কযেকদিন আগে উইনএম্প ডাউনলোড করলাম। উদ্দেশ্য অনলাইন রেডিও শোনা। বেশিরভাগই মিউজিক ষ্টেশন। কোনটা শোনা যায় কোনটা যায় না। কোনটা আবার কেটে কেটে আসে। হঠাৎ করে একটা ষ্টেশন পেয়ে গেলাম, যেটার সাউন্ড কোয়ালিটি সুপার্ব। আর নন-ষ্টপ শোনা যায়, মানে বাফারিং এ কোন সমস্যা হয় না। ষ্টেশনটার নাম মুভিন ৯৯.৭। এটা আমেরিকার সানফ্রান্সসিসকোর একটা এফএম রেডিও ষ্টেশন। ঘটনা এইটা না। ঘটনা হলো ...
এই ষ্টেশনে একটা অনুষ্ঠান হলো লাভ ট্র্র্যাপ। চিটার / অবিস্বাসী স্বামী বা স্ত্রীকে হাতে-নাতে ধরার জন্য এই অনুষ্ঠান। আজকেই কেই প্রথম শুনলাম।
এক মহিলা অনুষ্ঠানে ফোন করে বলছে, সে তার স্বামীকে নিয়ে চিন্তায় আছে। কারণ জিজ্ঞাসা করায় বললো অপরিচিত এক মহিলা বেশ কিছুদিন ধরে তাকে টেকষ্ট মেসেজ পাঠাচ্ছে এই বলে যে সে তার স্বামীকে করায়ত্ব করেছে, মাঝে মধ্যে সময় কাটাচ্ছে ইত্যাদি। স্বামীকে জিজ্ঞাসা করলে সে পূরো অস্বীকার করে এসব। শেষে সেই অপরিচিতা মহিলা একটা ছবি পাঠায় যেটাতে দেখা যাচ্ছে ...
এখন এই মহিলাটি লাভ ট্র্যাপের সাহায্য চায়। লাভ ট্র্যাপের আরজে মারিয়া তখন ফোন করে সেই চিটার স্বামীকে। পরিচয় দেয় ফুলের দোকানের কর্মচারী হিসেবে। বলে আজকের স্পেশাল অফার হলো সে (স্বামী) আজকে সম্পূর্ন বিনামূল্যে কাউকে ফুল পাঠাতে পারবে। এবসলিউটলি ফ্রি। স্বামী প্রবর বিনা বাক্য ব্যয়ে ফাঁদে পা দেয়। সে ফুলের অর্ডার দেয় তার সেই গোপন প্রেমিকা ডেইজীর জন্য। আর সাথে সাথেই মারিয়া লাইন দেয় অন হোল্ডে থাকা তার স্ত্রীকে। শুরু হয় দু'জনের বাগযুদ্ধ। স্বামী হাতে-নাতে ধরা পড়ে কিছুটা নার্ভাস। তারপরও বলতে চেষ্টা করে আস আমরা দু'জনে বসে এটা নিয়ে কথা বলি। স্ত্রীর শেষ জবাব ...
সি ইওর এস ইন কোর্ট !!!
মুভিন ৯৯.৭ শুনুন অনলাইনে ...
উইনএম্পে সাউন্ড খূব ভাল আসে। ব্রাউজারে কিছুটা ফ্ল্যাট শোনা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

