somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি বিজয় দেখেছি

১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আছে সকাল থেকেই সবাই একটু টেনশনে। কি জানি হয়। কি জানি হয়, সেটা এই ৫/৬ বছরের বালক সেদিন তেমন একটা না বুঝলেও বুঝেছিল ভাল কিছু একটা ঘটতে চলেছে। আমরা তখন বুয়েটে বড়কাক্কার বাসায়। সকালের দিকে বড়রা কেউ কেউ পরিস্থিতি বুঝার জন্য বাইরে বেরুতে চাইছিলেন, কিন্তু অন্যরা তাদের নিরস্ত করছিলেন। বিকাল নাগাদ খবর পাওয়া গেল নিয়াজি সারেন্ডার করেছে।

আব্বা এরপর আমাকে নিয়ে বের হন স্বাধীন আর মুক্ত ঢাকা শহর দেখতে। বুয়েট কোয়ার্টার থেকে বেরিয়ে আমরা মেডিকেল কলেজ আর শহীদ মিনারের পাশ দিয়ে হেটে সামনের দিকে যাচ্ছি। শহীদ মিনারের বেদী ছাড়া আর কিছুই ছিল না তখন। স্তম্ভগুলোর কয়েকটা অংশ এদিক সেদিক পড়ে আছে। আব্বা বললো পাকিস্থানিরা গোলা মেরে উড়িয়ে দিয়েছে।

রাস্তায় লোকজন আস্তে আস্তে বাড়ছিলো আর সৈন্য ভর্তি জিপ দেখা যাচ্ছিলো। আব্বা বলছিলো ওরা এসেছে ইন্ডিয়া থেকে। আমরা হাটতে হাটতে চলে এসেছিলাম শাহবাগ মোড় পর্যন্ত। রেসকোর্স ময়দানের কথা এখন আর মনে করতে পারছি না তেমন করে। তবে শাহবাগে প্রচুর লোকজন ছিল আর মাঝে মধ্যে কেউ একজন "জয় বাংলা" বলে শ্লোগান তুললেই সবাই মিলে তার সাথে গলা মেলাচ্ছিল। ইন্ডিয়ান আর্মিদের জিপ আর পিক আপ দেখা যাচ্ছিলো প্রচুর। স্বতস্ফূর্ত জনগন তাদের সাথে হাত মেলাচ্ছিল আর কথা বলছিলো। আর্ট কলেজের সামনে এরকমই একটা পিকআপে বসা সৈনিকদের সাথে আব্বা কথা বলেছিলেন। আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কোন ভাষা। উত্তরে আব্বা বলেছিলেন ওরা হিন্দিতে কথা বলছে আর আব্বা বলছে উর্দূ হিন্দি মিশিয়ে। তাদের কারো কারো সাথে হ্যান্ডশেক করেছিলাম। এখনও মনে আছে সবাই ওরা হাতে দস্তানা পড়া ছিল। তবে আমার আকর্ষণ ছিল ওদের বন্দুকগুলো।

আবারও একই পথে বাসায় ফিরছিলাম। এবার শহীদ মিনারের সামনে ছিল একটা জটলা। কাছে যেতেই দেখি কেউ একজন পড়ে আছে মাটিতে, একদম শোয়া। কেউ একজন গায়ে হাত দিয়ে বললো মরে গেছে আগেই। গায়ে শুধূ আন্ডারওয়্যার। পেটে লম্বা করে একটা কাটার দাগ আর শহীদ মিনারের বেদীর সামনে একজায়গায় বেশ কিছুটা তাজা রক্ত। লোকজন বলাবলি করছিলো লোকটা মনে হয় পাকি। হয়তো পালানোর সময় কেউ মেরে ফেলেছে।

এরপর বাসায় ফেরা আর ঘুমানোর আগে পর্যন্ত কি কি দেখলাম সবাইকে ধরে ধরে সেটা শোনানো।

(অমি রহমান পিয়ালের লেখা ১৬ ডিসেম্বর ‘৭১- একটি অন্যরকম গল্প পোষ্টটিতে এটা কমেন্ট হিসেবে ছিল। আজ বিজয়ের দিনে সেটাই স্মরণ করলাম।)
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৫৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×