আমার প্রিয় পোস্ট

গান শুনছি - দ্য কার্পেন্টারস

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১০

শেয়ারঃ
0 0 0

বৃষ্টির দিনে কি আর কিছু ভাল লাগে বলেন ? কেমন যেন একটা গুমোট ভাব চারিদিকে। কি আর করা খূজে পেতে বের করলাম একটা পূরোন সিডি। দ্য বেষ্ট অব কার্পেন্টারস। আমার অল টাইম ফেবারিট গ্রুপ। কারেন কার্পেন্টার এর গলা শুনলে এখনও মনে হয় কি অসাধারণ আর অপার্থিব ছিল ওর কণ্ঠ। শুনুন তাহলে দ্য কার্পেন্টারসের একটা গান -

টপ অব দ্য ওয়ার্ল্ড


কারেন আর রিচার্ড দুই ভাই-বোনের এই গ্রুপ। রিচার্ড গান লিখতো আর সূর করতো, কারেন গাইতো। কিন্তু কারেনের অকাল প্রয়ানে থেমে যায় দ্য কার্পেন্টারস। কারেন এর একটা অদ্ভূত রোগ হয়েছিল। তার খাওয়ার ইচ্ছেটা নষ্ট হয়ে গিয়েছিল, ফলে ওজন হারাচ্ছিল খূব দ্রুত। ১৯৮৩ সালের ফেব্রুয়ারীর ৪ তারিখে কারেন মারা যান হার্ট এটাকে - যা ছিল তার অসূখেরই সাইড ইফেক্ট। শুনুন আরেকটা গান -

ইয়েষ্টারডে ওয়ান্স মোর


দ্য কার্পেন্টারস - অফিসিয়াল ওয়েব সাইট

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
শাওন৩৫০৪ বলেছেন: ইয়েসটার্ডে ওয়ানস মোর....অলটাইম ফেভারিট...
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: এদের সব গানই আসলে অমাধারণ লাগে ...

২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২১
রোহান বলেছেন: ইয়েস্টারডে ওয়ান্স মোর অনেকদিন পরে শুনলাম... থ্যান্কস রন্জু ভাই কার্পেন্টারকে মনে করায় দিলেন :)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৭

লেখক বলেছেন: আসলেই প্রিয় সব গান ...

৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
ফয়সালরকস বলেছেন:
পুরোনো জিনিসের কদর যে এখনও আছে তা শুধু আপনাদের মত মানুষের জন্যই।

এসব যেন আমাদের শেকড়সম। আমরা ভুলে যাই নতুন যাই কিছু শুনি তা এসেছে পুরোনো সৌন্দর্য্যের কাছ থেকে।

এমন দিনে এই পোষ্টটির জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আমার একটি উপহারও আপনি গ্রহন করুন। আশা করি ভাল লাগবে।
Click This Link
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...

৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৯
ফয়সালরকস বলেছেন:
ভাল কথা। একটা জিনিস লেখতে ভুলে গেছি!
ওদের Now & Then এলবামটি শুনে দেখবেন। ১৯৭২ সালে রিলিজ পেয়েছে। এখানে কিছু Medly আছে। আশাকরি ভাল লাগবে।

ধন্যবাদ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: ওকে ...

৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪
অমি রহমান পিয়াল বলেছেন: ইয়েস্টারডে ওয়ান্স মোরটা এক সময় খুব ভাল্লাগার ছিলো। ওরা একটা ফ্যামিলি গ্রুপ, বাংলাদেশের ঝিঙা গোষ্টির মতো
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: আবারও সেই স্মৃতি ... । ঈদের আগের দিন রাত্রে কোন একটা চ্যানেলে (মনে হয় বৈশাখী) একটা প্রোগ্রাম হচ্ছিলো। জিঙ্গা শিল্প গোষ্ঠী আর ইপসা রেকর্ডিং ষ্টুডিওর কর্ণধার প্রয়াত সাদাফ আলীর ছেলে আর মেয়ে এসেছিল। ওরা সবাই এখন আমেরিকা প্রবাসী। জিঙ্গার ইতিহাস আর পূরান সব গান নিয়ে এসেছিলো দৃ'জন। মেয়েটা ছিল ওর ফুফু নাজমা জামানের ট্রুকপি। কি কথায়, কি গেটআপে, কি গান গাওয়ায় - পূরা নাজমা জামান।

৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭
মনজুরুল হক বলেছেন:

স্মৃতিকাতর করে দিলেন বস! হারিয়ে গেলাম সত্তরের দশকে...আহা কি সব দিন ছিল!
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: .. মাঝে মাঝে হারিয়ে যেতে তো ভালই লাগে !!!

৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল......:)
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ..

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ...

৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১১
জুল ভার্ন বলেছেন: অসাধারন এবং প্রিয়তে।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: ঘর অন্ধকার করে দিয়ে খূব লো ভলিউমে গান গুলি শুনতে অসাধারণ লাগে। ধন্যবাদ ...

১০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৫
আই আনাম বলেছেন: কারপেন্টার্সের গানগুলো শুনলে '৯০ এর দশকে আমার শৈশবে ফিরে যাই। অন্যরকম এক ধরণের ভালবাসা আছে সেই সময়ের গানগুলোর মধ্যে। "ইয়েসটারডে ওয়ান্স মোর" গানটি আমার অসম্ভব প্রিয়।

ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য। আমার একটা ভুল ধারণা ছিল। আমি জানতাম যে কারেন এবং রিচার্ড স্বামী-স্ত্রী। ভুলটা ভাঙল।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ...

১১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: গানগুলো সত্যিই চমৎকার.. ধন্যবাদ..:)

দাদা ২ তারিখে আড্ডায় আসবেন না..

Click This Link
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ ...

১২. ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৮
রোবোট বলেছেন: "তোমারও জীবনে এসেছে আজবুঝ নতুন কোন অভিসার,
আমি এসেছি বলে কি তোমারও জীবনে ফাগুন খুলে দিলো দ্বার।" -

বলেনতো কার গান?

কার্পেনটার্স আমার খুব প্রিয়। ভেবেছিলাম একটা পোস্ট দেবো ওদের নিয়ে।
০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০১

লেখক বলেছেন: কার আবার, নাজমা জামানের গাওয়া। পোষ্ট দিয়ে ফেলেন ...

১৩. ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০২
রোবোট বলেছেন: লিংক আছে কি নাজমা জামানের গানের?
০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৮

লেখক বলেছেন: আপাতত নাই। পেলে জানাব। এই কাজে অবশ্য বিষাক্ত মানুষ সেরা ...

 

মোট সময় লেগেছে ০.৯৭২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছবিওয়ালা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ