গতকাল আমি আর আমার এক বন্ধু আইডিবি ভবনে গিয়েছিলাম কিছু ছোটখাট কেনাকাটার উদ্দেশ্যে। কেনাকাটার ফাকে ফাকে দেখছিলাম আর দাম করছিলাম নানা জিনিস। আমার ঝোঁকটা ছিল মূলত ক্যামেরার দিকে, কারণ অদূর ভবিষ্যতে একটা ক্যামেরা কেনার ইচ্ছা আছে।
৪ তলার এক দোকানের ডিসপ্লেতে একটা পরিচিত ক্যামেরা দেখে দাম জানতে চাইলাম। দাম ২১ হাজার ৫০০ টাকা। আর মডেল হলো সনির সাইবার শট এইচ ২০। দামটা আবার জিজ্ঞাসা করলাম। একই উত্তর। অথচ গত কোরবানীর ঈদের আগে রাইফেল স্কয়ারের সনির শোরুমে এটার দাম দেখেছিলাম ৩৪ হাজার ৪৯০ টাকা। পত্রিকাতেও বিজ্ঞাপন এসেছিল। RANGS এবং আইডিবিতে যারা বিক্রি করছে তারা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে।
৪ তলারই আরেকটি দোকানে এর দাম ২২ হাজার টাকা। এখন প্রশ্ন হলো দামের এই বিপুল পার্থক্য কেন। ৫০০ টাকা হেরফের মেনে নেয়া যায়, কিন্তু ১৩ হাজার টাকা !!! এটা তো মগের মুল্লুক দেখা যাচ্ছে।
কয়েকজনের সাথে কথা বললাম এই নিয়ে। দু'ধরনের বক্তব্য পেলাম। ২ জন বললেন রাইফেলস স্কয়ারের গুলি মেড ইন জাপান, তাই দাম বেশী। আর বাকি সবার মতে এটা RANGS এর অতি মুনাফা লোভের কারণে হয়েছে। তারা মেড ইন জাপান, অরিজিনাল ইত্যাদি বলে আম-জনতাকে বিভ্রান্ত করে মুনাফা করছে বেশী। সবই আসলে এখন আসছে চায়না থেকে। অরিজিনাল মেড ইন জাপান এর জিনিস আসলে এখন আর আসে না।
তাহলে ১৩ হাজার টাকার ঘাপলাটা কোথায় ?
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।