যতদূর মনে পড়ে এশিয়া কাপের ২/৩ টা খেলা দেখেছিলাম এর আগে ঢাকার বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে। আমি যত না খেলা দেখেছি তার থেকে বেশী আড্ডা দিয়েছি, গ্যালারীর মজা উপভোগ করেছি আর অবশ্যই চটকদার সব খাবার গোগ্রাসে খেয়েছি। এই যেমন - ঝালমুড়ি, চানাচুর, আচার, পেপে, শসা, গাজর, আইসক্রিম ইত্যাদি এবং অতি অবশ্যই প্রিন্সের বিরিয়ানী।
বহুদিন পর আজ আবার দুই বন্ধুর কথায় হাজির হয়েছিলাম মিরপুর ষ্টেডিয়ামে। আমি তো যথারীতি বল চোখে দেখি না বলে আগ্রহ হারিয়ে ফেললাম। কিন্তু মুশকিল হলো মিরপুর ষ্টেডিয়ামে তেমন কোন হকার নাই। একমাত্র পাওয়া যায় আইসক্রিম। মোবাইলের এফএম রেডিও তে খোদা বখশের কাব্যিক্ ধারাবর্ণনা শুনে মেজাজ আরো খারাপ হতে থাকলো। কাহাতক আর ফিল্ডারদের দৌড়াদৌড়ি দেখা যায়। একসময় মনে হলো ক্রিকেট খেলাটা যদি ফুটবল দিয়ে খেলা হতো। আহা !!!
এদিকে কি এক কান্ড। বাংলাদেশের একমাত্র তামিম ছাড়া আর কেউ ই মনে হয় ক্রিকেটের ঐ ছোট্ট বল ঠিকমতো চোখে দেখছিলেন না। একের পর এক উইকেট হারিয়ে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হচ্ছিলেন।
আমি অবশ্য আর থাকিনি। বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার আগেই বাসায় রওনা হলাম। বাসে ঘুমে ঢুলতে ঢুলতে ভাবলাম - ফুটবল দিয়ে ক্রিকেট খেলা চালুর একটা উদ্যোগ অবশ্যই নেয়া দরকার।
[ফটো এবং ভিডিও মোবাইল ক্যামেরায় তোলা]
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



