somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিনতে গেলে পাগল, বেঁচতে গেলে ছাগল

২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যার সময় বোন বললো অমুকে ফোন করেছিল, কম্পিউটারের ব্যাপারে কি যেন বলবে। সেই অমুক আমাদের কাজিন। তবে কম্পিউটারের কথা শুনে আমি তেমন উৎসাহ দেখালাম না। অবশ্য তার কারণও আছে।

৮/৯ বছর আগে আমার এই কাজিনটি কম্পিউটার কিনে মহা ডাট মেরেছিল। লাখ টাকার ব্র্যান্ড কম্পিউটার, কাউকে ছুতেও দিত না। তার ব্যবহারে সেসময় মনক্ষুন্ন হয়েছিলাম সেটা বলাই বাহুল্ল।

যা হোক। রাত ৮টার দিকে আবার ফোন করলো। এবার আমি ধরলাম। কুশল বিনিময়ের পর বললো সে একটা ল্যাপটপ কিনবে, তাই কম্পিউটার টা বিক্রি করবে।

আমি তাকে জিজ্ঞাসা করলাম - কোন কম্পিউটার যেন ?
সে উল্টা আমাকে বলে - তুমি তো দেখছো, মনে নাই।
এইবার একটু ভয়ে ভয়েই বললাম - প্রসেসরটা যেন কি ছিল ?
- পেন্টিয়াম টু।
আমি এবার হেসেই বললাম - কটকটিওয়ালাকে দিয়ে দাও।
ও একটু রেগেই বললো - এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম।
- কোন লাভ নাই। অচল মাল। এমনকি মনিটরটাও কেউ নিতে চাইবে না। তার থেকে কোন পিচ্চিকে প্রেজেন্ট করে দাও। হাত পাকাতে পারবে।
- একটু চেষ্টা করো না, প্লিজ।
- কোন লাভ নাই। আমার খাটনিটাই বেকার যাবে। আমি তোমাকে বড় জোর এলিফ্যান্ট রোডের এক দোকানে পরিচয় করিয়ে দিতে পারি।
এইবার আস্তে করে বললো - আমি এক দোকানে বলেছিলাম।
- কত বলেছে ?
বলতে চায় না। একটু খোঁচাখুচির পর বলে - পাঁচ হাজার টাকা।
- আলহামদুলিল্লাহ!
আরো কিছুক্ষণ কথা বলার পর সান্তনা দিয়ে বললাম - আসলে এমনটাই হয়। এই জিনিস কিনতে গেলে পাগল আর বেঁচতে গেলে ছাগল।
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×