somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটোগ্রাফি এক্সপেরিমেন্ট

৩১ শে মে, ২০১০ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ক্যামেরাটা পয়েন্ট এন্ড শুট ক্যামেরা, সনি সাইবারশট এস ৬৫০। ইচ্ছা মতো ছবি তোলার ক্ষেত্রে এটার বেশ কিছু সীমাবদ্ধতা আছে। একটা সময় পর আপনার মনে হতেই পারে আহা ! যদি শাটার স্পিড আর এপারচার কন্ট্রোল করা যেতো। এ দু'টো বিষয় কন্ট্রোলের জন্য অবশ্য একটা ডিজিটাল পদ্ধতি আছে এতে - এক্সপোজার ভ্যালু। তবে ব্যাপারটা একেবারেই ডিএসএলআর এর মতো না। তবে আইএসও কন্ট্রোল করা যায় - ১০০ থেকে ১০০০ পর্যন্ত। ২/৩ দিন আগে মনে হলো এই দিয়েই কিছু এক্সপেরিমেন্ট করা যাক - লো লাইটে।

কিছু আনুষঙ্গিক জিনিসপত্র জোগার করতে হলো। এই যেমন - ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করলাম নীল রং এর একটা শার্ট পিস, এক্সট্রা আলোর জন্য রিচার্জেবল এলইডি লাইট (বাজারে এখন অনেক পাবেন), ক্যামেরার জন্য একটা খেলনা টাইপের ট্রাইপড (শোরুমে ক্যামেরা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়), সাবজেক্ট হিসেবে জেল মোমবাতি আর শোপিস।


প্রথমেই শুরু করলাম জেল মোমবাতি দিয়ে। আগুন জ্বালানোর পর ট্রাইপডে ক্যামেরা রেখে ফোকাস ঠিক করলাম। আইএসও সেট করলাম ১০০০ এ। এক্সপোজার ভ্যালু ডিফল্টই থাকলো। কয়েকটা ছবি তোলার পর আইএসও আর এক্সপোজার ভ্যালু বাড়িয়ে কমিয়ে বেশ অনেকগুলো ছবি তুললাম। তবে এখানে মোমের আলোটাই একমাত্র আলো, আলাদা আর কোন আলো ব্যবহার করিনি।


এরপর শোপিস দিয়ে শুরু করলাম। শোপিসটা কাঁচ বা প্লাষ্টিকের আধার দিয়ে ঢাকা এবং এর মধ্যে ছিল একধরনের তরল। ফোকাস তাই খূব নিখূত হচ্ছিলো না। আগের মতোই সেটিং পরিবর্তন করে বেশ কিছু ছবি তুললাম। তবে এখানে এলইডি লাইট ব্যবহার করতে হলো। আর এটা ব্যবহার করলাম উপর থেকে।


এবার অন্য আরেকটা শোপিস নিলাম। এটাতেও আইএসও আর এক্সপোজার ভ্যালু পরিবর্ত করে ছবি তুললাম। তবে এবার আরেকটা জিনিসও পরিবর্ন করে দেখলাম। সেটা হলো কালার মোড।


এটা সেপিয়া মোডে তোলা ছবি।


সেপিয়া মোডে তোলা ছবিটা ফটোশপে নিয়ে অল লেভেল এডজাষ্টমেন্ট দিতেই এরকম হয়ে গেল।

আর এই সব এক্সপেরিমেন্ট ই করলাম লোডশেডিং এর সময় B-)

আপনিও শুরু করে দেন। মজা পাবেন।

আমার ফ্লিকার লিংক
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×