মার্চে বাংলা ডোমেইন চালু হবে: বিটিআরসির চেয়ারম্যান
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামী মার্চ মাসেই বাংলা ডোমেইন চালু হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে প্রস্তুতি চূড়ান্ত। বাংলা ডোমেইন চালু হলেই ইন্টারনেটে ভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি পাবে।
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি স্থানীয় হোটেলে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে টেলিযোগাযোগ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
জিয়া আহমেদ আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে প্রয়োজন সম্মিলিত সিদ্ধান্ত। স্টেকহোল্ডার ও নিয়ন্ত্রণকারীদের উন্নয়নের জন্য গণমাধ্যমের পক্ষ থেকে চাপ তৈরি করতে হবে। আর এ খাতের সব ধরনের দুর্নীতি রুখতে কর্তৃপক্ষ কিছু কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ সফটওয়্যার নির্মাতাদের সংগঠন বেসিসের সভাপতি মাহবুব জামান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপি) সভাপতি আখতারুজ্জামান, মোবাইল ফোন নির্মাতা নোকিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান, ম্যাংগো টেলিসার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রঃ প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন