৯ রাত ১২:১৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×