somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কর্কট জাতক
শেষ বলে কিছু নেই। যেখানে শেষ সেখানেই নতুন শুরু। শেষ হতে যাওয়া এক ঘুণে ধরা জীবন থেকে নতুন "আমি" কে খুঁজে পেয়েছি। সেই "আমি" আর এই "আমি"র মধ্যে অনেক ফারাক। তাই রোডলাইটের নিয়ন আলোর নিচে দাঁড়ালে নিজেকে অচেনা লাগে।

মাতাল কাব্য-১

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভূমিকাঃ নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই একটু বেশি আকর্ষণ থাকে। আমিও ব্যতিক্রম নই। তবে মদের প্রতি আগে কোনদিন আকর্ষণ বোধ করি নি। চার বছর আগে হয়ত ভাবতেও পারি নি যে মদ আমাকে এভাবে গ্রাস করবে। রাতে ঘুমুতে যাবার আগে মদ, মদ না খেলে ঘুম আসে না। সকালে ঘুম থেকে উঠার পর মদ, মদ না খেলে সকালের টয়লেট ভালো হয় না।তবে এক্ষেত্রে বলে রাখি, মদ্যপান করা মানেই কিন্তু মাতাল হওয়া নয়।

ইতিহাসঃ আমার জীবনে মদ্যপানের ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। মাত্র চার বছর এর ব্যপ্তি কাল। চার বছর আগে এমনই কোন এক শীতের রাতে মদ্যপান। তবে মদ্যপানের মূলে রয়েছে কলকাতা ভ্রমণ। বাংলাদেশে কোন পাবলিক ভার্সিটি তে চান্স না পেয়ে চলে আসি কলকাতায়।কলকাতায় চলে আসার পিছে অবশ্য আরো কিছু কারণ ছিল। কলকাতায় এসে ভর্তি হই বিশ্ববিদ্যালয়ে। কলকাতার পরিবেশ একটু অন্যরকম। নতুন এলে সবারই চোখে কামনা জাগে, নেশা জাগে। শপিং করতে যেতাম স্পেনসারস ( বাংলাদেশের মীনা বাজার এর ন্যয়) এ। গিয়ে দেখতাম সবাই লাইনে দাঁড়িয়ে মদ কিনছে। লিকুয়ার সেক্টরে ভিড় বেশি। আমি সবে নতুন। এরকম আগে কখনো দেখি নি। বাংলাদেশে তো এরকম দৃশ্যের প্রশ্নই আসে না। রাতে বাইরে বেরুলেই দেখতাম বার গুলোতে উপচে পড়া ভিড়। পাড়ার মোড়েও মদ বিক্রি হয়। সব লিগ্যাল, ইলিগ্যাল বলতে কিছু নেই। এসব দৃশ্য দেখতে দেখতেই মদের প্রতি আকর্ষণ। প্রথম প্রথম খেতে ইচ্ছে করত কিন্তু আবার ভয় ও করত। একদিন সাহস করে এক মদের দোকানে প্রবেশ করলাম। সেলসম্যান জিজ্ঞেস করল ," স্যার, কি চাই?" আমি ঘাবড়ে গেলাম। কোন জবাব না দিয়েই উলটো ঘুরে দোকান থেকে বেড়িয়ে এলাম।

তারপর আরো দুই তিনমাস পেরিয়ে গেল। অবশেষে এক অনলাইন শপ থেকে মদ অর্ডার করলাম, হুইস্কি। প্রথম দিনই হুইস্কি অর্ডার করাটা অবশ্য ঠিক হয় নি, যেহেতু আমি অভ্যস্ত নই। যাইহোক অবশেষে এলো সেই আকাংখিত রাত। এতটাই আগ্রহী ছিলাম যে পুরো বোতল টাই সাবাড় করার করার অতিক্রম। কিন্তু বাঁধা হয়ে দাঁড়াল বমি। যেই সেই বমি নয়, মারাত্মক বমি। যা গিলেছিলাম তা সবই বমি করে দিয়েছিলাম। তাই খুব একটা মাতাল হই নি। কিন্তু ঐ রাত পুরোটা হাসপাতালে থাকতে হয়েছিলো। খুব লজ্জা লাগছিলো এটা ভেবে যে মদ খেতে গিয়ে হাসপাতালে ভর্তি হলাম। বন্ধুরা সবাই কি ভাববে, নিজেকে গেঁয়ো ভূত মনে হচ্ছিল। বন্ধুরা সবাই বারে গিয়ে পেগের পর পেগ মদ গেলে আর আমি কিনা একদিন খেতে গিয়েই তুমুল কান্ড করে বসলাম।যাইহোক সেই রাত ছিলো আমার বাজে অভিজ্ঞতার এক রাত, বিভীষিকাময় এক রাত!

মদ নিয়ে মজার অভিজ্ঞতাও কম নয়। সেসব না হয় আরেকদিন লিখব।

চলবে....

[সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ আমাদের দেশে সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। কাউকে মদ্যপানের প্রতি আসক্ত করে তোলা আমার লেখার উদ্দেশ্য নয়। আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করাই আমার উদ্দেশ্য।]

সল্টলেক, কলকাতা
৩০ নভেম্বর, ২০১৫
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

সোনালু ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭

সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

×