আমার প্রিয় পোস্ট

পালাবে কোথায় !!!

২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪

শেয়ারঃ
0 0 0

না। পালানোর (নাকি লুকানোর) আর কোন পথই বোধ হয় আর রইলো না। জ্বি, আমি ইয়াহু মেসেঞ্জারের কথাই বলছিলাম। আপনি হয়তো বিশেষ কারো হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ইনভিজিবল মোডে লগ ইন করে বসে আছেন আর মুচকি মুচকি হাসছেন। আপনার হাসিটা বোধহয় এবার হাসবে সেই বিশেষ একজন। কারণ সে খূব সহজেই আপনার ষ্ট্যাটাস মানে আপনি অনলাইন নাকি অফলাইন নাকি ইনভিজিবল মোডে আছেন সেটা জানতে পারবে। এমন কি আপনি যদি ষ্টিলথ ও ব্যবহার করেন নিস্তার নেই।

অবশ্য লুকিয়ে থাকা কোন ইয়াহু আইডিধারীকে ধরার আরো বেশ কিছু তরিকা আছে। তবে কোনটাই খূব সহজসাধ্য বা সরাসরি প্রক্রিয়া না। সবই ঘুরিয়ে খাওয়ার মতো ব্যাপার আর কি। নিচের ওয়েব সাইট টিতে যান আর কোন একটি ইয়াহু আইডি দিন। এবার গো প্রেস করুন। প্রোফাইল পিক সহ জানতে পারবেন, সে কি অনলাইন, নাকি অফ লাইননাকি ইনভিজিবল। আর ষ্টিলথ দেয়া থাকলে তাকে অনলাইন দেখাবে। আর এর জন্য আপনার নিজের লগ ইন করার কোন কোন ঝামেলাই নেই।

তো হয়ে যাক পরীক্ষা। পরীক্ষা করুন এই সাইটে ...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইয়াহু মেসেঞ্জার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: এই ভাবে হেলতে দুলতে কেউ পালায় নাকি ?

২. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৮
সামী মিয়াদাদ বলেছেন: প্রাইভেসি নষ্ট.....এইটা কেমন কথা?

ভাইজান আশাকরি ভালা আছেন।
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: সেটা ঠিক অবশ্য। ভাল আছি। তারপর খবর কি আপনার। সেই যে শালয়েশিয়া গেলেন ট্রেনিং এ এরপর তো আর দেখিই না।

৩. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৮
অপ্‌সরা বলেছেন: জানলেই কি ???

আমার ইচ্ছা হলে আমি কথা বলবো শুধ. কেউ কি জোর করে ধরে কথা বলাতে পারবে???:P

২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: েটা ঠিক। তারপর রিপোর্ট করার ব্যবস্থা তো আছেই।

৪. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৯
অপ্‌সরা বলেছেন: ভাইয়া আমার কিন্তু রাগ লাগছে। এখন তো সবাই ধরে ফেলবে আমি ইনভিজিবলে আছি কিনা।:((
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: কি আর করা। তবে লগ ইন করার আগে দেখে নিতে পারবেন কে কে লগ ইন অবস্থায় আছে।

৫. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২০
পুরাতন বলেছেন: অফিসে ইয়াহু মেসেন্জার ইউজ করতে দেয়না :(
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: ভালই তো। এই এক্সকিউজটাই ব্যবহার করতে পারবেন।

৬. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৪
কুয়াশায় ডাকা বলেছেন: নাহ, গোপন বইলা আর কিছু থাকলনা .....
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: আসলেই ...

২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: ধরার নাকি ধরা খাওয়ার জটিল সমস্যা ..

৮. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৮
সামী মিয়াদাদ বলেছেন: আছি ভালই। নেটে সময় দেয়ার মতো সময়টাই শুধু বের করতে পারিনা নানা ঝামেলায়। যে টুকু পাই তাতে ব্লগিংটা ঠিক মতো হয়তো হয়ে উঠবেনা।
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: হুম। চাকরিতে আরো দ্রুত উন্নতি করেন এই কামনাই করি। ব্লগিং এর সময় আরো পাওয়া যাবে, যদিও ব্যক্তিগতভাবে আপনার অসাধারণ লেখা মিস করবো ...

৯. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৯
বড় বিলাই বলেছেন: মজার তো। কিন্তু আমিতো ধরা খাবো। থাক গে ধরা খেলেই বা কি আসে যায়। ;)
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: খালি অন্যরে ধরবেন, তা তো হয় না :)

১০. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩২
সাগর ঢাকা বলেছেন: http://www.invisible-scanner.com
এই নেন আরো একটা দিলাম...
তবে যে ইন ভিসিবলে থাকতে চায়...তার সাথে কোনো কথা নাই :(
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৬
অপ্‌সরা বলেছেন: বড় বিলাই বলেছেন: মজার তো। কিন্তু আমিতো ধরা খাবো। থাক গে ধরা খেলেই বা কি আসে যায়।


ঠিক ঠিক আপুনি। কি যায় আসে??? কেউ চার্জ করতে আসলে আমরা বলবো , যা ভাগ, ইচ্ছা হইসে ইনভিজিবলই থাকবো।:P
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: হুম। "বড় বিলাই" তাহলে মহিলা বিড়াল :)

১২. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০০
জনৈক আরাফাত বলেছেন: এই রকম মেলা আছে। আমি একটা ইরানী সাইট ইউজ করি। খুব মজার! :P
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: লিংকটা ...

১৩. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৯
জেরী বলেছেন: কেউ ইচ্ছা করে ইনভিজিবল থাকতে চাইলে কি দরকার তাকে খোঁজার??
২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: কথাটা ঠিক অবশ্যই। তবে টম'কে ভয় পাইলেই ভয় ... :)

২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: সারছে !!! আপুরাতো এমনিতেই চেততেসে ...

১৫. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ইনভিজিবল থাকার চাইতে বিজি স্ট্যাটাস দিয়া রাখা ভাল। বিজি, কথা কমু না। কি করবি?/:)
২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ভাল বুদ্ধি। বিজি ষ্টাটাসের মানেই বা কয়জন বোঝে।

১৬. ২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
'লেনিন' বলেছেন: আপুরা হয়তো মাল্টিপল টাংকিইং এর জন্য ইনভিজিবল থাকে (এটা জাস্ট কিডিং ধরে নিতে বলছি) :P ;)

কিন্তু @ভাঙ্গা পেন্সিল, অনেকে বিজি দিয়ে রাখলেও অনবরত হাই, হেলো, আর ইউ বিজি? দিতে থাকে... ওটা থেকে নিস্তার কি?
২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: আপুদের নিয়া যা বললেন ... আপনার খবর আছে :)

১৭. ২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
কালপুরুষ বলেছেন: ঢাকার বাইরে ছিলাম ৪ দিন। আশা করি ভাল আছেন।
২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: আপনাকে দেখে ভাল লাগলো। জ্বি, ভাল আছি। আপনিও আশা করি ভাল আছেন।

১৮. ২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: নিস্তারের সিস্টেম আছে। আমার বাজ, নিউ মেসেজ সবগুলার সাউন্ড অফ, এমনকি উইন্ডোও মিনিমাইজড!;) আমারে পায় কে! আমার কইতে মঞ্চাইলেই কথা হয়।

 

মোট সময় লেগেছে ০.৯১৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছবিওয়ালা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ