ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং বিষয়ে কিছু প্রয়োজনীয় টিপস
০১ লা মে, ২০১১ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ফ্রি-ল্যান্সিং করছি ২০০৯ থেকে। আমি যখন শুরু করেছি অনেক সমস্যা মোকাবেলা করেছি। কিন্তু কাউকে পাইনি যার কাছ থেকে পরামর্শ নিব। যারা নতুন ফি-ল্যান্সার আছেন এবং সমস্যায় পড়েছেন তাদের জন্য এ লেখা।
আজকের টিপসঃ বিড করার নিয়ম-কানুন
ফ্রি-ল্যান্সিং সাইটে কাজ পেতে হলে আপনাকে বিড করতে হবে। বিড করা ছাড়া কাজ পাওয়া সম্ভব নয়। বিড করার কিছু ব্যাপার মাথায় রাখতে হয়।
প্রথম কাজ হচ্ছে আপনাকে আগে সম্পূর্ণ কাজের বিবরণ ভালভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। এরপর আপনি সিদ্ধান্ত নিবেন আপনার পক্ষে কাজটি করা সম্ভব কিনা। যদি আপনি মনে করেন কাজটির জন্য আপনি উপযুক্ত এবং বায়ার যেভাবে কাজ চেয়েছে আপনি ঠিক সেভাবে কাজটি ডেলিভারি দিতে পারবেন তবেই বিড করবেন। কাজের বিবরণ ভালভাবে না পড়ে বিড করা বোকামি।
এরপর বিড করার সময় প্রথমে চিন্তা করুন বায়ার যে বাজেট দিয়েছে সেটা ঠিক আছে কিনা বা আপনার পক্ষে বায়ার নির্ধারিত বাজেটে কাজ করা সম্ভব কিনা? আমরা অনেকেই মনে করি কম বিড করলেই কাজ পাওয়া যাবে। আসলে ঠিক না। কেন আপনি কম বিড করবেন এবং সেটা যুক্তিযুক্ত হবে কিনা ভেবে চিন্তে ঠিক করুন। তারপর বিড করুন। তাহলে বায়ার আপনার সম্পর্কে পেশাদারি মনোভাব পোষন করবেন। আর অযথা কম বিড করলে বায়ার আপনাকে অনভিজ্ঞ মনে করতে পারে। যেমনঃ বাজারে চাল কিনতে গিয়ে যদি আপনি ৪০টাকা কেজির চালের দাম ২০টাকা বলেন তাহলে দোকানদার আপনাকে বুঝে নিবে আপনার চালের বাজার সম্পর্কে কোন ধারণাই নেই। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১১ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন