বহু দিন বাদে এলাম...কেমন আছেন সবাই?
০৫ ই মে, ২০০৯ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহু দিন বাদে হাতে সময় পেয়ে লিখতে শুরু করলাম। তবে যখন ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি, তখনও একফাঁকে চোখ বোলাতে ভুলিনি "সামু" ব্লগে। আমার শেষ পোস্ট আর আজকের পোস্টের মধ্যে অনেক কিছু ঘটে গেছে আমার চারপাশে ও আমার জীবনেও। মুম্বাই থেকে বদলি হয়ে এসেছি কলকাতায়। নতুন প্রোজেক্ট শুরু করে শেষ হয়ে গেছে। মাসে মাসে বাড়ি গিয়ে মা - বাবার সাথে দেখা হচ্ছে। স্কুল - ইন্জীনিয়ারিঙ কলেজের বন্ধুদের আবার কাছে পেয়েছি। তারমধ্যে হয়ে গেছে মুম্বাই হামলা। এসেছে একটা নতুন বছর। "সামু" তে এসেছে অনেক নতুন ব্লগার। কিন্তু কেমন যেন নিজেকে মেলাতে পারছিলাম না ব্লগিং - এর সাথে।কখনও টপিক - গুলো মনে হয় অচেনা। অনেক ব্যক্তির নাম বিষয় হিসেবে আলোচিত হয় অনেক পোস্টে। তাদের নাম বা কাজের ব্যাপারে হয়ত কিছুই জানি না।কখনও ভারত বিষয়ক কোনো পোস্ট দেখলে কমেন্ট করতে ইচ্ছে করে। কিন্তু বাকি কমেন্টগুলো পড়ে ইচ্ছেটা যায় চলে।
অবশেষে ভাবলুম, এ ভাবে থাকে যায় না। আমি সিনেমা দেখি অনেক।প্রচুর গান শুনি। বিস্তর ইলেকট্রনিক গ্যাজেট ঘাঁটা-ঘাঁটি করি। ব্লগেও দেখেছি এসব ব্যাপারে অনেকেই উৎসাহী। তো এগুলো নিয়ে তো আলোচনা করাই যায়। যদি কেউ এসব ব্যাপারে কেউ উৎসাহী হন তো কী-বোর্ড নিয়ে লেগে পড়ি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন