আমার প্রিয় পোস্ট
- ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলাম! ঝুট-ঝামেলা ছাড়াই!! থ্যাংকস্ বিআরটিএ! - পাললিক মন
- আর্কিটেক্ট রিকশাচালক ও পরশ পাথরের গল্প - ই য়া দ
- চাঁদ নেমে আসে, আমার জানালার পাশে ... - সোহায়লা রিদওয়ান
- “আমি তোমায় ভালোবাসি” – এটার মানে কি রে ভাই?! - নাবিলা ইদ্রিস
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- স্বেচ্ছাসেবা - ওয়ারা করিম
- জীবন এক অপূর্ব তুর্কি ঘোড়া ! - সোহায়লা রিদওয়ান
- **আলো ও অন্ধকারের গল্প** - বোহেমিয়ান কথকতা
- তারুণ্যে মুখরিত, সচেতন প্রাণে উজ্জীবিত কমিউনিটি অ্যাকশন আয়োজিত অগ্নি প্রতিরোধ বিষয়ক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত - বোহেমিয়ান কথকতা
- উদ্বায়ীরা উধাও হও... - বিবেক সত্যি
- ~ প্রিয় যত পোস্ট ২ ~ [আপডেটেড] - জনৈক আরাফাত
- আমি আছি...আমি আছি... - ওমর নাসিফ
- জীবনের অর্থ খুজতে গিয়ে .... - আনহা
- আজ বিকেলে যাঁরা ‘দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিটের মিছিলে’ যাবেন, তাঁদের জন্য কটকটিওয়ালার গল্প........ - তায়েফ আহমাদ
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- কবিতা - সাকীব
- মাথার কাছে মায়ের শাড়ি - বিবেক সত্যি
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- গরীববেলার স্মৃতি-৩ (ঈদ উপলক্ষে রিপোস্ট) - আবু সাঈদ আহমেদ
- রঙধনু রঙে রাঙুক আমার স্বাধীনতা,আমার বিজয় - বোহেমিয়ান কথকতা
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- রূপসী বাংলা : জীবনানন্দ দাশ - একরামুল হক শামীম
- উদ্ভাবন - শাহীন আঁখি
- কিছু করার চেষ্টা - বাবুনি সুপ্তি
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ছেলের স্কুলের প্রধান শিক্ষকের নিকট আব্রহাম লিংকনের চিঠি। - ভিন্ন চিন্তা
- বাবাকে ছুঁয়ে দেখবো বলে - জাহিদ মজুমদার
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- উচ্চাকাঙ্ক্ষাহীন জেলে এবং দূরদর্শী পরামর্শদাতা - ম্যাভেরিক
- একটা বোনের জন্য হাহাকার - বিবেক সত্যি
- প্রসঙ্গ: এপ্রিল Fool: আসুন একটু ভাবি.. - ইঊসুফ সুলতান
- স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে কর্পোরেট ফাজলামি : শেষ কোথায়? - ফারহান দাউদ
- আঁস্তাকুড়ে মরে পড়ে থাকা বেড়াল - শব্দ স্বনন
- ঘুম পাড়ানী মাসি পিসি......... - ফারজানা মাহবুবা
- শিক্ষাব্যবস্থা, ক্ষয়িষ্ণু সংস্কৃতি, যুদ্ধাপরাধী ইস্যু, জাফর ইকবাল ও আমাদের বুদ্ধিজীবি সমাজ- আপাত বিক্ষিপ্ত প্রাসঙ্গিক ভাবনা - সীমান্ত আহমেদ
- IBA Method ফলো করুন, শিক্ষাঙ্গন একদিনে ঠিক হয়ে যাবে। গ্যারান্টি!! - পাললিক মন
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- জ্বলছে জাহাজ . . . - বিবেক সত্যি
- হয়তো ভালোবাসা গল্পে ছিল... - ভাঙ্গা পেন্সিল
- জল টলমল - অনাহুত আগন্তুক
- টক লাইক আ ফিজিসিস্ট দিবস - মুহাম্মদ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- গাজায় ফিলিস্থিনীদের উপর নেমে আসা মানুষের তৈরী বিপর্যয় আর সুবিধাবাদী দালাল শ্রেনী। - এস্কিমো
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
“সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ”
০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
![]()
১৬ ই ডিসেম্বর , স্বৈরতন্ত্র আর নিপীড়নের বিরুদ্ধে আমাদের বিজয়কে উদযাপন করি আমরা। মহান মুক্তিযোদ্ধাদের দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর প্রচেষ্টা সফল হয় একাত্তরের এই দিনে , আমরা মুক্ত হই।
একবিংশ শতাব্দীর আজকের এই সময়ে আমরা একটি সার্বভৌম জাতি, কোন অত্যাচারী আগ্রাসকের হুমকি দ্বারা আজ আমরা আর বিচলিত নই। তারপরও আমাদেরকে দারিদ্র, সুশিক্ষার অভাব, অশিক্ষা ,দূর্নীতি ইত্যাদির প্রবল উত্পীড়ন আর হুমকির মধে বাস করতে হয়। এবার সময় এসেছে বর্তমান প্রজন্মের একটি উন্নত জীবনের জন্য সংগ্রাম করার।
আমাদের মুক্তিযোদ্ধারা সেই সময় স্বেচ্ছায় দেশের সেবায় সেই কাজটিই করেছিলেন, যা ওই মুহুর্তে ছিল সবচেয়ে প্রয়োজনীয়। এখন আমাদের সময়ে আমাদেরতো স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সেই সেবামূলক কাজগুলো করতে হবে যা এখন সবচেয়ে প্রয়োজনীয় , যদি সত্যিই আমরা আমাদের মহৎ যোদ্ধাদের চেতনায় ধারণ করি! তাদের প্রতি শ্রদ্ধা জানানোর এরচেয়ে প্রকৃত কোন পন্থা আর কি হতে পারে ?
এই ষোলই ডিসেম্বরে আসুন না স্বাধীনতার যোদ্ধাদের পরাক্রমতা আর ত্যাগকে স্মরণ করি কিছু সেচ্ছাসেবা মূলক কাজের মাধ্যমে, শুধু কিছু শূন্যগর্ভ কথা কিংবা গান আর আবৃত্তি নয় বরং অন্তত একটি হলেও সেবামূলক কাজ করি কমিউনিটির জন্য।
ছোট ছোট করেই হোকনা , দেশের বিভিন্ন অর্গানাইযেশন , কর্পোরেশন , স্কুল , কলেজ , ইউনিভার্সিটি , হাসপাতাল , শপ , মিডিয়া আউটলেট … থেকে অল্প কিছু সেবা বাংলাদেশকে নতুন আরেকটি মুক্তি আন্দোলনের পথে এগিয়ে দিতে পারে অনেকদূর।
সব অংশগ্রহনকারী সংগঠন কাজ করবে স্বাধীনভাবে , শুধু “ স্বেচ্ছায় সমাজসেবামূলক ” কাজ এর ব্যাপারটা একইরকম থাকবে এবং সবাই একতাবদ্ধ হবে একই ব্যানারএ-
“সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ”
একমাত্র সেবা আর সেবামূলক চিন্তার মাধ্যমেই আমরা কঠিন প্রতিবন্ধকতাগুলো থেকে মুক্তি পেতে পারি। নিঃস্বার্থ সেবাই বয়ে আনতে পারে সাফল্য।
অংশগ্রহনঃ
প্রবাসে বসবাস কারী বাংলাদেশীরা এর সাথে যোগদান করতে পারেন যে কোন ধরণের চ্যারিটি তাদের স্থানীয় বাঙ্গালী কমিউনিটি তে আয়োজন করে অথবা আপনারা আপনাদের একঘন্টার স্যালারী ডোনেট করতে পারেন দেশে এমন একটি কাজে যা আপনারা সমর্থণ করেন।
আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরে থাকেন এবং কোন সংগঠনের সদস্য হোন ,তাহলে আপনি আপনার সংগঠনকে যুক্ত করতে পারেন “সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ” এ।আপনাদের অংশগ্রহনের কথা নিশ্চিত করে আমাদের ই-মেইল করুন ,
আপনি যে কমিউনিটি সার্ভিসের মাধ্যমে ষোলই ডিসেম্বর উদযাপন করবেন , তা মেইলে উল্লেখ করুন।আপনার মতামত , পরামর্শ ও আমাদেরকে লিখে জানান। অথবা আপনি আমাদের জানতেও লিখতে পারেন। আপনার নিশ্চিতকরণের পরে আমরা আপনাদের নাম/লোগো ফাইনাল ব্যানারে সংযুক্ত করবো। আর আপনি যদি কোন অর্গানাইযেশনে না থেকে থাকেন , সেটাও আমাদের জানান যদি সেবার মাধ্যমেই বিজয় উদযাপনে আমাদের সমর্থন করে থাকেন , এবং কাজ করতে আগ্রহী হন।
ফেইসবুক ইভেন্টে অনেকগুলো অর্গামাইযেশনের প্রজেক্ট আপডেট দেয়া আছে , যা ভাবতে সাহায্য করবে।
Facebook Event: Click This Link
![]()
http://www.volunteerforbangladesh.blogspot.com
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভলান্ট্যারীসম ;
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ বিকাল ৪:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ম্যাভেরিক বলেছেন:
“সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ”, সফল হোক শুভ প্রয়াস।
লেখক বলেছেন: সফল হোক ! :-)
লেখক বলেছেন: তোমাদের কাজের ব্যাপারেও কিছু লিখো শামীম। ধন্যবাদ তোমাকে।
লেখক বলেছেন: তুমি কি করবে সুপ্তি ?
বিবেক সত্যি বলেছেন:
অন্য সব অনন্য ইভেন্টের মত এটাও অনেক ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ ।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ইনশাআল্লাহ ।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ , সাথে থাকুন।
লেখক বলেছেন: শুধু একদিনের ইভেন্ট না, এটা নতুন একটা চেতনার শুরু বলা যায়......
আপনাকে অনেক ধন্যবাদ ফারহান ভাইয়া। পড়ার জন্য একবার + মন্তব্যের জন্য ও ।
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা।
বন্ধু-কথন বলেছেন:
আপনাদের উদ্যোগ সফল হোক - এই আশা থাকলো।আপনার পোষ্টে সমাজসেবার অনেক ডাক থাকে, আল্লাহ আপনাদের চেষ্টাগুলোকে কবুল করুন।
একটা প্রশ্ন - আপনাদের সেবা যারা পাচ্ছেন, তারা কি র্যান্ডম মানুষ? নাকি কোন টারগেট গ্রুপ? প্রশ্নটা করলাম কারন, আমাদের দেশের যাকাত ব্যবস্থা দেখেন- গরীবের কোন উপকারে আসছে না। এমন মানুষও আছে, যারা প্রতিবছর যাকাত পায়, কিন্তু গরীব থেকে যায়। কাভারেজ সীমিত করে যদি অল্প মানুষকে বেশি টাকা দেওয়া যেত, তাহলে সেইসব মানুষ জীবিকার জন্য পুজি পেত। অল্প টাকায় তাদের বড়জোর ক'বেলার খাবার হয়।
লেখক বলেছেন: দীর্ঘমেয়াদী কাজতো হচ্ছেই আলহামদুলিল্লাহ ...... র্যান্ডম মানুষকে নিয়ে বিশেষ কিছু কাজ হয়। আপনার শেষের ভাবনা গুলোর সাথে খুব ই একমত , এ ব্যাপারে ভেবেছিও আর আমাদের প্রোজেক্ট ও আছে এমন। যেটার একটা কেইস জয়নাল পরিবারের পুনর্বাসনের ব্যাবস্থা ।
ধন্যবাদ অনেক , আশা করি ফেইসবুক ইভেন্ট দেখেছেন।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
শুধু একদিনের ইভেন্ট না, এটা নতুন একটা চেতনার শুরু ......
লেখক বলেছেন: আমরা সেবার মাধ্যমেই বিজয়ের প্রকাশ ঘটাই, যেই স্বেচ্ছাসেবা একাত্তরে দেশকে দিয়েছিল মুক্তিযোদ্ধাগন , আমরাও তো এখন যোদ্ধা তেমন জাতিগঠনের! তাই আর সবুজ শাড়ি লাল পার কিংবা নিত্য উপহারের পোষাক আর ওপেন এয়ার কনসার্ট মানেই বিজয়ের প্রকাশ না , বরং এমন কিছু করা যা চেতনাকে ধারণ করে ! তাই "সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ" হোক সবার
তোমার মন্তব্যে প্লাস ভাইয়া !
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
কুচ্চেনের উত্তরডা দিলে ভালা হইতো। আমিও অংশগ্রহণ করথাম।
লেখক বলেছেন: আপনি ফেইসবুক ইভেন্ট টা চেক করেই দেখুন না। এমন প্রশ্নের কি উত্তর দিবো বলেন ? যেখানে কাজ করছে সব এ লেভেল , কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছেলে- মেয়েরা আর যেখানে মেয়েদের অংশগ্রহন ই বেশী। সেখানে এরকম প্রসংগ তো আসতেই পারেনা !
আপনি নিক থেকে না এসে প্রকৃত নামেই আসুন না। অংশগ্রহন অবশ্যই করতে পারবেন।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
দ্যাকলাম। ভালোই মনে হৈলো, তয় ইবনে সিনার কন্ট্রিবিউশনটা চিন্তার বিষয়। আর আপনি এনসার দিতে এত দেরী কোরলেন ক্যান? শুরুতেই কায়েস মাহমুদরেই তো রিপলাই দিতার্তেন। যাউক, আরেকটু দেহি...
লেখক বলেছেন: ল্যাব এইড এবং ইবনে সিনা ফার্মা থেকে আমরা মেডিসিন পেয়েছি মেডিক্যাল ক্যাম্প এর জন্য। আপনি দিলে তাও নিতাম আমরা। সব প্রশ্নের উত্তর দেবার তো দরকার নেই। অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়। আপনি আরেকটু দেখলেও আমাদের কিছু যায় আসেনা, না দেখলেও কিছুতো যায় আসেনা। বরং দোয়া করুন এই ছেলে মেয়ে গুলোর জন্য , যারা সত্যিকার ভাবেই কাজ করছে , করে এবং করবে।
ধন্যবাদ।
উষ্ণ বলেছেন:
ব্যাপারটা খুব ইন্টারেষ্টিং এবং বেশ স্বস্তির । ভালো আর ক্রিয়েটিভ আইডিয়ার কাজগুলো জামায়াত-শিবির এত বেশি বেশি করে...আর পাশাপাশি অন্য দলগুলোর খারাপ কাজের পরিমান এত বেশি, যে.. , ভালো যেকোন কিছুর সাথেই জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা খুজে বের করা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে । অনেক ভালো লাগে এটা দেখলে । গ্রাউন্ড ফ্লোর আর কায়েস মাহমুদ নিকদুটোর মালিককে ধন্যবাদ ।
লেখক বলেছেন: এইসব জায়গাতেও এমন রাজনৈতিক প্রসংগ কিভাবে আসে ?! কিছু মানুষ আছেই যারা সবকিছুর মধ্যেই খারাপ খুজে বের করবে। এই ব্যাপারগুলো আমাদের কাছে মোটেই স্বস্তির না, বরং দুঃখ লাগে তাদের জন্য। করুণা হয়।
শাহীন আঁখি বলেছেন:
"সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ"
লেখক বলেছেন: এটা নতুন একটা চেতনার শুরু .....
কামাল পারভেজ বলেছেন:
আমরা যে যেখানে আছি সেখান থেকেই দেশের জন্য ...কাজ করতে হবে।বুকের মধ্যে বাতি নিয়ে পথ চলতে হবে, সত্যি কথা বলতে কি অনেক সীমাবদ্ধতার মদ্যেও চেষ্টা করি...বুক ফুলিয়ে বলতে পারি আমি আমার দেশ কে ভীষন ভালবাসি।
আলোটাকে ছড়িয়ে দেবার চেষ্টায় যুক্ত হতে পারলে ধন্য হব।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাঙ্গন বলেছেন:
সেদিন রেডিও ফূর্তিতে উদ্যোক্তাদের সাক্ষাতকার শুনেছিলাম।বেশ এক্সসেলেন্ট স্টেপই মনে হল।
শুভেচ্ছাসহ শুভকামনা।
লেখক বলেছেন: জি , দিয়া এবং মায়মুন বলেছিল।
আপনাকেও শুভেচ্ছা।
হামিদ পায়োনিয়ার বলেছেন:
এই প্রচেষ্টা অব্যাহত থাকুক..........
লেখক বলেছেন: ইনশাল্লাহ। অব্যাহত থাকুক!
লালসালু বলেছেন:
শুভকামনা
লেখক বলেছেন: অনেকই ধন্যবাদ !
লেখক বলেছেন: অনেক ই ধন্যবাদ আপনাকে ! অনেক
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের বিজয় দিবস উদযাপনে ব্লগার একরামুল হক শামীম এর সংগঠন আমাদের প্রচেষ্টা এই চেতনা ছড়িয়ে দিতে এগিয়ে এসেছে। আমরাও এগিয়ে যেতে চাই এই চেতনা নিয়ে।
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: টোটাল তেতাল্লিশটি ইভেন্ট এর অন্যতম একটি ছিল শামীমদের কাজটাও! ছবি দেখেছি আমরা। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
ভালো থাকুক সব স্বপ্ন দেখা আর স্বপ্ন গুলোকে সত্যি করা মানুষ গুলো ......
মেহেরুবা বলেছেন:
" শুধু একদিনের ইভেন্ট না, এটা নতুন একটা চেতনার শুরু ...... "সঙ্গী হবার প্রত্যাশায়...........
লেখক বলেছেন: স্বাগতম মেহেরুবা। যে কোন সময়ে , যে কোন দিনে ......
উদাসী স্বপ্ন বলেছেন:
প্রবাসে বসবাস কারী বাংলাদেশীরা এর সাথে যোগদান করতে পারেন যে কোন ধরণের চ্যারিটি তাদের স্থানীয় বাঙ্গালী কমিউনিটি তে আয়োজন করে অথবা আপনারা আপনাদের একঘন্টার স্যালারী ডোনেট করতে পারেন দেশে এমন একটি কাজে যা আপনারা সমর্থণ করেন।আমি রাজি আছি। একখান এমপিথ্রি প্লেয়ার কিনবার চাইছিলাম, ২ মাস পিছাই দিলাম। জমাই রাখলাম!
লেখক বলেছেন: কেমন আছেন উদাসী ভাইয়া ?
আচ্ছা , এই ষোলোর ইভেন্টের কথাই ধরি ... কি কি হয়েছিল ?
.........................................................
১। সিলেটের আখালিয়া-নেহারীপাড়ার একটি রিক্সাগ্যারেজের রিক্সাওয়ালারা তাদের শতাধিক সহকর্মীর কাছে বিনামূল্যে ঔষধ পৌছে দিতে আমাদের সহায়তা করেছে ।
২। ল্যাবএইড গ্রুপ ক্রিমিনাশক ঔষধ ও ভিটামিন ডোনেট করেছে।
৩। এডকম অন্যান্য বাণিজ্যিক সংস্থার কাছে পতাকা বিক্রী করেছে এবং প্রাপ্ত অর্থ জাগো ফাউন্ডেশনকে ডোনেট করছে।
৪। ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিষ্ট্রেশন (ঢাবি) একটি এতিমখানায় লাইব্রেরী স্থাপন করেছে।
৫। মিশন পল্লী স্কুলের ছাত্রছাত্রীদের ওয়ান্ডারল্যান্ড ভ্রমনের খারচ বহন করেছে আকিজ গ্রুপ ।
৬। আই-শোবিজ (a concern of the Maimun Mustafa Group (MMG) ও বাংলাদেশ রেইসার্স ক্লাব যৌথ ভাবে প্রায় ১৫০ টি মোটরগাড়ি নিয়ে rally র আয়োজন করে। যেটি বনানী থেকে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত গিয়েছিল। দুটি স্থানে rally থামিয়ে বিশিষ্ট ব্যক্তিগণ মাদকাসক্তির বিরুদ্ধে তাদের বক্তব্য রাখেন ।
৭। বিনামূল্যে বিতরণের জন্য ইবনে-সীনা ফার্মাসিউটিক্যালস ১০০০ mebendazole ট্যাবলেট প্রদান করেছে।
৮। পরিচ্ছন্নতা কর্মীদের শিক্ষা কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের নিজস্ব পরিচ্ছন্নতা-কর্মীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
শুরু করেছে নিয়মিত ভাবে তাদের জন্য স্কুল , ইউ আই ইউ ক্যাম্পাসেই।
৯। বস্তিবাসীদের মাঝে ক্রিমিনাশক ওষধ বিতরণ করেছে বাংলাদেশ মেডিকেল কলেজ ।
১০। ধানমন্ডি লেকে প্রাত:ভ্রমনে আগত লোকদের জন্য বিনামূল্যে রক্তচাপ ও ওজন চেকআপ করার ব্যবস্থা করেছে CommunityAction । একইসাথে প্রতিবন্ধীদের প্রতি সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রচারনাসহ ঢাকার বাইরেও বিভিন্ন প্রজেক্ট ছিল ।
১১। শিশু হাসপাতালের Oncology ওয়ার্ডের শিশুদের সাথে দিনটি কাটিয়েছে 1° Initiative ।
১২। আলোক শিশু শিক্ষালয়ের ১৫০ শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ যাদুঘরে ভ্রমণের ব্যবস্থা করেছে "আগামী" (U.S) ।
যেটার ব্যবস্থাপনার দায়িত্বে 1° Initiative ।
১৩। নদীভাঙ্গন কবলিত দুটি গ্রামে সার্ভে চালিয়েছে CommunityAction- লক্ষীপুর এর ১৫ জন । অত্যন্ত দরিদ্র জেলে পরিবারের শিশুদেরকে প্রাথমিকশিক্ষার ব্যাবস্থা গ্রহনের লক্ষ্যে এটি করা হয়েছে।
১৪। CommunityAction-সিরাজগণ্জ প্রায় সাত শতাধিক গরম কাপ বিতরণ করেছে ।
১৫। CommunityAction-সিলেট এ প্রায় ২৫০ জনের কাছে বিনামূল্যে ক্রিমি নাশক ঔষধ , খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ভিটামিন বিতরণ করেছে, সেই সাথে তারা anti-littering ক্যাম্পেইনিংও করেছে।
১৬। MNA, Barristers এবং Advocates গন The December Initiative হিসেবে ঢাকা নগরী পরিচ্ছন্ন রাখার ব্যাপারে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির গুরুত্বের উপর কাজ করেছে দিনব্যাপী।
১৭। Finding Bangladesh দলটি অগ্র স্কুলের শিশুদেরকে ফিল্ডট্রিপে নিয়ে গিয়েছিল সাভারে এ জাতীয় স্মৃতি সৌধে।
১৮। অগ্র স্কুলের সুবিধা বঞ্চিত শিশুরা সাভার জাতীয় স্মৃতি সৌধে আগত দর্শনার্থীদেরকে বাংলাদেশকে নিয়ে তাদের আঁকা ছবি বিতরণ করে এই সচেতনতা বৃদ্ধি করতে যে তারাও অনেক সৃষ্টিশীল হতে পারে যদি সামান্য হলেও সুবিধা পায় তাদের মৌলিক অধিকারের ব্যাপারে।
১৯। জাগো ফাউন্ডেশন তাদের স্কুলের চারপাশের এলাকাতে পরিচ্ছন্নতা অভিযান চালায়।
২০। সন্ধানী-বি এম সি রক্তদান কর্মসূচীর আয়োজন করে।
২১। সন্ধানী- সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করে।
২২। AIESEC -BRAC University এর সদস্যরা মহাখালী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কাজ করেছে যাদের তারা পড়াশুনা করায় এবং একি সাথে পরিচ্ছন্নতা অভিযান ও চালিয়েছে।
২৩। AIESEC –IUB এর সদস্যরা কক্স’স বাযারে সাগর তীরবর্তী এলাকাতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।
২৪। Mastermind Community Service Club এর সদস্যরা সময় কাটিয়েছে ASHIC এ ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে এবং একটি বৃদ্ধ নিবাস এর বয়স্ক মুক্তিযোদ্ধাদের সাথে।
২৫। Maple Leaf Community Service Club শীতবস্ত্র বিতরণ করেছে।
২৬। সন্দীপন এর তিন থেকে সাত বছর বয়সী সুবিধাবঞ্চিত বস্তিবাসী শিশুরা তাদের বাবা-মায়ের জন্য উপহার তৈরী করেছে , পারিবারিক মূল্যবোধ জাগ্রত করবার উদ্দেশ্য ছিল এখানে।
২৭। The AIM Charity Foundation এর সদস্যরা চৌদ্দই ডিসেম্বর রাতে পথের ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করে।
২৮। “তরী” (জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একটি উদ্যেগ) কাজ করেছে তাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে যারা পাশের ইসলামনগর বস্তির সুবিধাবঞ্চিত শিশুরা, নানা আয়োজন ছিল তাদের নিয়ে, যেমনঃ কুইয, সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৯। Fantasia রায়ের বাযার বস্তির শিশুদের সাথে সময় কাটায়।
৩০। Physically-Challenged Development Foundation এর সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিশক্তিহীন ছাত্র-ছাত্রীদের সাথে সময় কাটায় তাদের সাহায্য করার উদ্দেশ্যে।
৩১। “আপন স্কুল” শিক্ষাউপকরণ সরবরাহ করে তাদের পথশিশু ছাত্র-ছাত্রীদের মাঝে।
৩২। South Asian Youth Society বিনামূল্যে মেডিক্যাল ট্রিটমেন্ট ক্যাম্পের ব্যাবস্থা করে শিশু শ্রমিকদের জন্য ,পনেরই ডিসেম্বর ৩টা থেকে সাতটা।
৩৩। “শিশু বিকাশ কেন্দ্র” সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
৩৪। “প্রচেষ্টা ফাউন্ডেশন” শিক্ষা উপকরণ এবং শীতবস্ত্র বিতরণ করে লক্ষীপুরের জেলেপল্লীর শিশুদের স্কুল “মেঘনাপার ধীবর বিদ্যানিকেতন” এ এবং তাদের সাথেই বিজয় উদযাপন করে।
৩৫। Bangladesh Medical Students' Society (BMSS) বিনামূল্যে ঐষধ বিতরণ করে এবং নিকেতন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহায়তায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে।
৩৬। Bangladesh Youth Leadership Center BBLT Batch 3 এর সদস্যরা বিজয় উদযাপন করে কোরাইল,ঢাকা’র বস্তিবাসী শিশুদের সাথে এবং তাদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক ক্রিয়েটিভ কাজ করে।
৩৭। Rotaract Clubs-সিলেট প্রায় ২৫০ সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে ঔষধ বিতরণ করে,ব্লাডগ্রুপ নির্ণয় করে এবং ব্লাড প্রেসার আর ওযন মাপার ব্যাবস্থা করে তাদের জন্য।
৩৮। University of Toronto's (St George campus) এর বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা ফান্ড রেইস করে আইলা আক্রান্তদের জন্য দীর্ঘমেয়াদী সাহায্যের অংশ হিসেবে এবং একটি মেয়ের জন্য যে ফরিদপুরে গনধর্ষনের শিকার হয়েছিল।
৩৯। University's Bangladeshi Students' Association, Canada তে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দেশকে সাহায্য করতে।
৪০। Reed College's (U.S.A) এর বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা শীতবস্ত্র সংগ্রহ করে দেশে পাঠাবার জন্য।
৪১। জার্মানীতে কিছু বাংলাদেশী অভিবাসী ফান্ড রেইস করে দেশের কোন সেবামূলক কাযে সহায়তা করার জন্য।
৪২। Trondheim, Norway's Bangladesh Cultural Organization এর সদস্যরা ফান্ডরেইস করে দেশ সেবামূলক কাজে সহায়তার জন্য।
৪৩, সানিডেইল স্কুলের ক্লাস টুয়েল্ভের ছেলে মেয়েরা সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের স্কুল "সুরভী" তে লাইব্রেরী সেট আপ করেছে , এ উপলক্ষে কুইযের ও একটি অনুষ্ঠানের আয়োজন ও করেছিল কয়েকশ সুবিধা বঞ্চিত দের নিয়ে।
......................................................
দেশের বাইরে ফান্ড কালেকশন হয় ! যে কোন অংশগ্রহন অনেক ই আন্তরিকতার সাথে স্বাগতম !
:-)
উদাসী স্বপ্ন বলেছেন:
ভাইরে, আমি দেশের বাইরে ঠ্যাং রাখলাম আর তুমিও বুলগ ফাটাইয়া লেখা শুরু করলা। আগে জানলে আমি নিজেই যাইতাম। যাই হোউক, এইসব সাইটে ঢু মারনের পর প্রয়োজনীয় কাম পরীক্ষর পরেই শুরু করুম।ভালা থাকো!
লেখক বলেছেন: আমি ব্লগ ফাটায় কবে লিখলাম ভাইয়া ???? দেড় বছরে বিশ-একুশ পোস্ট কি অনেক বেশি ???? নাহ নাহ ! লিখতে পারলেতো হোতোই... :-(
যাই হোক , যেখানেই থাকুন না কেন ... কাজ করাই যায়! নো ওরিস! ফেইসবুক চেক করলে আপডেট জানবেন ...... ইনশাল্লাহ :-) ।
ভালো থেকেন ভাইয়া।
উদাসী স্বপ্ন বলেছেন:
সমস্যা হইলো আমার ফেসবুক এ্যাকাউন্ট বছর দুয়েক আগে মুইছা দিছি!
লেখক বলেছেন: উম্মম...... কি আর করা !
হুম্মম
সাকিরা জাননাত বলেছেন:
“সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ" সফল হোক।শুভ হোক এই পথচলা।
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক সাকিরা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















