somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার এ্যানিমেশন তৈরী করুন ফ্ল্যাশ দিয়ে

২০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে প্রক্রিয়ায় এ্যানিমেশন তৈরি হয়:

টাইম লাইনে স্থাপিত ফ্রেমগুলো স্টেজে বিদ্যমান অবজেক্টের অবস্থা ও অবস্থান সম্পর্কিত তথ্য ধারণ করে। কোন অবজেক্ট এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়া, আকারে ছোট-বড় হওয়া, অবজেক্টের রং পরিবর্তন হওয়া ইত্যাদি কাজগুলো পর্যায়ক্রমিকভাবে সংঘটিত হলে স্থির একটি অবজেক্টকে সচল দেখা যায়। এটিই এ্যানিমেশন। কাজগুলো বিভিন্নভাবে বিভক্ত করে সম্পন্ন করা হয়। প্রতিটি ভাগ দুটি কী-ফ্রেম দ্বারা নির্ধারিত থাকে। শুরুর কী-ফ্রেম ও শেষের কী-ফ্রেম। শুরু এবং শেষের কী-ফ্রেমের মধ্যবর্তী ফ্রেমে অবজেক্টের পরিবর্তন হয়। যেমন: ছোট থেকে বড় হওয়া, রং পরিবর্তন হওয়া ইত্যাদি।

ফ্রেমের ধরণ চেনার উপায়:

টাইমলাইনের ভরাট বৃত্তগুলো হচ্ছে কী-ফ্রেম। যা এফ৬ দিয়ে আনতে হয়।
দু’টি কী-ফ্রেমের মাঝখানের ফ্রেমগুলোকে সাধারণ ফ্রেম বলে। এফ৫
টাইমলাইনের যে ফ্রেম ভরাট নয় সেটি খালি ফ্রেম। এফ৭
টাইমলাইনে ফ্রেম যোগ করতে হলে এফ৫, এফ৬, এফ৭ চাপতে হবে। আর ফ্রেম কমাতে হলে সিফট এফ৫ চাপতে হবে।

ফ্রেমে ফ্রেমে এ্যানিমশেন : পাশাপাশি কী-ফ্রেমে অবজেক্ট স্থাপন এবং প্রতিটি কী-ফ্রেমে অবজেক্টর আকার-আকৃতি ও অবস্থান পরিবর্তন করে গতিশীলতা সৃষ্টি করার প্রক্রিয়াকে ফ্রেমে ফ্রেমে এ্যানিমশেন বলা হয়। এ ধরনের এ্যানিমেশন করতে হলে-
প্রথমে একটি বৃত্ত তৈরি করতে হবে।
এরপরের ফ্রেম সিলেক্ট করে এফ৬ চাপ দেয়ে ফ্রেম যোগ করতে হবে। দ্বিতীয় কী-ফ্রেমটি প্রথম কী-ফ্রেমের অবজেক্টকে ধারণ করবে। এ্যানিমেশন এর জন্য দ্বিতীয় কী-ফ্রেমের আকার-আকৃতি বা রং পরিবর্তন করব। একই প্রক্রিয়ায় পরবর্তী কী-ফ্রেম যোগ করতে হবে এবং প্রতিটি কী-ফ্রেমের অবজেক্ট পরিবর্তন করতে হবে।
এ্যানিমেশনটি দেখার জন্য প্রথম কী-ফ্রেম সিলেক্ট করে কন্ট্রোল ও এন্টার চাপ দিতে হবে।

বিস্তারিতঃ ০১৭১১-৪২৪৪৯০ (সকাল ৯টা - বিকাল৬টা)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×