somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ঋণের বোঝা কেন বইবো আমরা ?

০৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৬ ই আগস্ট ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাথে ১০০ কোটি ডলারের বা প্রায় ৭০০০ হাজার কোটি টাকার একটি ঋণ চুক্তি করা । বাংলাদেশ ঋণ নিয়মিতই নিয়ে থাকে । কিন্তু ভারত থেকে এই প্রথম । আমরা জানি যে ভারত ঋণ প্রদান করার মত এমন কোন উন্নত দেশ নয় । তবুও আমরা এই ঋণ পাচ্ছি । বিভিন্ন সংবাদ মাধ্যমের বারাতে আমরা যা জানতে পারলাম তাতে এই ঋণের কোন সুফল বাংলাদেশ পাবে বলে মনে হয় না ।

এই পর্যন্ত এই ঋণ সম্পর্কে যা জানতে পারলাম তা হল -

১। ১০০ কোটি ডলারের ঋণ পাবে বাংলাদেশ ।

২। ঋণ দেবে ভারতের একটি বেসরকারি ব্যাংক ।

৩। ঋণের সুদের হার ১ দশমিক ৭৫ শতাংশ ।

৪। কমিটমেন্ট ফি (সুদের পাশাপাশি ঋণের জন্য দেয়া বাড়তি অর্থ) ধরা হয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ। যা ২৫ বছরে পরিশোধ করতে হবে।

৫। ঋণের অর্থ ব্যয় হবে ১৪ টি প্রকল্পে ।

৬। সবগুলো প্রকল্পই আবকাঠাম উন্নয়ন সংক্রান্ত ।

৭। বাংলাদেশ কে কোন নগদ অর্থ প্রদাণ করা হবে না । যন্ত্রপাতি কিনা দেয়া হবে ।

৮। ভারত ট্রানজিট পেলে যে যে সড়ক ব্যাবহার করবে তার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে ।

এখন আমারা কথা হল-

- ট্রানজিট -এর প্রয়োজন ভারতের , বাংলাদেশের নয় । বরং ট্রানজিট দেওয়ার ফলে বাংলাদেশ অযাচিত ভাবে ভারতের বেশ কয়েক টি বিদ্রোহী গ্রুপের টার্গেটে পরিনত হবে এবং এই ধরনের পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা বা প্রস্তুতি বাংলাদেশের নেই । এমনকি ভারত ও বাংলাদেশ কে এই ধরনের পরস্থিতি সামাল দেবার ক্ষেত্রে কোন সাহায্য করার কথা বলেনি । বাংলাদেশ সরকারও এই ধরনের কোন বিষয় আলোচনায় তুলে নি ।

তাই স্বাভাবিক ভাবেই গরজ টা ভারতেরই হওয়া কথা । তাদের গরজেই রাস্তাঘাট তাদের উপযোগী করার জন্য খরচ করার কথা ।

কিন্তু দেখা যাচ্ছে যে, বাংলাদেশ তাদের কাছ থেকে ঋণ নিয়ে এই কাজ করবে । অর্থাৎ এই ঋণ বাংলাদেশের মানুষের ঘামে ভেজা অর্থে পরিশোধ করে হবে তা সুদ সহ ।

এতে কাদের সুবিধা হবে তা বুঝা যাচ্ছে না ।

বাংলাদেশের আয় যে ক্ষেত্র গুলো থেকে তার সিংহ ভাগ ই আসে গার্মেন্টস সেক্টর , বৈদেশিক আয় , কৃষি , এবং নানান ক্ষুদ্র শিল্প থেকে ।

এই প্রত্যেক টি ক্ষেত্রই বাংলাদেশের গরিব মানুশের কর্মস্থল । অর্থাৎ বাংলাদেশের গরিব মানুষের আয় ই বাংলাদেশের আয় ।

আমদের দেশে যে সব দেশি ও বিদেশি কম্পানী ব্যাবসা করে তারা ও সবাই কর ফাকি দেয় এবং ঋণ খেলাপী করে ।

সুতরাং দেশের গবিবরাই সরকার কে অর্থ যোগায় আর ধনীরা নানা ভাবে দেশকে ফাকিঁই দিয়ে যাচ্ছে এবং ঠকিয়েই যাচ্ছে ।

এই গরিবদের অনেক প্রয়োজনেই সরকার অর্থ নেই বলে খরচ করে না । আর তাদের টাকায় কেন ভারতের জন্য রাস্তা করা হবে তা বুঝতে পারছি না।

-এই ভারত সিমান্তে প্রতিদিন বাংলাদেশের মানুষদের মারছে বিনা কারনে।

- বাংলাদেশের গার্মেন্টেস শিল্পের সবচেয়ে বড় প্রতিদন্ধী ভারত । এই ক্ষেত্রে ভারত কতটা হিংসা পরায়ন তা গার্মেন্টস মালিকদের জিজ্ঞেস করলেই জানা যাবে ।

- বিদেশে শ্রমিকদের বিভিন্ন ভাবে মিডল ইষ্ট থেকে উতখাত করার পেছনে ভারত কি কি করছে তা ও মিডিয়া ও অন্যান্য ভাবে আমরা জানি।

- বাংলাদেশের কৃষি পণ্যের প্রধান আতংক ভারতের পন্য ।

- টিপাইমুখ বাঁধের ক্ষতিও বাংলাদেশকে বহন করতে হবে ভয়াবহ আকারে ।

-ভারতের অনৈতিক পানি শাসনের কারনে বাংলাদেশের হাজার কয়েক নদী মরে বাংলাদেশ কে মরুকরনের দিকে এগিয়ে দিচ্ছে । যেখানে বাংলাদেশের অভ্যন্তিরীন বানিজ্যে যোগাযগের মূল মাধ্যম ই ছিল নদী সেখানে আজ অধিকাংশ নদীই বিলিন শুধু ভারতের কারনে আর যে কয় টি আছে সে গুলোও মৃত প্রায় ।

বাংলাদেশের এত ক্ষতি করার পর ও আমদের সরকার কোন কৃতজ্ঞতা থেকে এই ঋণের বোঝা বাংলাদেশের জনগনের উপর চাপিয়ে দিচ্ছে তা আমি বুঝি না ।

আমরা জনগণ কেন এত বেহায়া ?

নাকি সরকার আমাদের নয় তাদের উপকারে ব্যাস্ত তা বুঝতে ও জানতে চাই।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×