এই চিন্তা থেকেই তিনি উদ্ভাবন করেন লাইফ সেভার বটল, যা দিয়ে দূর্গত এলাকার দূষিত পানিকে পরিশুদ্ধ করে সুপেয় করা হয়। এতে পরিবর্তনযোগ্য কার্বণ ফিল্টার ব্যবহার করা হয়েছে। তারমতে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ব্যাকটেরিয়ার প্রস্থ ২০০ ন্যানোমিটার আর ভাইরাসের প্রস্থ ২৫ ন্যানোমিটার। আর এই লাইফ সেভার বটলে ব্যবহার করা কার্বণ ফিল্টারের ফোকরগুলির প্রস্থ ১৫ ন্যানোমিটার। সুতারং বুঝতেই পারছেন বিশুদ্ধ পানি ছাড়া কোন কিছুই এর মধ্যে দিয়ে যেতে পারে না।
একটা সাধারণ লাইফ সেভার বটল সর্বোচ্চ ৪০০০ লিটার পানি পরিশুদ্ধ করতে পারে। ১.৫ পাইন্ট পানি ফিল্টার করতে সময় লাগে ২০ সেকেন্ড। আর এই ফিল্টারটি যখন তার কার্য়ক্ষমতার সর্বোচ্চ স্তরে পৌছায়, নিজে থেকেই এই বটলের পানি পরিশুদ্ধ করার প্রক্রিয়াটি থেমে যায়। তখন শুধূমাত্র নতুন ফিল্টার বসিয়ে নিলেই এটা আবার কাজ শুরু করবে।
একটি বটলের দাম পড়বে ১৫০ ডলারের মতো (৪০০০ লিটার)। ১০০০০ লিটার পরিশুদ্ধ করার ক্ষমতা সম্পন্ন লাইভ সেভার জ্যারিক্যান এর দাম প্রায় ৩০০ ডলার। পরিবর্তনযোগ্য কার্বণ ফিল্টারের দাম প্রায় ৩০ ডলার (৪টি ফিল্টার)। ২০০০০ লিটার পরিশুদ্ধ করার কমতা সম্পন্ন একটি জ্যারিক্যান ৪ জনের একটি পরিবার ৩ বছর পযর্ন্ত ব্যবহার করতে পারে। আর এর দাম ৪০০ ডলার।
-----------------------------------------------------------------------------------------------------
বাংলাদেশের ব্যবসায়ীরা মান্দারিন অরেঞ্জ আমদানী করতে পারে অথচ এমন উপকারী একটি জিনিস তারা আমদানী করেন না। দেশে প্রায় প্রতিবছরই বন্যা-ঝড় হচ্ছে। বন্যা বা ঝড় উপদ্রুত অঞ্চলে ত্রাণকর্মীদের কাছে এই বটল বা জ্যারিক্যান থাকলে পানিবাহিত রোগের প্রাদূর্ভাব অনেক কমে আসতো।
------------------------------------------------------------------------------------------------------
তধ্য সূত্র
১. উইকিপিডিয়া
২. লাইফ সেভার সিস্টেমস
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


