আমার প্রিয় পোস্ট
- ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলাম! ঝুট-ঝামেলা ছাড়াই!! থ্যাংকস্ বিআরটিএ! - পাললিক মন
- আর্কিটেক্ট রিকশাচালক ও পরশ পাথরের গল্প - ই য়া দ
- চাঁদ নেমে আসে, আমার জানালার পাশে ... - সোহায়লা রিদওয়ান
- “আমি তোমায় ভালোবাসি” – এটার মানে কি রে ভাই?! - নাবিলা ইদ্রিস
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- স্বেচ্ছাসেবা - ওয়ারা করিম
- জীবন এক অপূর্ব তুর্কি ঘোড়া ! - সোহায়লা রিদওয়ান
- **আলো ও অন্ধকারের গল্প** - বোহেমিয়ান কথকতা
- তারুণ্যে মুখরিত, সচেতন প্রাণে উজ্জীবিত কমিউনিটি অ্যাকশন আয়োজিত অগ্নি প্রতিরোধ বিষয়ক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত - বোহেমিয়ান কথকতা
- উদ্বায়ীরা উধাও হও... - বিবেক সত্যি
- ~ প্রিয় যত পোস্ট ২ ~ [আপডেটেড] - জনৈক আরাফাত
- আমি আছি...আমি আছি... - ওমর নাসিফ
- জীবনের অর্থ খুজতে গিয়ে .... - আনহা
- আজ বিকেলে যাঁরা ‘দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিটের মিছিলে’ যাবেন, তাঁদের জন্য কটকটিওয়ালার গল্প........ - তায়েফ আহমাদ
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- কবিতা - সাকীব
- মাথার কাছে মায়ের শাড়ি - বিবেক সত্যি
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- গরীববেলার স্মৃতি-৩ (ঈদ উপলক্ষে রিপোস্ট) - আবু সাঈদ আহমেদ
- রঙধনু রঙে রাঙুক আমার স্বাধীনতা,আমার বিজয় - বোহেমিয়ান কথকতা
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- রূপসী বাংলা : জীবনানন্দ দাশ - একরামুল হক শামীম
- উদ্ভাবন - শাহীন আঁখি
- কিছু করার চেষ্টা - বাবুনি সুপ্তি
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ছেলের স্কুলের প্রধান শিক্ষকের নিকট আব্রহাম লিংকনের চিঠি। - ভিন্ন চিন্তা
- বাবাকে ছুঁয়ে দেখবো বলে - জাহিদ মজুমদার
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- উচ্চাকাঙ্ক্ষাহীন জেলে এবং দূরদর্শী পরামর্শদাতা - ম্যাভেরিক
- একটা বোনের জন্য হাহাকার - বিবেক সত্যি
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- আঁস্তাকুড়ে মরে পড়ে থাকা বেড়াল - শব্দ স্বনন
- ঘুম পাড়ানী মাসি পিসি......... - ফারজানা মাহবুবা
- শিক্ষাব্যবস্থা, ক্ষয়িষ্ণু সংস্কৃতি, যুদ্ধাপরাধী ইস্যু, জাফর ইকবাল ও আমাদের বুদ্ধিজীবি সমাজ- আপাত বিক্ষিপ্ত প্রাসঙ্গিক ভাবনা - সীমান্ত আহমেদ
- IBA Method ফলো করুন, শিক্ষাঙ্গন একদিনে ঠিক হয়ে যাবে। গ্যারান্টি!! - পাললিক মন
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- জ্বলছে জাহাজ . . . - বিবেক সত্যি
- হয়তো ভালোবাসা গল্পে ছিল... - ভাঙ্গা পেন্সিল
- জল টলমল - অনাহুত আগন্তুক
- টক লাইক আ ফিজিসিস্ট দিবস - মুহাম্মদ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- গাজায় ফিলিস্থিনীদের উপর নেমে আসা মানুষের তৈরী বিপর্যয় আর সুবিধাবাদী দালাল শ্রেনী। - এস্কিমো
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
রামাদান ইন গাযা
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৬
![]()
গাযার মার্কেট গুলো রামাদানের শুরুতেও দেখা গিয়েছে , বিক্রেতা জোর করছে ক্রেতাকে জিনিশ পত্র কিনতে ! বাযারে পন্যের আধিক্য ও নেই! দোকানে জিনিশ পত্র সাজিয়ে রাখার শেলফ , টেবিল কেনাও বেশির ভাগ দোকানীর পক্ষে অসম্ভব ! অল্প সংখ্যকের পক্ষে হয়তো সেটা এফোর্ট করা সম্ভব হয় । রামাদান এর আগমন ও গাযাবাসীকে প্রয়োজনীয় কেনাকাটা করতে উদ্ভুদ্ধ করেনি এতোটুকু ! কারন তো একটাই!
অব্যাহত ইসরাইলি আগ্রাসন আর গাযার বর্ডার ব্লক করে রাখার ফলে গাযায় দারিদ্রতার চরম উর্ধগতি !
দ্রব্যমূল্যের উর্ধগতি
" ইযরাইলের গাযা স্ট্রিপ কর্ডন করে রাখার জন্য আর সেই সাথে কৃষকদের কাছ থেকে অত্যাধিক হারে খাজনা আদায়ের জন্য এবছর সবজি আর ফলের দাম বেড়ে গিয়েছে অনেক! ব্লকড অবস্থায় এটা তৃতীয় রামাদান হলেও আগের বছরগুলোর তুলনায় এবছর সেল কমে গিয়েছে প্রায় ৬০% " - একটা সবজির দোকানের মালিক আবু হাসানের কথা।
"রামাদান সত্বেও মার্কেট গুলোতে দোকান মালিকদের ব্যাবসা প্রায় কলাপ্স করেছে, এখন বাজারে গোশতের দাম আগের বছরের তুলনায় তিনগুন! এর কারন , দখলদার ইযরাইলীরা বর্ডার দিয়ে মাংশ আনা নেওয়ার অনুমতি দেয়না "- এক কসাই খানার মালিক আবু আলম এসব বললেন ।
বর্ডার দিয়ে কি আসবে , না আসবে , টানেল দিয়ে কি যাওয়া আসা করবে , তার উপর ইসরাঈলী বাহিনীর কঠোর খবরদারী আর নিষেধাজ্ঞার কারনে গাযায় সৃষ্টি হয়েছে পন্য সংকট। সেই অল্প জিনিশ আনাতেও ব্যাপক খরচ। কোন ইনভেস্টমেন্ট না থাকায় , কাঁচামাল না থাকায় সৃষ্টি হচ্ছেনা কর্মসংস্থানের। অতঃপর ক্রেতার অভাব। বিক্রেতার বিক্রি নেই। আয় নেই। আর্থিক সংকট ক্রমান্বয়ে বিশাল আকার ধারণ করেছে! এভাবে চলতে থাকলে এতে অবাক হবারো কিছু থাকবেনা যদি একদিন কোন কাস্টোমার খুঁজে না পাওয়া যায়!
জীবন যাপন বড় কঠিন হয়ে গিয়েছে আজ সেখানে!
![]()
এতো মুল্যবৃদ্ধি , নিম্ন আয় , আর বেকারত্বের এই হার আগে কখনোই সেখা যায়নি এত্তো ব্যাপক ভাবে! কোনমতে জীবন যাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য টাও আর কিনতে পারছেনা গাযান রা! ভোগান্তি পৌছেছে শেষ সীমায়। পরিবার প্রধানদের দুশ্চিন্তা , কিভাবে অনাগত দিনগুলো কাটবে ! দু মুঠো অন্য সংস্থানের জন্য গাযাবাসীকে নামতে হয়েছে আরেক যুদ্ধে ,ক্ষুধা আর দারিদ্রের বিরুদ্ধে ।
হানাদার ইযরাঈলী বাহিনীর কঠিন ব্যারিকেটের কারনে গাযা স্ট্রিপ অর্থনৈতিক ভাবে ভেঙ্গে পড়েছে সম্পূর্ণ!
International Committee of the Red Cross এর মতে ,
"the economic collapse in the Gaza Strip is as a result of the Israeli siege, which has led the unemployment rate to increase by 44% since April 2009. This is a huge increase in the percentage of poverty, with 70% of the population living in poverty and on 30 dollars a month. "
এই স্বল্প আয়ে ব্যাপক মূল্য বৃদ্ধিতে কোনঠাসা এখন গাযার যুদ্ধ ক্ষতিগ্রস্থ আর সব সময়ে ইসরাঈলী হামলার ভয়ে থাকা মানুষ গুলো! ভবিষ্যত নিয়ে ভাবতে ওরা ভুলেই গেছে।
![]()
এই রামাদান তাই গাযাবাসীর কেটেছে অব্যাহত দ্রব্যসংকট , ব্যাপক মূল্যবৃদ্ধি , আয়ের নিম্নগতি ,পাহারসম বেকারত্ব আর এসব কষ্টের সাথে সংগ্রাম করে।
আর সব কিছু ছাড়িয়েতো আছেই দখলদার ইসরাঈলী বাহিনীর যখন তখন অপহরণ , হত্যা ,পন্য আটকে দেয়া ......
কষ্ট করতে করতে , মৃত্যুর প্রহর গুনতে গুনতেই কেটে যাবে এবছরের ঈদটাও!
![]()
( প্যালেস্টাইন টেলিগ্রাফ অবলম্বনে )
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ বিকাল ৪:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ। ঈদমোবারক।
বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মোদিনী।
ভাল থেকো আপু।
লেখক বলেছেন: উম্মু আপা, তুমি " জেরুযালেম ইন কুরয়ান" , ইমরান নযর এর, পড়েছো ?
লেখক বলেছেন: রাজকীয় ঈদমোবারক !
লেখক বলেছেন: হাতের উপর পাতার ছবিটা ভালোই ছিল! এই পাতা দেখে সেটা মনে পড়লো! জ্বর ভালো হয়নি! প্যালেস্টাইন টেলিগ্রাফ যখন পড়ি , এটা যখন লিখি ,একশ তিন এর মত ছিল জ্বর! তাই ভালো মত কিছুই গুছিয়ে লিখতে পারিনাই......
ঈদ ভালো কাটুক!
লেখক বলেছেন: ঈদের মত পোস্ট হয়নি সাইফ ভাই ,তাইনা ?
ঈদমোবারক! বাসায় আসেন এই ঈদে ? আন্টিকেও ঈদের শুভেচ্ছা জানাবেন।
সুমিন শাওন বলেছেন:
@সাঈদ শেরিফ,,আপনার মন্তব্যে আপনি কিছুটা সত্য বলেছেন, কিন্তু আপনি নিজেও কিছুটা সত্য গোপন করেছেন-এই যে আপনার মধ্যে সত্য গোপন করার একটা প্রবণতা তৈরী হয়েছে-এটাই হলো পশ্চিমা মিডিয়ার সফলতা.
ঈদ মোবারাক!
লেখক বলেছেন: :-)
ঈদমোবারক সুমিন ভাই! আপনি কেমন আছেন ?
স্পেলবাইন্ডার বলেছেন:
পুরো বিশ্বের মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করছি।
লেখক বলেছেন: সবসময় ! মুসলিম উম্মাহ হবার কথা ছিল একটি দেহের মত , এক অংশ আঘাত পেলে অন্য অংশ ও একিভাবে আঘাত অনুভব করবে !
অলস ছেলে বলেছেন:
+
লেখক বলেছেন: প্যালেস্টাইন টেলিগ্রাফ পড়তে পারেন...... এমন কত্ত খবর !
কায়েস মাহমুদ বলেছেন:
সাইদ শরীফের কমেন্টের মতই এক ইন্টারেষ্টিং ডিবেট চলেছে ফিলিস্তিন নিয়ে এখানে, Click This Link
লেখক বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে এমন ডিবেটের পক্ষপাতি নই। হয়তো জানি কম , তাই ডিবেট করতে চাইনা ! কিংবা , রুলস এরকম ডিবেট এলাউ করেনা~ কিন্তু ফ্যাক্ট আমার কাছে একটাই কন্সট্যান্ট - " অন্যায় হচ্ছে , শত্রুরা ভীষন অন্যায় করছে আর আমরা এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না ,আর আমাদের মধ্যে অসংখ্য বেঈমান আর মোটামুটি আমরা সবাই চেতনাহীন! "
ধন্যবাদ কায়েস মাহমুদ।
ধন্যবাদ আলোকপাত করার জন্য । আজ কয়েকটা স্টিল পিকচার দেখছিলাম , গতকাল গাজায় উদযাপিত ঈদের ছবি , বিবিসি থেকে নেয়া ছবি । ধংস হয়ে যাওয়া বাড়ির পাশে দোলনায় দুলে মজা করছে কয়েকটা ছোট্ট শিশু । ভীষণ খারাপ লাগার মাঝেও একটু হেসেছি
লেখক বলেছেন: ................................................ ধন্যবাদ :-(
সাঈফ শেরিফ বলেছেন:
"কিংবা , রুলস এরকম ডিবেট এলাউ করেনা........মোটামুটি আমরা সবাই বেঈমান.... চেতনাহীন!"'রুলস' শব্দটার সুকৌশলী ব্যবহার এড়িয়ে যেতে পারলামনা।'রুলস' এর স্বত্তাধিকারী ও অনুগামীদের পরিচয়টা খোলাসা করলে ভাল হত। বাংলাদেশে বসে 'সুউচ্চ তাজা চেতনা' চর্চা করে গোটা মুসলিম উম্মাহর বস্ত্রহরণ ঠেকানোর ব্যাপারে আশাবাদ বেশ দেখতে পাচ্ছি। তৃতীয় বিশ্বের ছা পোষা জীব, যদি কেঊ বুশের গায়ে জুতো মেরে জাতিকে বেঈমানীর অভিশাপ মুক্ত করে! তবে মুসলিম ভাই আরব শেখদের গায়ে কোন আচড় লাগতে দিবনা, তাহলে মুসলিম ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বিবাদ লাগার মত মুনাফেকি হয়ে যাবে যে!
লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
নারে আপু। জেরুজালেম নিয়ে একমাত্র বইটি পড়েছিলাম "ওহ জেরুসালেম"। খুব চমৎকার। সংগ্রহে রাখার মত বই ছিল। কিন্তু পারিনি। কি করে যেন হারিয়ে গেল।
লেখক বলেছেন: ডমিনিক ল্যাপিয়ের আর ল্যারি কলিন্সের "ওহ জেরুযালেম" ?
একটা সিনেমা আছে , " ও জেরুযালেম" নামের! এই বইএর উপর বেইসড করেই , নেট এ দেখলাম! দুই বন্ধুর কাহিনী!
পড়বো দেখি , নাকি সিনেমাটা দেখবো ?!
লেখক বলেছেন: আপু , এটা জাস্ট ওদের ওয়েবসাইট টা ......
ও জেরুসালেম
ডাউনলোড লিঙ্ক পেলে দেবো তোমায়। আমি একজন বস মুভি ডাউনলোডার চিনি , উনি নিশ্চই জানবেন !
লেখক বলেছেন: হু , ভালো থাকুক অনেক !আল্লাহর রহমত নাযিল হোক তাদের উপর , তারা সাহায্য প্রাপ্ত হোক আর কূট কৌশলকারী আর ফ্যাসাদ সৃষ্টিকারীরা হয় হেদায়াতপ্রাপ্ত হোক ,নইলে ধংস প্রাপ্ত হোক! কেননা,
"তারাও কৌশল করলো, আল্লাহও কৌশল করলেন। আল্লাহ ই উত্তম কৌশলকারী!"
লেখক বলেছেন: হু
জাতি জানতে চায় বলেছেন:
শান্তির আশা নাই, সবাই না চাইলে শান্তি আসে কিভাবে!!!!সাঈফ শেরিফ@ দোষ খুজলে অনেকেরই খোজা যাবে, এজন্য চুপচাপ থেকে লাভ নেই!
লেখক বলেছেন: কাউকে ওভাবে ব্লেইম করাটা এখানে থিম ছিলোনা, একটা রিপোর্ট এর উপর বেইস করে এটা লেখা...... জাস্ট রামাদান কেমন গেলো গাযাবাসীর , সেটা জানা+ জানানোটাই থিম!
আপনার সাথে সম্পূর্নই একমত, সবাই একসাথে না চাইলে কিভাবে হবে , কিন্তু যদি এটলিস্ট শক্তিশালী কিছু মানুষ চায় , তাইলে আশা করা যেতেই পারে ! আল্লাহ তো চাইলেই সেই চাওয়াতে বরকত দিতে পারেন!
লেখক বলেছেন: বইটাই যোগারের চেষ্টা করি তাহলে! বই বেশী ভালো লাগলে আর সিনেমা দেখবোনা !
লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও পুরাতন !
লেখক বলেছেন: দেখলাম ভাইয়া ...... অনু ছড়া ! :-)
বিবেক সত্যি বলেছেন:
cinema ta-o jogarer chesta koren... English boi, nishchoy e onek boro-o hobe, tar che cinema ta pele dekhtam..
লেখক বলেছেন: দেখি ...
লেখক বলেছেন: হু ...... এমনই চলতে থাকবে হয়তো .........
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















১. ইজরায়েলের পাশে দাড়িয়ে থাকা কয়েক ডজন আরব জাতীয় তথাকথিত "মুসলিম রাজতন্ত্র" গুলোর আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ভূমিকা গুলো এক এবং একমাত্র দায়ী। শত্রু ইজরায়েল তার কাজ শত্রুর মতই করবে, এটা কাঙ্ক্ষিত। কিন্তু আপনার বন্ধু প্রতিম, এক দেহ প্রতীম মুসলিম উম্মাহ কতটুকু নপুংশক যেটাই বরং আলোচ্য বিষয় হওয়া উচিত।
২. আপনার নবীর ভবিষ্যত বাণী অনুযায়ী পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত ইহুদী ভিত্তিক ইজরায়েলী রাষ্ট্র শক্তিশালী হতে থাকবে এবং ফিলিস্তুনীরা মার খেতে খাকবে। কাজেই নিজেদের মুনাফেকী চরিত্র না বদলিয়ে ফিলিস্তিনী মুক্তি, স্বাধীনতার মায়া কান্না কেদে কোন পোক্ত, স্থায়ী সমাধান সম্ভব নয়। আপনার আল্লাহ যদি দজ্জালের আগমন সুনিশ্চিত করতে ফিলিস্তিনীদের রক্ত, কষ্টের বিনিময়ে তাদের স্বর্গ দিতে থাকেন, সেক্ষেত্রে আপনার এই বিলাপ কোন সুফল আনবেনা।
ঈদের শুভেচ্ছা জানবেন।