somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেঁড়া পাতা (৪)

২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা তিন
কালাম (ছদ্মনাম) এর জন্মের সময় কি এক জটিলতায় ওর মা মারা যান। ওর বাবা তার শ্যালিকা মানে কালামের খালাকে এরপর বিয়ে করেন। ওর সৎ মা কাম খালা খূবই ভাল মহিলা। বাবা-মা দুজনেই কালামের ব্যাপারে খূবই স্পর্শকাতর। মা মরা ছেলে বলে তার সাত খূন মাফ। যার ফলে যা হবার তাই হয়েছে। ওর কাজ কারবার মাঝে মধ্যে সীমা ছাড়িয়ে যায়। ওর বাঁদরামির একটা ক্ষেত্র হলো প্রেম করা। দেখতে তেমন একটা আহামরি না, তবে হাইট মাশাল্লাহ ৫'৮" এর উপর। তার সাথে জন্মের সময় মা মারা গেছে এই টাইপের করুণ কাহিনী শুনে মেয়েরাও একেবারে গলে-টলে একাকার। ধূপ-ধাপ কয়েকদিন প্রেম করার পর আবার নতুন একটার দিকে ছোটে কালাম। ক্লাস টেনে পড়ার সময় একবার জানা গেলো কালামের বাবা কালামকে ত্যাজ্যপূত্র করেছেন। আবার এক সপ্তাহ যেতে না যেতেই বুকে আয় বাপ বলে ওর বাবাই ওকে বাসায় ফিরিয়ে নিয়ে গেছেন।

এভাবেই চলছিল জীবন। ডিগ্রিতে পড়ার সময় কালাম গেল ওদের দেশের বাড়ী কুষ্টিয়ায়। গিয়ে আর আসে না। এদিকে নানারকম খবর আসছে ওর বাবার কাছে। তখন তো আর মোবাইলের যুগ না, ল্যান্ডফোনও সীমিত। আসল খবর জানতে হলে কাউকে সশরীরেই যেতে হবে। তবে কেউ যাওয়ার আগেই কালাম ঢাকায় ব্যাক করলো। পিছনে শাড়ী পড়া ওরই মতো লম্বা একটি মেয়ে। কালাম জানাল সে বিয়ে করেছে। তার বাবা-মা হাসি মূখেই কালামের বউকে গ্রহন করলেন তাদের পরিবারে। আশা মা মরা ছেলেটা যদি এবার একটু মানুষ হয়।

ভাল মন্দ মিলিয়েই চললো কয়েক বছর। কালাম টুকটাক ব্যবসা করার চেষ্টা করছে, যদিও খূব একটা সূবিধা করতে পারছে না। অবশ্য এর খূব একটা দরকারও ছিল না। ওদের পরিবার এমনিতেই যথেষ্ঠ বিত্তশালী। এরমধ্যে ওর একটা মেয়েও হয়েছে।

৮০'র দশকের শেষ দিকে কিংবা ৯০'র দশকের শুরুর দিকে কালাম হঠাৎ পাড়ি জমালো ইউরোপে। বাবা-মা রাজি ছিলেন না, তবে বরাবরের মতোই তারা হার মানলেন কালামের ইচ্ছার কাছে। কালাম তার স্ত্রীকে বলে গেল কিছু করতে না পারলে বছর দুই এর মধ্যেই দেশে ফিরবে আর পরিস্থিতি ভাল হলে ম্যাক্সিমাম ৫ বছরের মধ্যেই মা-মেয়েকে নিয়ে যাবে ইউরোপে।

কালামের সেই ৫ বছর আজও শেষ হয়নি। ওর বাবা-মা আজও পরম মমতায় বুক দিয়ে আগলে রেখেছেন বৌমা আর নাতনীকে। কালাম নাকি লিগ্যাল হওয়ার জন্য কোন এক ইউরোপিয়ান মেয়েকে বিয়ে করেছিল, তার সাথেই ষ্টেডি হয়ে গেছে শেষ পর্যন্ত।

{বছরের শুরুতে স্কুলের রিইউনিয়নে গিয়ে খবর পেলাম কালামের। এক বন্ধু বললো ওর বাবা নাকি ওর কোন বন্ধুকে পেলে জড়িয়ে ধরে কাদেন আর বলেন কালামকে একটু বুঝাও।

হিসেব করে দেখলাম ওর মেয়ের বয়স এখন ২৫ এর কোঠায়। কালামরা আসলে কখনও মানুষ হয় না।}
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×