আমার প্রিয় পোস্ট

বোন! (সত্য কাহিনী অবলম্বনে)

৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:০৬

শেয়ার করুন:                   Facebook

সময়টা ডিসেম্বরের মাঝামাঝি, অনেকের মতই রেহানেরও পরীক্ষা শেষ। অবশ্য সে মাত্র নার্সারিতে পরে। পরীক্ষার গুরুত্ব বোঝার মত বয়স তার হয় নাই। কিন্তু তবুও সে বেশ খুশি। কারন তার বাবা-মা তাকে কথা দিয়েছে, পরীক্ষা শেষ হলে তাকে একটা বোন এনে দেওয়া হবে। আজ তার বাবা মাকে নিয়ে হাসপাতাল যাচ্ছে বোন আনার জন্য। রেহানের খুশি ধরে না। আগেই ঠিক করে রেখেছে বোনার নাম হবে "মিস্টি"

রেহান বারান্দার দারিয়ে অপেক্ষা করছে, কখন তারা আসবে। সময় যেন কারে না। বন্ধুরা মাঠে খেলা করছে। সেদিকে তার মনা নেই। হটাৎ একটা আসংকা তার মনে আসে, এবারও বুঝি বাবা-মা কথা রাখলো না। তার মনে পরে গত মাসে তার বাবা কথা দিয়েছিলো ঢাকা থেকে রেসিং কারসেট এনে দেবেন, ঠিক জুয়েলের এমন একটা রেসিং কার আছে। জুয়েল সেটা তাকে ধরতে দেয় না। সে বাবা ঢাকা থেকে ফিরে আসার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেছে। তাদের বাসা থেকে ট্রেনলাইন দেখা যায়। সে দাড়িয়ে দাড়িয়ে ট্রেনের আসা যাওয়া দেখেছে, এই বুঝি বাবা এলো.........ইয়া হু..........বাবা এসেছে.......দৌড়ে গিয়ে বাবাকে জরিয়ে ধরে। কিন্তু সেইবার বাবা রেসিং কার আনে নাই......সে অনেক লম্বা কাহিনি। সেবার তার মনটা খুব খারাপ হয়েছিলো। ভাবতে ভাবতে তার চোখ ঝাপসা হয়ে আসে। সে মনে মনে ভাবে তার কোন রেসিং কার দরকার নাই, বোন এলেই হলো। সে ঠিক করে রেখেছে, তার সব খেলনা সে তার বোনকে দিয়ে দেবে।

পিপ..পিপ...... গাড়ীর হর্ন, রেহান তাকিয়ে দেখ গাড়ী থেকে তার বাবা নেমেছে, মাও নামছে.....কোলে গোলাপি রংয়ের টাওল পেচানো তার বোন...........তার যেন তর সইছে না মনে হ্চ্ছে দুই তালা থেকে লাফিয়ে নেমে পরে।

বাসার সবাই খুব খুসি। ফ্ল্যাটে ফ্ল্যাটে মিস্টি বিতরণ চলছে। সবাই আসছে তার বোনকে দেখতে.......কি সুন্দর বাবু...........কুটু কুটু .....পুটু পুটু.....। রেহানের মেজাজটা খারাপ হচ্ছে, কারন একেতো তাকে বাবু কোলে দেওয়া হচ্ছেই না, অন্য দিয়ে সে যে বাবুর সাথে একটু একলা খেলা করবে, তাও সম্ভব হচ্ছে না।

দেখতে দেখতে সাত দিন কেটে গেলো..........আজকে তার বোনের মাথা কামানো হবে.........তার মামা সৌদিয়ারব থেকে আসবে বাবু দেখার জন্য....বাসা লোকে লোকারন্য যেন বিয়ে বাড়ির আমেজ। ঠিক দুপুরে মামা এলেন। সবাই মিলে মামাকে দেখতে গেলো। ড্রইংরুমে মামা বসে আছেন, আর সবাই তাকে ঘিরে আছে। মামা বাবুটার জন্য অনেক কিছু এনেছে..........সুটকেজ খুলে একটার পর একটা জিনিস বের করছে....রেহানের খুব রাগ হচ্ছে, বাবুটা ঐ রুমে একলা ঘুমিয়ে আছে, আর সবাই ড্রইং রুমে হাহা..হিহি.....অসহ্য......সে তার বোনের রুমে চলে আসে। শীতের মধ্যে বাবুটা কি সুন্দর লেপ মুরি দিয়ে ঘুমাচ্ছে.......না! বাবুটা যে একদমই নরছে না........কি হলো? শ্বাসওতো নিচ্ছে না......সে মাকে চিৎকার করে ডাকে..........ততক্ষনে বাবুটা নেই। লেপ নাকের ওপর চাপা পরে শ্বাস বন্ধ হয়ে বাবুটা মারা গেছে...........সেদি তার মায়ে কান্নায় আশুগন্গের বাতাস যেন ভারি হয়ে গিয়েছিলো।

মিস্টি নামটা আর রাখা হলো না। তার আগেই বাবুটাকে কবর দিতে হলো। পরের দিন রেহানকে আর পাওয়া যাচ্ছিলো না। কোথাও না। তার মা বাবার অবস্হা তখন বলে বোঝানর মতো না। অবশেষে মাইকিং করতে হলো, সারা শহরের মানুষ জানলো, রেহান নামের ৫ বছরের একটি বালক কে খুযে পাওয়া যাচ্ছেনা।

সন্ধা ৬টার দিকে (যেহেতু শীতকাল, তাই ৬টা মানে অনেক সন্ধা) রেহানকে পাওয়া গেলো কবরস্হানে, তার বোনের কবরের পাসে। বোনটা একা একা ভয় পাবে, তাই সে বসে আছে............।

 

 

  • ৫৩ টি মন্তব্য
  • ৩৮৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:১৫
comment by: মেয়র স্যালভর হার্ডিন বলেছেন: এতটা কষ্ট আমাকে না দিলেও পার্তেন :(

মাইনাস
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: কস্ট দেবার জন্য সরি বলাছারা আর কি করতে পারি!

২. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:১৭
comment by: অক্ষর বলেছেন: মন্তব্যহীন
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: গল্পটা আমি আমার মার কাছ থেকে শুনি। আমিও নির্বাকর হয়ে ছিলাম।

৩. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:২৫
comment by: কাঙ্গাল মুরশিদ বলেছেন: চোখে পানি এসে যাচ্ছে।
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: সত্যি বলছি, লিখতে গিয়ে আমারও মনটা ভারি হয়ে উঠছিলো।

৪. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৩১
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সরি...
খুব টাচি...
কিছুই বলার নাই...
:(:(:(:(
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: আমারও কিছু বলার নাই। হয়তে কোন ভালো রাইটারের হাত দিয়ে লেখটা বের হলে ঘটনাটা আরও জিবন্ত হতো।

৫. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৩
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: সত্যি ভাই, এত খারাপ লাগছে ... খুব কস্ট হচ্ছে ...
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: মনে হচ্ছে আমার অনুভুতিটা আপনাদের বুঝাতে পেরেছি।

৬. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৪
comment by: লিপিকার বলেছেন: মনটা খারাপ হয়ে গেল........
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: আমারও!

৭. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: ....................
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ..........................

৮. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৮
comment by: আইরিন সুলতানা বলেছেন: শুরুটা ভাল লাগছিল , শেষটাও ভাল, তবে এরকমটা কাম্য নয় । মন খারাপ করা লেখা
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: সত্যি তাই।

৯. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৯
comment by: মীতু বলেছেন: সত্যি খুব টাচি । খুব কষ্ট পেলাম ।
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: কস্ট দেবার জন্য সরি বলাছারা আর কি করতে পারি!

১০. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৩৯
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: যদি ঘটনাটা সত্যি হয় তবে বলবো আসলেই চোখে পানি আসার মত ..ভাই এর যে বোনের প্রতি ভালোবাসা সেটা দেখা গেল ... সত্যি ছেলেটার কপাল খারাপ কত কষ্ট করে বোন পেল তা ও আবার চলে গেল ..বোন ভয় পাবে তাই সে কবরের কাছি গিয়ে বসে আছে ....
কি যে মন্তব্য করবো বুঝতেছি না ..... মন্তব্য করলেই বলে শেষ হবে না .........
তবে সেই বাচ্চটার প্রতি আমার সমবেদনা থাকল ..ইনশাল্লাহ ও আবার একটা ফুটফটে বোন পাবে আমার এটাই আশা ..'
ধন্যবাদ আপনাকে এমন পোষ্ট দেয়ার জন্য .............
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: ভাই আবদাল্লাহ বিন মাহবুব , ঘটনাটা সত্য, অবশ্য ১৫ বছর আগের ঘটনা।

১১. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৪০
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ভাই লেখা জিবন্ত হওয়ার কিছু নাই.. একজন সাধারন মানুষ যেভাবে ঘটনা ঘটে সেভাবেই তুলে দেয়... আর একজন লেখক অনেক রং দেয়...

আপনার এই সাধারন বর্ণনাই অসাধারণ হয়েছে... সেটাই বলেছিলাম... মনে হলো আপনি ভুল বুজেছেন... সরি
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: না না, আমি মোটেও ভুল বুঝি নাই। আসলে নিজে যখন লিখি, মনে হয়, হায় আল্লা , কি লিখলাম, বন্ধুরা পরে বুঝবেতো। আর আমার বাংলা টাইপিং খারাপ হওয়ায় বানান খুব ভুলহয়, যা বিরক্ত্য কর।

১২. ৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: স্বপ্নিক বলেছেন: আজব............
৩০ শে জুন, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: সত্যি তাই।

১৩. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:০৬
comment by: টাকাআনাপাই বলেছেন: বেদনাক্রান্ত লেখা, তবুও ভাল লাগলো। লিখুন, লিখলে মনের কষ্টগুলো দুর হয়।
৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: হম......সাথে ছবিটা মানাইসে না?

১৪. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: কোপা সামছু বলেছেন: চোখে পানি এসে পড়ল।
৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: আরে কোপা সামছু ভাই, কই ছিলেন এতক্ষণ, আপনারে মনে মনে খুজতাসিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য। চোখের পানি মুইছা ফালান। এমন কিছুদেন যাতে সবার মন ভালো হইয়া যায়।

১৫. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩২
comment by: আলী-পরাগ বলেছেন: এমন যেন কারো জীবন না ঘটে।
৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: আল্লা আপনার দোয়া কবুল করুন।

১৬. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১:১৯
comment by: ক্যামেরাম্যান বলেছেন:
অনেক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম আপনার লেখাটা পড়ে। সেই নাম না রাখা বাবুটার জন্য বুকের মধ্যে মনে হয় একটু কষ্ট মোচড় দিয়ে উঠলো।

আরিজ কেমন আছে ? ওর জন্য অনেক আদর। ভাল থাকবেন।
৩০ শে জুন, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আল হাম্দুলিল্লা। আরিজ ভালো আছে। আপনিও ভালো থাকবেন।

১৭. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১:২১
comment by: ঘাসফুল বলেছেন: খুব কষ্ট পাইলাম...........
আল্লাহ্ নিশ্চই রেহানের আশা পূর্ণ করেছেন এতদিনে !!
৩০ শে জুন, ২০০৮ দুপুর ১:৩১

লেখক বলেছেন: হেলো ঘাসফুল , অনেক দিন পর দেখা হলো। ভালো আছেন নিশ্চই। আমি ঠিক জানিনা, আসলে রেহানদের সাথে এখন আর জোগাজোগ নাই। তবে আল্লাহ নিশ্চই তাদের আশা পুরন করেষেন।

১৮. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:০১
comment by: অন্তিম বলেছেন: ভাললেগেছে লেখাটি পড়ে।

প্রখর অনুভূতি নাড়া দিয়ে গেল। দোয়া করি যেন রেহান সত্য সত্যই এক মিষ্টিকে খুজে পাক। +
১৯. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: বুমবুম বলেছেন: মন খারাপ হইয়া গেল।
৩০ শে জুন, ২০০৮ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: মন খারাপ করানোর জন্য সরি বলছি।

২০. ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০০
comment by: দ্রগবা বলেছেন: কামনা করি এই রকম ঘটনা যেন কারো জীবনে না ঘটে।
২১. ০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৭
comment by: রাশেদ বলেছেন: মন খারাপ করা লেখা।
০৭ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: আপনি এতোদিন কোথায় ছিলেন? হুম....আসলেই মন খারাপ হয়ে যাবার মত ঘটনা।

২২. ০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: রাশেদ বলেছেন: অন্য পাড়ায় সময় দিতাছি একটু বেশি। তাই এইদিকে কম আসি। :)
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: তোমার পাড়ার ঠিকানাডা দিও, একদিন যাইতে হইবো।

২৩. ১৯ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৩২
comment by: নিহন বলেছেন: ভালো কষ্ট দিলেন
১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: sorry!

২৪. ০৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: অ রণ্য বলেছেন: চমৎকার একটা লেখা
মনটা কেমনজানি হয়ে গেল
০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: আরেভাই, আপনে এতোদিন পরে এই লেখা কোই পাইলেন?

২৫. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আমার পর পরই দু বছর যে বোনটা জন্মায় (আয়েশা),ও মারা যায় ছয়মাস বয়সে, ১৯৮৪ এর দিকের ঘটনা| ওকে কবর দেওয়া হয় গ্রামে পারিবারিক কবরস্থানে|

গ্রামে গেলে প্রতি রাতে আব্বুর হাত ধরে ওর কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম| বড় হয়ে বুঝেছি আব্বু কেন রাতে নিয়ে যেতেন আমাকে|

বোনের তৃঞ্চা আর মেটেনি আমাদের, আমরা তিন ভাই, আর কোনো বোন জন্মায়নি আমাদের|

কিছু মনে করবেন না চাচ্চু, লেখাটা পড়ার পর
এই বুড়ো বয়সে শব্দ করে কেঁদেছি|
ব্যাক্তিগত দুঃখপ্রকাশ খুব একটা শোভন নয়, কিন্তু মন খুব ভার হয়ে আছে|

কিচ্ছু ভালো লাগছে না আর এই লেখাটা পড়ার পর|
০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: আপনার কমেন্টা পরে আমার মনটা ভিষন রকম খারাপ হয়ে গেলো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন।

২৬. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩৩
comment by: রাতমজুর বলেছেন:
২০/২২ বছর আগের কথা, জেলা সদরের গোরস্থানগুলো সন্ধের পরে এড়িয়ে চলতো মানুষ, কুসংস্কার হয়তো।

হঠাৎ করেই বেশ লম্বা, ফরসা গায়ের রং, একটা মানুষকে আধো-অন্ধকারে দেখা যেতে লাগলো গোরস্থানে। গুজব রটলো - জ্বীন।

মাস খানেক পরে জানা গেল আসল কাহিনী।

একটা লোক, খুব চাইতো, যেন মেয়ে হয় বৌয়ের। মেয়ে হয়েছিল, মৃত। মেয়েটাকে কবর দেওয়ার পরে, রোজ রাতে গিয়ে বসে থাকতো কবরের কাছে, মেয়েটা খুব ছোটতো, যদি রাতে একা একা ভয় পায়!

পরের বছরে ঠিক হয়ে গিয়েছিল, আরেকটা মেয়ে হলে।
০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন: দিলানতো রাতে ভয় পাইয়ে, এমনিতে আজকে বাসায় একা আছি।

২৭. ২০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০০
comment by: অরণ্যচারী বলেছেন: মনটা খারাপ হয়ে গেল।
২৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৩
comment by: বোকামাষ্টার বলেছেন: রেহানের জন্য আর সেই না-ফোটা-কলি মিষ্টির জন্য অনেক অনেক ভালোবাসা।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

 



 


আমার পরিচয়, আমি মনে প্রানে একজন বাংলাদেশি। আমি আপনাদের মতো সুন্দর সুন্দর লেখা লিখতে পারমু না জানি। কারন এই ব্লগে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৬৫৫২