আমার প্রিয় পোস্ট

চাঁদ নেমে আসে, আমার জানালার পাশে ...

১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫১

শেয়ারঃ
0 0 0

ইট কাঠের ধূসর শহরে যেখানে আমার বাস, সেখানে ঝিঁঝিঁ পোকার শব্দে রাত শুরু হয় না। বরং নিয়ম মেনে রাতের বেলা শহরে ঢুকে পড়া নির্মাণসামগ্রীবাহী পিকআপ ভ্যানগুলোর ইঞ্জিনের শব্দ শুনতে পাওয়া যায়। সামনেই নির্মাণাধীন ভবনে শ্রমিকদের হই-চই...... শক্তিমান পুরুষদের সাথে পাল্লা দিয়ে কাজ করে যাওয়া নারী শ্রমিকদের ঝগড়ার শব্দ, সব একসময় থিতিয়ে আসে, রাত গভীর হয়। বারান্দা দিয়ে তাকিয়ে দূর দেখার চেষ্টা করি...... বাতি নেভা শহর! মৃদু আলো কোন কোন জানালায়, হয়তো আমারই মত রাত জাগা তরুণ কিংবা তরুণীর ঘর। টুং টাং শব্দ ......... জানিয়ে যায় কোন কোন রিকশাচালকের আরো কিছু আয়ের জন্য সংগ্রাম, ঘর্মাক্ত দিনের শেষেও কর্মময় রাত। রাত ওদের মোহনীয় না বরং পরদিনের চিন্তাক্লিষ্ট, আরো একটা রাত বেঁচে থাকা যেন পরদিনের সূর্যটা দেখার জন্যই!
নিঃশব্দে এক কাপ চা বানানো শেষে ডেরায় ফেরা, নিরবতাকে দারুণ ভাবে অনুভব করার জন্য সামান্য প্রস্তুতি। ছোট ছোট চুমুকে চা টুকু শেষ করতে করতে হালকা কিছু কাজ করা , অনেক পড়াশুনা করবো ভেবে আত্মতৃপ্তি লাভের চেষ্টা ......... কিন্তু চুপ-চাপ গুমোট রাত মেয়েটাকে কঠিন পড়ুয়া ছাত্রী হতে দেয়না! অর্থহীন অন্তর্জালিক পদচারণা, নিস্তব্ধতা আরো গভীর হয়। ভাবনাগুলো আরো গতিশীল হয়, এতোটা নিরাপদ রাত আমার, অনেকের জন্যই হয়তোবা বিভীষিকা। কোথাও হয়তো রাতের আবরণে কত বড় পাপ ঘটে যাচ্ছে , শুধু সৃষ্টিকর্তা স্বাক্ষী! কোন বর্বর নরপশুর পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে কোন মেয়ে! কোন তরুণের গলায় হয়তো ছুরি চালাচ্ছে কিছু হায়েনা, তারপর বস্তাবন্দী লাশ হয়ে যাবে সে! একদিন পরের পত্রিকায় সেসব খবর হতে পারে, নাও হতে পারে!!!
আচ্ছা, আজকের রাতটা সদ্য যুবক সন্তান হারানো বাবা মায়ের জন্য কেমন? নৃশংস ভাবে মেরে ফেলা ছাত্রটার মা কি আজকের রাতে ঘুমাতে পারছেন? তিনি কি সন্তানের রক্তাক্ত লাশের দৃশ্য মনে করে কেঁদেই চলছেন আর সেই কান্না থামানোর জন্য কেউ নেই!? কিংবা বহুদিন পর হল থেকে ফেরা ছেলেটার লাশের ভারে ন্যুব্জ বাবা শুকনো চোখে শুয়ে আছেন, কী করে ঘুমাবেন তিনি? তাঁর স্বপ্নের মৃত্যু ঘটেছে, তিনি আর বেঁচে কেন, এই প্রশ্নের উত্তর ভাবতে ভাবতে আজকের রাতটাও ওনার কেটে যাবে! সন্তানের ছবি বুকে নিয়ে কোন বাবা মা হয়তো তার ছেলেটা কিংবা মেয়েটার শৈশব স্মরণ করছেন, অন্ধকার রুমে ভয় পেত যে বাচ্চাটা তার, কিভাবে কবরে একা একা থাকছে? চিৎকার করে হয়তো তাকে ডাকছে ... মা.........মাগো, তিনি ই কি শুনতে পাচ্ছেন না? স্থির নিরব রাতটা সন্তানহারা বৃদ্ধ বাবা মাকে কতটা অস্থির করে দিচ্ছে ...... কী তীব্র হাহাকার, ভীষণ চাপা ক্ষোভ, কী অসম্ভব কষ্ট , রাষ্ট্রযন্ত্রের অবিচার আর উলটো আক্রোশ ............... হু হু করে বুকের ব্যথাটাই বেড়ে চলে শুধু! কিছুতেই কিছু হয়না।

ঘড়ির কাঁটায় মধ্যরাতে ব্রেইনের পুরানো কোষ গুলো সচল হয়ে ওঠে, অনেক দিন না দেখা প্রিয়মুখগুলো মনে পড়ে। অতীতের আবছা ঘটনাগুলো জীবন্ত হয়ে ফিরতে শুরু করে। অদেখা ভুবনে হারিয়ে যাওয়া কাছের মানুষ গুলো কড়া নারে। যেমন আজ রাতে, আমার পাশের চেয়ারে এসে বসেছে সালমানঃ "কী করছো সোহায়লা? কতদিন পর দেখা....." সালমান, আমার সমবয়সী মামাটা, যার পঁচিশ বছরের জীবনের শেষ সময়টা ছিল কোন এক মায়াবী রাত। লন্ডনের সুন্দরতম লেকের নির্জনতম স্থানে যখন ওর প্রানহীন দেহটা পাওয়া গিয়েছিল, তখন ছিল ভোর। কোনদিন জানা যাবেনা, কী হয়েছিল সেই রাতে?
আহ সালমান, কেমন আছো তুমি ?

রাত শেষ হয়ে আসে ধীরে, নিষ্প্রাণ নগরী, ঘুমন্ত আমার পরিবার। আমি জেগে থাকি। ছোট ভাইদের রুমে যাই, ওদের চুলে বিলি কেটে দেই, ওরা ধাক্কা দিয়ে আমার হাত সরিয়ে দেয়। ওদের ঘাম মুছে দেই, ওরা আরো বিরক্ত হয়ঃ উফ যাওতো এখান থেকে ......” আমি কুট কুট করে হাসি আর একটা পরিপূর্ণ বোন হয়ে যাই। মাঝরাতে ওদের যন্ত্রণা দিতে আমার বড় ভালো লাগে। খাবার ঘর দিয়ে হাঁটার সময় আব্বুর নাকডাকা শুনি, আম্মুর কাছে হয়তো বিরক্তিকর কিন্তু আমার কাছে অনেক প্রশান্তিময় লাগে আর আমি পরিপূর্ণ একটা মেয়ে হয়ে যাই! বাবার মেয়ে......
কী সুন্দর এই রাত, মায়ায় ভরা!
একেকটা নিঝুম রাত আমাকে কত কত উপলব্ধি দেয়, আবেগে আক্রান্ত করে, ভালোবাসায় আর্দ্র করে মন। আমি টের পাই আমি মানুষ হয়ে উঠছি , অনেক অনুভূতি প্রবণ একটা রক্ত-মাংসের মানুষ! তারপর “যতটুকু রাত থাকে বাকি, চাঁদ নিয়ে একা জেগে থাকি, আঁধার জমিয়ে রাখে নীল,সকালেরই গান !!”
তোমার কাছে আমার অনেক ঋণ, রাত্রি নিদ্রাহীন!

ভোরের আলো ফুটতে শুরু হয় আর ভেসে আসে আনুগত্যের আহবান, গভীর কৃতজ্ঞতায় আমি দণ্ডায়মান হই .........

 

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ বিকাল ৪:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩০

লেখক বলেছেন: কিছুই বলা গেলোনা আর ? :-)

১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪০

লেখক বলেছেন: রাতটাকে দিন ভেবে পড়লেন? মাথা ধরে থাকলে চা মহৌষোধ!
ধন্যবাদ রিসাত, যেভাবেই হোক পড়ার জন্য।

১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ একাত্তর......

৪. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:১৬
সাঈফ শেরিফ বলেছেন: আমি টের পাই আমি মানুষ হয়ে উঠছি , অনেক অনুভূতি প্রবণ একটা রক্ত-মাংসের মানুষ! এতদিন মানুষের মত অনুভূতি না তাকলে জনসেবা করলেন ক্যামেন? নাকি নতুন রুমান্টিক রুগে পাইছে?এই রুগ কিন্তু খুব খারাপ রুগ, তারাতারি সাইরা উঠেন। এই রুগ না সারলে জনসেবার ভূতও ছুইটা যাইবো।
৫. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: রাতের আঁধারে অদ্ভূত মায়া...সব পাল্টে দেয়!
১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫১

লেখক বলেছেন: খুব সত্যি। রাত ঘুমানোর জন্যই, কিছু রাত তো জেগে থাকা যায় অন্যরকম উপলব্ধির জন্য! একান্ত ভাবে নিজেকে নিয়ে ভাবা যায়, কোলাহলময় দিনের বেলায় সেভাবে নিজেকে আবিষ্কার করা যায়না!
রাত অদ্ভূত মায়ার জগত!

৬. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৬
হঠাৎ বলেছেন: ভোরের আলো ফুটতে শুরু হয় আর ভেসে আসে আনুগত্যের আহবান, গভীর কৃতজ্ঞতায় আমি দন্ডায়মান হই "সৃষ্টিকর্তার দরবারে"
আরেকটি নতুন দিনের শুরুতে কৃতজ্ঞতা জানাই তাঁকে যিনি গত রাতে নিস্তব্ধতা ভেঙ্গে আমায় দায়িত্ব দিয়েছেন কল্যানকর আরও কিছু করার...

আপু! অপূর্ব আপনার অনুভূতি! কতো দিন এমন আবেগ-আপ্লুত লেখা পড়ে ভিতরটা ভরে যায়নি...
চিনি না আপনাকে যদিও, তবু মনে হচ্ছে চিনি। লিখতে থাকুন।
শুভ রাত্রি।
১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: আমার অসম্পূর্ণ কথা গুলো লিখে দেবার জন্য অনেক ধন্যবাদ! হ্যা, এমনি হতো, বা হয়.........
রাত্রিগ্রস্থ আমি একসময় মোহগ্রস্থ হয়ে পড়ি পরম করুণাময়ের অসীমতায়।

অনেক ভালো থাকুন!

৭. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৪
আট আনা বলেছেন: অনেক সুন্দর করে মনের কথাগুলো সাজিয়েছেন। ভাল লাগলো। আপনি প্রোফাইলের ঐ কথাটা আর কতদিন ঝুলিয়ে রাখবেন? X(

পড়াশোনা করার প্ল্যান করা বা শুরুর আগে টুকটাক কাজ সেরে নেয়া বা চা-কফি নিয়ে বসা এসব করতে করতে আমার এনার্জি শেষ হয়ে যায়। ইন্টারনেটের কারনে আরো সমস্যা হয়েছে। এটা ওটা করতে করতেই সময় শেষ, আসল কাজ আর হয়না।

আমিও মাঝে মাঝে এমন ভাবি যে এখন কোন মানুষ কিভাবে সময় পার করছে। তবে পরিচিত সবাইকে নিয়ে ভাবতে ভাল লাগে। ওরকম এক্সট্রিম দুঃখ কষ্টের কথা ভাবতে ভাল লাগেনা।

অর্ণবের গানটা একসময় অনেক শুনেছি, এখন আবার শুনতে ইচ্ছা করছে কিন্তু নাম মনে করতে পারছিনা।
১৭ ই এপ্রিল, ২০১০ রাত ৮:২৮

লেখক বলেছেন: কেমন আছেন সাব ষ্ট্যান্ডার্ড ?
একই ব্যাপার এখানে, প্রস্তুতিতেই সময় শেষ!
ভাবনারতো লাগাম নেই, ভাবনা গুলোর আজন্ম অধিকার যখন তখন এসে মাথা ভারি করার!

গানটার নাম তো মনে হয় এটাই ! :-)
ভালো থেকেন ভাইয়া।

৮. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৪৮
মে ঘ দূ ত বলেছেন: খুব সুন্দর শিরোনাম!

বাস্তবতা বড়ই নির্মম সে কথা বলা বাহুল্য কিন্তু তাই বলে স্বপ্ন দেখাতো বন্ধ করা যায় না। আর তাছাড়া এসব দুঃসহ কল্পনা করে দুঃশ্চিন্তা বই কোন লাভতো হচ্ছে না?
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: সুন্দর শিরোনাম টা দিতে সাহায্য করেছে অর্নব ভাই :-)
তাকে তাই ধন্যবাদ।
দুঃশ্চিন্তা হোক, কিছু করতে না পারি কিন্তু অনুভব গুলো একসময় কিছু করতে বাধ্য করবেনা , তা কে জানে? আমার যে চিন্তা হচ্ছে , আমি এটাতেই হালকার উপর ঝাপসা হলেও শান্তি পাই যে, হু আমি মানুষ! আমার বিবেক আছে, মন আছে যা সুন্দর দেখতে চায় আর অন্যায়-অসুন্দরকে একটুও দেখতে চায়না!

ধন্যবাদ মে ঘ দূ ত, ভালো আছেনতো ?

৯. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৫৯
ওমর নাসিফ বলেছেন: Solitude..নিস:ঙ্গতা..আমার খুব প্রিয়.. যদি হয় রাত..অসাধারণ প্রিয়। চার বছরেরও অধিক বিশ্ববিদ্যালয় জীবনে রাতের নি:সঙ্গতা অনেকবার উপভোগ করেছি..ছোট্ট সবুজ শহর সিলেটের প্রায় শেষ প্রান্তের একখন্ড সবুজ ক্যাম্পাসে অনেকগুলো রাত হেঁটে বেড়িয়েছি, কিংবা লাইব্রেরী বিল্ডিংয়ের পাশের বেঞ্চটাতে বসে শিল্প-সাহিত্য আর গানের কত জ্ঞানগর্ভ আলোচনায় রাতের নি:স্তব্ধতাকে গুড়িয়ে দিয়েছি তার হিসেব কে রেখেছে? তারপর অসাধারণ সেই এক কিলোমিটার রাস্তা পেরিয়ে গেটে চলে গেছি চা খেতে...এই সেই এক কিলো রাস্তা, চলে গেছে গোলচত্বর থেকে গেট অবধি....

রাতের নি:স্তব্ধ সময়ে তোমার অনুভূতিগুলো এতো বিমূর্ত হয়েছে উপরের লেখায় আমি স্তব্ধ হয়ে পড়ছিলাম আর ফিরে যাছ্ছিলাম সেই সময়গুলোতে..সবচেয়ে আশ্চর্য হয়েছি, কোন বর্ণণাই একটুও আরোপিত মনে হল না! এত বাস্তব একটা আবহ তৈরী করেছ..অসাধারণ। এই মন্তব্য লিখছি মধ্যরাতে এবং তোমার লেখা পড়ে একই অনুভূতিতে আক্রান্ত হছ্ছি...শেষও করেছ অসাধারণ ভাবে...মার্ভেলাস
টুপি বিসর্জনে বাধ্য হলাম...
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: সুন্দর তোমাদের ক্যাম্পাস! অনেক সে গল্পও অনেকের মুখে শুনেছি। এমন জায়গাতে রাতের মায়া অন্যরকম। আমি বুঝবোনা, কারন ওই যে, ইট কাঠের ধুসর শহরে রাত অনেক বেশী গুমোট! ভাবনারাই সঙ্গী। প্রকৃতি না, শুধু চাঁদটা ছাড়া!
অনুভূতিতে আক্রান্ত করতে পারাটা লেখকের সার্থকতা! আমি কি তবে কিঞ্চিত হলেও সার্থক ?? ( বেশ ভাব হচ্ছে ...............)
তবু মনোযোগী একজন পাঠক পেয়ে আনন্দিত।
ওই রকম একটা পথে হেঁটে যেতে চাই...... অনেকটা সময় ধরে একা একা হেঁটে যেতে চাই। বেশ বাতাস থাকতে হবে তখন আর সময়টা সন্ধ্যা কিংবা খুব ভোর হতে পারে ...... সাথে খুব হালকা কোন সুরে সুরা আর রাহমান! আর আমার পোষাক হবে শাদা .........

আহারে কি স্বপ্নই না দেখতে পারি আমি!!
অনেক ধন্যবাদ বন্ধু নাসিফ :-)

১০. ১৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৩৮
অনাবিল বলেছেন: এতদিন পর ব্লগে এসে এমন একটা লেখা পড়তে পারলাম.......কৃতজ্ঞতা জানাই আপনাকে।
১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: বরং কৃতজ্ঞতা আপনাকে অনাবিল আপু!
অনেক দিন পর এসে আমার লেখাটাই পড়ার জন্য :-)

১১. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৬
ভাঙ্গন বলেছেন: আহ! এমন করে রাতকে উপভোগ করতে পারে ক'জনা। এত স্নিগ্ধ সুন্দর ভাবনা আর কর্মে রাতকে বিনির্মাণ করা সহজ নয়।

একেকটা নিঝুম রাত আমাকে কত কত উপলব্ধি দেয়, আবেগে আক্রান্ত করে, ভালোবাসায় আদ্র করে মন।
১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: সুন্দর মন্তব্য ভাঙ্গন! রাতকে উপভোগ না করতে পারলে কেমনে হবে?
কখনো প্রার্থণার জন্য বেছে নেয়া যেতে পারে রাত! একান্ত ভাবে মঙ্গলময়ের কাছে নিজেকে সমর্পিত করতে চাইলে রাত শ্রেষ্ঠ সময় বটে.........

ভালো থাকুন ভাঙ্গন, যতটুকু ভালো থাকা যায়!

১২. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:১৯
সবুজ সাথী বলেছেন: ব্লগে আসা হয় মূলত পড়তে।
লেখক নই,
পারিনা আসলে লিখতে।

এই কথাগুলো আসলে আমার প্রোফাইলে থাকলে মানাইতো। আপনার সাথে মোটেও যায়না। কারন খুব ভালো লেখেন।

চিন্তা করছি কথাগুলো আমার প্রোফাইলে কপি পেস্ট করব। :)
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৪

লেখক বলেছেন: কঠিন সত্যকথন আমার জন্য, নিজের কোন লেখায় যেদিন নিজেই কেঁপে কেঁপে উঠবো শব্দের শক্তিতে, সত্যি সেদিন মুছে দেবো লেখা গুলো!

পড়ার জন্য ধন্যবাদ অনেক সবুজ সাথী :-)

১৩. ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:২৯
নস্টালজিক বলেছেন: রাত সুন্দর!

নিঃসঙ্গ রাত সুন্দর আরও বেশি!!
১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: সহমত অনেক!! :-)

১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৬

লেখক বলেছেন: নৈশচারীদের জন্যই বিশেষ ভাবে লেখা হয়তো :-)

১৫. ১৭ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৫
রাজসোহান বলেছেন: সুন্দর সুন্দর প্লাস
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫১

লেখক বলেছেন: হুম্মম ...... ধন্যবাদ জানাই।

১৬. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৯
সাকীব বলেছেন: হৃদয়স্পর্শী।

তোমার লেখার একটা নিজস্ব লেবাস তৈরি হচ্ছে। সেই লেবাস পড়ার ঢংটাও তোমার আছে।

আমি হলে লেখার মধ্যাংশ দিয়ে লেখাটা শেষ করতাম। শেষের অংশটা মাঝে থাকতো। তুমি শেষে যে মোহময়, কিন্তু সম্পুর্ণ বাস্তব চিত্রটা তৈরি করলে তার সস্থিকর এবং পরিচিত আবেশ পেয়ে পাঠক লেখা শেষ করবেন। কিন্তু তার আগে যে আরেকটা বাস্তবতা নিয়ে লিখেছো সেটা খানিকটা ব্যাকগ্রাউন্ডে চলে যায়। একদিক থেকে তা চমৎকার মেটাফোর, কারন আমাদের জীবনে ওই বাস্তবতাটা ব্যাকগ্রাউন্ডেই থাকে। তুমি মনে হয় আগের লেখায় শেষে 'মন খারাপ করে' দিসো, তাই এবার আর চাওনাই। কিন্তু মনে রেখো, অই লেখার শক্তিও ছিল কিন্তু তাই।

"....আর আমি পরিপূর্ণ একটা মেয়ে হয়ে যাই! " এই অংশটুকু (পুরো প্যারাটা) খুব কাব্যিক হয়েছে।
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫৭

লেখক বলেছেন: তোমার মত করে আমার নিজের লেখা আমি নিজেও বুঝিনা সাকীব! এরকম ক্রিটিক পেলেতো লিখতেই ভাল্লাগবে! এনালাইসিস গুলো দেখি লেখার চেয়ে ভালো হয়ে যায়! লেখায় আর কী ই বা আছে ......
আচ্ছা, লেবাস তৈরী হওয়াটা ভালো নাকি খারাপ বলোতো ?
তোমার মত করে সাজালে কেমন হতে পারতো লেখাটা?
কিন্তু রাতের প্রহরগুলো একের পর এক এসেছে আর কি .........
সালমানকে মনে পড়ে তোমার ?
... ... ... বেশীদিন হয়নি ও চলে গেল, কিন্তু যতই ওর সুন্দর আর অস্থির মুখটা কল্পনা করার চেষ্টা করি, ততই কফিনের কাঁচের ভেতর দেখা নিথর অথচ সতেজ মুখটাই ভেসে ওঠে। ভীষণ বিষন্ন হয় মন! কেন এত অভিমান ছিল ওর পৃথিবীর উপর? :-(

১৭. ১৭ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৬
প্রতীক্ষা বলেছেন: আমি টের পাই আমি মানুষ হয়ে উঠছি , অনেক অনুভূতি প্রবণ একটা রক্ত-মাংসের মানুষ!
আমি টের পাই আমি মানুষ হয়ে উঠছি , অনেক অনুভূতি প্রবণ একটা রক্ত-মাংসের মানুষ!



+++
অসাধারণ সব লেখা আপনার!!!

প্রোফাইলের লেখায় মাইনাস, বুঝলেন!! :P
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৩

লেখক বলেছেন: হা হা হা ! লেখায় প্লাস পেয়েছি, তাতেই আমি খুশী!
ধন্যবাদ প্রতীক্ষা!
প্রো-পিক টাতে এতো বিষন্নতা কেনো ?



১৮. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫৩
ক্লান্ত পথিকের গল্প বলেছেন: মা বাবার মেয়ে, আর ভাইয়েদের বোনকে, আর আমাদের সোহায়লা আপুর দীর্ঘ জীবন কামনা করছি। ঃ)
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৬

লেখক বলেছেন: অসম্ভব ভালো লাগা কিছু শব্দ ......
কতটা ধন্যবাদ দেয়া যায়?
ক্লান্ত পথিককে অনেক চেনা লাগলো! :-)

১৯. ১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৮
করবি বলেছেন:
ভালো লাগা রেখে গেলাম-------
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৮

লেখক বলেছেন: কৃতজ্ঞতার সাথে গ্রহন করলাম!
ভালো থাকুন করবি!

২০. ১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: “যতটুকু রাত থাকে বাকি, চাঁদ নিয়ে একা জেগে থাকি, আঁধার জমিয়ে রাখে নীল,সকালেরই গান !!”


ভালো লাগা রইলো
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৬

লেখক বলেছেন: ... ... ... ... ...
দূর থেকে যদি ডাকে তারা রাত ঘুম হবে দিশে হারা

পড়ার জন্য ধন্যবাদ আপু :-)

২১. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩৪
মাহমুদ ফয়সাল বলেছেন: আপু

তোমার লেখাটা কেমন যেন মায়া জড়ানো.... কী লিখবো বুঝতে পারছিনা.. শুধু এটুকু বলি-- খুব ভালো লাগলো
ভোরের আলো ফুটতে শুরু হয় আর ভেসে আসে আনুগত্যের আহবান, গভীর কৃতজ্ঞতায় আমি দণ্ডায়মান হই .........

ইদানিং আমার সকল সময়কেই কৃতজ্ঞতায় ডুবে থাকার কারণ বলে মনে হয়। নি:শ্বাসগুলো....

দারুণ লেখা সোহাপু! ++++
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৩:০৭

লেখক বলেছেন: প্রতিটা মুহুর্তই কৃতজ্ঞতার, কোন সন্দেহ নাই!
অনেক অনেক ধন্যবাদ ভাইয়াটাকে , সুন্দর একটা মন্তব্যের জন্য!
এখনতো ফ্রি , লিখোনা কিছু! আমরা পড়ি ......
সু' আপু পর্যন্ত লিখছে :-))))

২২. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫১
উম্মু আবদুল্লাহ বলেছেন: কিছুটা বিষন্নতায় ডুবলাম।

সুন্দর লেখা।
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪০

লেখক বলেছেন: বিষন্ন হই...... আমার অনেক ব্যাপ্তিময় জীবন না , তবু কত আপন মানুষ হারাবার বেদনা! অসময়ে চলে চাওয়া তাদের জন্য হাহাকার ...... তারপর খুব করে চিন্তা হয় এটা ভেবে, আমাকেও তো চলে যেতে হবে! এখন কিংবা তখন ......

তারপর, বিষন্ন হই।
বিষন্ন হইই !

২৩. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫১
সুরঞ্জনা বলেছেন: আমি পরিপূর্ণ একটা মেয়ে হয়ে যাই!

ইসস!!! কি সুন্দর করে বললে তুমি।
খুব ভালো লাগলো তোমার লেখা।
অনেক শুভকামনা।
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬

লেখক বলেছেন: একমাত্র মেয়ের অনেক ঢং ! :-)

ধন্যবাদ সুরঞ্জনা
আবার এসো আপু !

১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫০

লেখক বলেছেন: হাসি দেখে আমিও হাসলাম! ভালো আছো ডাচম্যান ?

২৫. ১৯ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০১
নাবিলা ইদ্রিস বলেছেন: শোনো , রাতে না ঘুমিয়ে জেগে থাকলে স্বপ্ন দেখবা কখন? স্বপ্ন দেখতে হবেনা? দেখো প্লিয, স্বপ্ন দেখো! নইলে আমরা অনেক কিছু মিস করবো :)
তোমার লেখাটা ভাল্লাগসে
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২১

লেখক বলেছেন: কি সব স্বপ্ন টপ্নের কথা বল ?! ওইটা ... ওইযে ওইটা, যেটা বললেই তুমি বলঃ থামো! হইস্যে ......
স্বপ্ন হবে সত্যি, ইটের পরে ইট!!! হা হা

যে স্বপ্ন দেখতে জানে, সে সব সময় স্বপ্ন দেখতে পারে! আমরাতো চব্বিশ ঘন্টাই স্বপ্ন দেখি, তাইনা নাবিলা :-D

২৬. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:১২
ফারজানা মাহবুবা বলেছেন: বিষাদময় লেখা, অনেক মানুষের কষ্টকে বুঝতে চেয়ে নিজেই কষ্ট পাওয়া :( তারপরও এমন রাত আসে, সাথে নিয়ে আসে আশেপাশের মানুষদের কষ্টগুলো বুঝতে চাওয়ার দুঃসহ যন্ত্রনা।
প্রিয়তে নিয়ে যেতে ইচ্ছে হলো, তাই নিয়ে গেলাম।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: বিষাদ আসুক, নইলে শুদ্ধ হয়না ভাবনা। খুব বেশী সন্তুষ্ট মন ডিরেইল্ড না হয়ে যায়! তাই কিছু বেদনা থাকুক, জীবনকে সুন্দর রাখুক, পবিত্রতায়।

শেষ লাইনের জবাবঃ আনন্দে চোখের দ্যুতি আমি নিজে দেখিনি ! :-)

২৭. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২৬
গরীবের কথা বলেছেন:

লেখা আর চিন্তায় প্লাস।
আপ্নার লেখায় মানবতার কথা থাকে সবসময়। দোয়া করি আপনার চিন্তার এই বিশুদ্ধতা অক্ষুণ্ণ থাকুক সারা জীবন আপু...
---
ফি আমানিল্লাহ।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন: আপনার দোয়া যেন কবুল হয়। আমীন।

শুভকামনা ভাইয়া।

২৮. ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২১
আট আনা বলেছেন: আসলে ঐদিন ঐনামে ইউটিউবে কোন গান না পেয়ে ভাবসিলাম নাম হয়ত অন্য কিছু। পরে পাইছি।

নাসিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ছবিটার জন্য। ইনফ্যাক্ট ওনাকে ধন্যবাদ দেয়ার জন্যই লগইন করসি। আমিও একটা ছবি দিলাম, ৯৯ সালে তোলা। তখন রাস্তাটা ১ লেন এর ছিল প্লাস গাছগুলাও ছোট ছোট। আমাদের সিলেবাস বইয়ের প্রচ্ছদে ছিল এটা।


২০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: সুন্দর একটা জায়গাতে পড়েছেন আপনারা। আমার ক্যাম্পাসে অমন করে সবুজ নেই। ব্যাস্ত শহরের ব্যাস্ত ক্যাম্পাস। একটু নিরিবিলি নেই বরং উটকো লোকের ভীর। প্রাণ আছে ...... কিন্তু সতেজতা নেই।
ভালো লাগলো সব ছবি।

২৯. ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩১
সহেলী বলেছেন: তোমার সংবেদনশীল মন কত কিছু বলিয়ে নিল তোমাকে দিয়ে ।
ভাল থেকো সব সময় ।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৬

লেখক বলেছেন: কেমন আছো সহেলী আপু? অনেকদিন পর দেখলাম, তোমাকে কিছু সুন্দর লাইন শোনাই , তোমাকেই শোনাতে পারি কারণ তুমি তেমন করে কথা লিখতে পারো!

চাঁদপানা নিশীথের লাগি পোহায়েছি কতজন্ম বছর চাঁদ এসে নিয়ে যাবে বেপানা আলোর সায়রে বহু, বহু রাত আমি বন্ধ করিনি চোখ

ভালো থাকা হোক তোমার নিরন্তর!

৩০. ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৩
সহেলী বলেছেন: @ নাসিফ ওমর , ছবিটা কি শাহজালাল ইউনিভার্সিটির ক্যাম্পাস ?
আমি কি এটা ভবিষ্যতে আমার কোন লেখায় ব্যবহার করতে পারি ?
যদি অনুমতি দেন , সেইভ করে রাখবো ।
২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: সহেলী আপু নিয়ে নাও! অনুমতির কি দরকার :-)

৩১. ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪১
চতুষ্কোণ বলেছেন: হৃদয়স্পর্শী একটা লেখা। অনেক অনেক ভালো লাগলো লেখাটা।
২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আপনার শেষ লেখাটা খুব সুন্দর ছিল...... খুব নিজের কথা কাউকে না বলা গেলে ব্লগে এসে লেখাই যায়! আর একটা শব্দ ছিল, অন্যরকমঃ চতুষ্কোনী ঘর!

অনেক শুভকামনা চতুষ্কোনী ভাইয়াকে।

৩২. ১৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৪
হানিফ রাশেদীন বলেছেন: আমি টের পাই আমি মানুষ হয়ে উঠছি , আমি টের পাই আমি মানুষ হয়ে উঠছি, আমি টের পাই যে আমি মানুষ হয়ে উঠছি... একজন সত্যিকারের মানুষ!

অনেক ভাল লাগলো, অনেক; যে অনুভূতিমালা আপনার.. এবং ভাই ও আব্বু-আম্মুর সাথে যে সখ্যতা : পরিপূর্ণ বোন পরিপূর্ণ মেয়ে হয়ে ওঠা...

'.......................এই আমি, প্রতিটি পদক্ষেপে
মানুষ হয়ে উঠি, হৃদয়ের প্রাচুর্যে পুলকিত হয়ে উঠি;
খসে পড়ে অতি ঘনিষ্ঠ খোলস—আমার বহিরাবরণ।'
(আমার একটা কবিতা থেকে।প্রাসঙ্গিক বলে বলার লোভ সামলাতে পারলাম না)

শুভ কামনা...
২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৮

লেখক বলেছেন: ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ নিজের কবিতা শেয়ারের জন্য। অনেক ই প্রাসঙ্গিক। আপনার গোলাপ কবিতাটা পছন্দ হয়েছিল। কখনো কোথাও কোন পংক্তি ব্যবহার করতে পারি, অনুমতি নিয়ে নিচ্ছি :-)

৩৩. ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৪
সকাল রয় বলেছেন:

খুব ভালো লাগলো কবি
আপনার হাত নিপুন
আমি হতবাক
এতো সুন্দর সাজানো লিখা শুধু কবিরাই পারে।।
২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: কবি ???!!!!! এই শব্দটা কোনভাবে যদি এডিট করে ফেলতে পারতাম! ব্লগে আমার বন্ধুমহল কখন এটা ব্যবহার করে প্র্যাঙ্কিং শুরু করে, ভয় পাই!! হা হা

অনেক অনেক ধন্যবাদ সকাল রাত্রী, সময় আসলেন, পড়লেন আর সুন্দর একটা মন্তব্য করে গেলেন, তাই!

৩৪. ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫১
প্রতীক্ষা বলেছেন: বাহ এত চমৎকার লেখা আপনার যে দু'বার প্লাস দিতে পেরেছি!! :-*

কোন ছবি টা বিষন্ন! এখন যে ফুল হাতে চুড়ি পরে বসে আছি! :P
২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: তবুও কেমন যেন! কিন্তু ধরে নিচ্ছি , প্রফুল্ল!
যাইহোক, এক নিক থেকে দুটো প্লাস? কিভাবে সম্ভব, আমাকে বলেন। কিছু লেখা আছে ,পড়ার পর অনেক প্লাস দিতে ইচ্ছা করে ... ...

৩৫. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৩
তায়েফ আহমাদ বলেছেন: ভোরের আলো ফুটতে শুরু হয় আর ভেসে আসে আনুগত্যের আহবান, গভীর কৃতজ্ঞতায় আমি দণ্ডায়মান হই .........

ইস্‌‌স্‌স্‌.......... জীবনের প্রতিটা ভোর যদি এমন হোত!
২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: হলে ভালোই হতো! আর এমনি যেন হয় ......... দিনের শুরু হোক সমর্পনের মধ্য দিয়ে, শেষ ও হোক কৃতজ্ঞতায় নতশির হয়ে !

৩৬. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৬
বাবুনি সুপ্তি বলেছেন: আপুর লেখা দিন দিন আমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে :( এত ভাল হয় যে মন্তব্য করতে গিয়ে আমি উলটা পালটা হয়ে যাই!
২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: কি সব যে বল!!! বরং এসে পড়ে যাও, ভালো লাগে আমার!
ভালো আছোতো?

২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: আবারো :-)
আচ্ছা

৩৮. ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:১৭
দামাল ছেলে বলেছেন: ইংলিষ মিডিয়ামের ইষ্টুডেন হইয়াও এত ছুন্দুর লেখা ক্যামনে লেখেন???
বহুত ধইন্যবাদ।

আগের ল্যাখাগুলায় বাণাণের ভূল থাইকতো! ;)

এবাড়েড় ল্যাখায় বাণাণ টিক আচে! :)

ক্যাডা টিক কইরা দিচে? নবিউল আফরুচ???
২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: আপনার উপর শান্তি বর্ষিত হোক।

২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৪০. ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০৮
ওমর নাসিফ বলেছেন: @সাব স্ট্যান্ডার্ড: আপনাকেও ধন্যবাদ। আমার অসাধারণ লাগল যেনে আপনি ও আমি একই জায়গায় পড়েছি। হ্যা, ছবিটা দেখেছি এবং আবারো বলতেই হয়, That one kilometer Rocks!

@ সহেলী: হ্যা, আমাদের ক্যাম্পাসের তো বটেই! সেটি সম্ভবত: ছবিটির নিচেই লিখে দিয়েছিলাম। খুব সানন্দেই আপনাকে ব্যবহারের অনুমতি দেয়া গেল সহেলী, আপনার লেখাটির অপেক্ষায় থাকলাম। ধরা যাক, লেখাটিই হবে ছবি বাবদ আমার র‌য়্যালটি! :-B
২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: আরো এমন ছবি থাকলে দিও! আমরা দেখবো

৪১. ২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৮
ফাহাদ চৌধুরী বলেছেন: একেকটা নিঝুম রাত আমাকে কত কত উপলব্ধি দেয়, আবেগে আক্রান্ত করে, ভালোবাসায় আর্দ্র করে মন। আমি টের পাই আমি মানুষ হয়ে উঠছি , অনেক অনুভূতি প্রবণ একটা রক্ত-মাংসের মানুষ!

চমৎকার লাগলো লেখাটা ।

একা রাত, রাতের আধার, শহুরে রাত, চাদের আলোয় আবছা আধার- এসব আমারও প্রচন্ড পছন্দের ।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৩

লেখক বলেছেন: ইনসমনিয়া ভালোনা ...... কিন্তু কিছু রাত জেগে থাকা যায় নিজেকে চিন্তে, চারপাশ আর স্রষ্টাকে আরো বেশী করে অনুভব করতে! নিরব রাত বিষন্নতা হয়তো , কিন্তু ভালো লাগে!

ধন্যবাদ ফাহাদ চৌধুরী

৪২. ২০ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৪
অরুদ্ধ সকাল বলেছেন:


খুব ভালো হাত
-------------------
আমার ভালো লাগলো
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ অরুদ্ধ!

৪৩. ২০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৪
হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা... আচ্ছা, সোহায়লা....
ভাল থাকবেন।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ!

৪৪. ২০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
মন মানে না বলেছেন: ++

অনেক ভালো হয়েছে ।
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৫

লেখক বলেছেন: ভালো থাকুন, পড়ার জন্য ধন্যবাদ মন মানে না

৪৫. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪১
প্রতীক্ষা বলেছেন: আমিও জানি না!! কিভাবে যেন আপনার লেখাতেই এমন হল! বোধ হয় লেখাটাই এত সুন্দর আর রাত আমার খুব প্রিয় বলে!!

ইশশ! আগে জানলে ছবি টা চেনজ করে ফেলতাম!!

২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৬

লেখক বলেছেন: নাহ নাহ ! থাকুক এটা, সুন্দর ডেফিনিটলী!

৪৬. ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১:২১
জনৈক আরাফাত বলেছেন: অদ্ভুত সুন্দর বর্ণনা। :)
২১ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: আপনার লেখাটা পড়লাম, এটা কিছুইনা সেই তুলনায়!
অনেক ধন্যবাদ ভাইয়া , অনেকদিন পর লেখার জন্য! :-)

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৮. ২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৮
মারুফ আল্লাম বলেছেন: ওহ! চমৎকার! রাতের ঢাকা নিয়ে এক চমৎকার লেখা!
প্রিয়তে রাখলাম আপু!
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৪

লেখক বলেছেন: রাতের ঢাকা কিন্তু ঠিক এমন না, রাতের ঢাকা টের পেতে রাস্তায় নামতে হতো! পুরোনো ঢাকায় কিংবা পলাশীতে ... ... ... ...
জানিনা, মধ্য রাতের ঢাকার রাজপথে নামা হয়নি কোনদিন :-)

৪৯. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫২
রুদমী বলেছেন: এমন নিদ্রাহীন রাত গুলো আসলেই অনেক ভাবিয়ে তোলে, কত কিছু ভুলে যাওয়া স্মৃতি মনে করিয়ে দেয়। রাতটা যখন ব্যস্ত দিন গুলো থেকে অবসর এনে দেয়, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরি সোহায়লা।তোমার গভীর রাতের এত সুন্দর ভাবনা গুলোর মত করে আমি ভাবতে পারিনা। তুমি আমার চেয়ে অনেক বেশী ব্যস্ত, তবে এত সুন্দর ভাবনা গুলোর জন্য তুমি ঠিকই সময় করে নিতে পারো। তোমার রাতটা তোমার ভাবনা থেকে অনুভব করতে পারলাম অনেকটাই। আর শোনো আপা, তোমার বন্ধুটা একদমই বদলায়নি।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন: ক্লান্ত তো হই নিরন্তর ... ... ঘুমিয়ে গেলেই মনে হয়, দিনটা শেষ হয়ে গেল! সময়কে ধরে রাখার সে কি আকুতি! তাই জেগেই থাকে চোখ, একান্ত বাধ্য হলে ঘুমিয়ে পড়ে!
অনুভব করতে পেরেছো, এটাতেই আমার ভালোলাগা! শুভেচ্ছা জেনো!

বদলালেও ক্ষতি নেই রুদমী, কিছু বদলতো চেয়েছিলাম! সেটা হোক ... ... যেটা চাইনা, সেটা না হোক! সেগুলো কষ্ট দেবে... ... দিন শেষে সুখী হয় অনেকেই, কিন্তু সেখানে রহমত থাকেনা।

তুমি দীর্ঘজীবি হও! :-)

৫০. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৭
মারুফ আল্লাম বলেছেন: গভীর রাতে জীবন নিয়ে কিছু অনুভূতি ফুটে তোলাটাই যদিও মূখ্য বিষয় এই লেখায়, তবুও ঢাকার রাতের অনেক বর্ণনাও ফুটে উঠেছে এখানে।

লেখকের লেখা থেকে পাঠক যদি তার মতো করে কিছু চিন্তা করবার উপাদান পেয়ে থাকেন, তাহলে তাতে বাধা দেয়াটা মনে হয় উচিত নয়।
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪২

লেখক বলেছেন: ঠিক , একদম ই উচিত না! বরং এটা মনে হয়ে যে লিখেছে তার ভালো লাগার মত বিষয় যে পাঠক অনেক কিছু খুজে পাচ্ছে! এটা আসলে ক্রেডিট ( নিজের ঢোল নিজেই পেটাচ্ছি ... ... ... বদভ্যাস !!! ) এর ব্যাপার লেখকের!

তোমাকে বরং বেশী করে ধন্যবাদ জানাই :-)

৫১. ২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৩
রিসাত বলেছেন: Live for five.... You are cool.... Sorry oneday I used to think It is U who give minus in my blog posts.
৩০ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: কি জানি ! :-)

৫২. ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৫
শোশমিতা বলেছেন: । একেকটা নিঝুম রাত আমাকে কত কত উপলব্ধি দেয়, আবেগে আক্রান্ত করে, ভালোবাসায় আর্দ্র করে মন !!!


অদ্ভুত সুন্দর বর্ণনা ।
চমৎকার লেখা আপনার ।
৩০ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ মিতা।

অফটপিকঃ কেন যেন আপনার নিক দেখলেই মনে হয় এটা হতো সুশ্মিতা বা শুষমিতা ... এরকম কিছু একটা ! ... তেমন হলে মডারেটরদের বলে পালটে নিন না !

৫৩. ৩০ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৩৭
গরীবের কথা বলেছেন:

দিন শেষে সুখী হয় অনেকেই, কিন্তু সেখানে রহমত থাকেনা।

আল্লাহ আমাদের সবাইকে রহমত দিন, বেহিসাবি সুখ চাই না।
ভালো থাকুন।
০২ রা মে, ২০১০ রাত ২:৫০

লেখক বলেছেন: ঠিক সেটাই, মঙ্গলময় তার ছায়া থেকে কখনোই যেন বঞ্চিত না করেন!
কল্যান যাতে, তাই যেন হয়!

৫৪. ৩০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৬
পাহাড়ের কান্না বলেছেন: রাতের অদ্ভুদ সুন্দর কিছু ভাবনা। খুব ভালো লেগেছে।
০২ রা মে, ২০১০ রাত ২:৫৩

লেখক বলেছেন:
ভাবনাই সার!
কাজের কাজ কি হয় আর?
:-)

০২ রা মে, ২০১০ রাত ২:৫৪

লেখক বলেছেন: যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই
পাইলেও পাইতে পারো অমূল্য রতন!
:-)

৫৬. ১৪ ই মে, ২০১০ সকাল ৭:৪১
মাহমুদ ফয়সাল বলেছেন: ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কী করে এত সুন্দর করে লিখতে পারে! অদ্ভূত!!

১৯ শে মে, ২০১০ রাত ৯:০০

লেখক বলেছেন: আমি যে বাংলা ভাষায় কথা বলি, এতে কোন সন্দেহ আছে? পড়াশুনা সবাই ই ইংলিশ এ করে ... ... তাতে কি ? :-)

৫৭. ২০ শে জুন, ২০১০ সকাল ১০:৩৫
স্বপ্নশহর বলেছেন: অসাধারন। মানুষ যে কেমনে এত্ত ভাল লেখে X( ।অবশ্যই পেলাস++
১৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: রাগ হলেন নাকি?
ধন্যবাদ, অনেক ধন্যবাদ!

৫৮. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৬
গ্য।গটেম্প বলেছেন: অসম্ভব সুন্দর লেখ তুমি।কিন্তু আমার উপর রাগ লাগার কারণ কি?
২০ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৩

লেখক বলেছেন: অনেক দিন চাঁদ দেখা হয়না ...
চাঁদ আর নেমে আসেনা।

৫৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৭
উধাও ভাবুক বলেছেন: ভোরের আলো ফুটতে শুরু হয় আর ভেসে আসে আনুগত্যের আহবান, গভীর কৃতজ্ঞতায় আমি দণ্ডায়মান হই .........

অসাধারন জীবনবোধ।

ভাল থাকুন সর্বদা সেই প্রত্যাশাই রইল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ পুরোনো লেখাটায় আমাকে আবারো নিয়ে আসার জন্য!
নিজের কথাগুলোই আবার পড়লাম, রাত জাগা এখন আর কাব্যিক নেই আমার কাছে :-)

ভাগ্যিস এই লেখাটা লিখা হয়েছিল!

৬০. ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৮
মোহাম্মদ লোমান বলেছেন: অসাধারন একটি পোস্ট। প্রিয়তে নিয়েছিলাম অনেক আগে। আজকেই পড়লাম। এ লিখাটির আবেদন শেষ হবার নয়।
১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ লোমান ভাই। আবেদন তৈরী হয়ে থাকলে, সেটা যেন বিরাজমান থাকে, এটাই প্রার্থণা।

সব আবেদন ই হারিয়ে যেতে বসেছে ...

৬১. ২৪ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৯
আসিফ মুভি পাগলা বলেছেন: এক ব্লগার ভাইয়ের পোস্টে লিংকটা দেখে চলে এলাম । মুগ্ধ হয়ে চলে গেলাম ।

আমি রাত জেগে থাকি । কিন্তু পুরানো দিনের গান শুনতে পারি না । গ্রিনডে কিংবা আয়রন মেইডেন শুনে বড় হয়েছি । রাত জেগে গল্প উপন্যাস পড়তে পারি না । ধৈর্য্য থাকে না আজকাল । বারান্দায় একা একা বেশীক্ষণ দাড়াতে পারি না । এই বয়সেও ভূতের ভয় পাই /:) । তবু রাত কেটে যায় ফেসবুকের অবান্তর কথাবার্তায় অথবা ব্লগের নানামুখী লেখার মাঝে । কখনো বা সাড়ে আঠারো ইঞ্চি মনিটরের দিকে টানা দুই ঘন্টা তাকিয়ে থেকে মুভি দেখার মাঝে । প্রতি রাতই নতুন মনে হয় । সারাদিন ক্লান্তি গ্রাস করে । রাত না জাগার শপথ নিয়ে কম্পিউটারের বসে কিভাবে জানি আবার রাত পার হয়ে যেতে চায় ।

ভাল থাকবেন ।
১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩২

লেখক বলেছেন: জানিনা কোন ব্লগার ভাই কিন্তু তাকেও ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ আসার জন্য।

মুভি পাগলা তার মানে অনেক মুভি দেখেন তাহলে :-)
এখন লিস্টেড এতো গুলো হাতে, সময় করে বসা হচ্ছেনা!
শুভকামনা থাকলো আসিফ ভাই।

৬২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩১
ছদ্মরূপী বলেছেন: স্নিগ্ধ রচনা...
৬৩. ০৪ ঠা মার্চ, ২০১১ দুপুর ১২:১৭
আসমান বলেছেন: "চাঁদ নেমে আসে, আমার জানালার পাশে ..." .......... "ভোরের আলো ফুটতে শুরু হয় আর ভেসে আসে আনুগত্যের আহবান, গভীর কৃতজ্ঞতায় আমি দণ্ডায়মান হই .........

ইস্‌‌স্‌স্‌.......... জীবনের প্রতিটা ভোর যদি এমন হোত! "

কপি পেস্ট করার জন্য দুঃখিত.............কথাগুলো মনে গেথে গিয়েছে :)
৬৪. ০৪ ঠা মার্চ, ২০১১ দুপুর ১২:২৬
রাত্রি২০১০ বলেছেন:
"তোমার কাছে আমার অনেক ঋণ, রাত্রি নিদ্রাহীন!"

অসাধারণ!
ভাল থাকুন।

 

মোট সময় লেগেছে ২.৮৬৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লগে আসা হয় মূলত পড়তে।
লেখক নই,
পারিনা আসলে লিখতে।

canopuspoint.blogspot.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই