আমার প্রিয় পোস্ট

চাচামিঞার জাবর কাটা!!

১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৪

শেয়ার করুন:                   Facebook

আকাশ সাংস্কৃতির এই যুগে আমরা ৭০+ টিভি চ্যানেল দেখতে পাই। কিন্তু যখন মাত্র ১ টা চ্যানেল ছিলো (বিটিভি) তখন টিভি দেখে যেই মজা পেতাম, সত্যি তুলনা হয় না। মনে পরে সেই দিনে কথা থান্ডারক্যাটস না দেখলে যেনো শুক্রবার টাই মাটি হয়ে যেতো
ও.....ও........ও ...........মানে টারজান, সিরিয়াল শেষ হলেই পেয়ারা গাছে ঝুলাঝুলি শুরু করতাম...........বাশের কন্চি কেটে তীর ধনুক বানাতাম।

বড়রা তখন ডেলাস দেখতো...........কি বগর বগর.........বুঝতাম না কিছুই, কিন্তু ডেলাসের টাইটেল থিম মিউজিকটা অসাধারণ লাগতো।


সকালবেলা চিপস দেখতাম.............তাদের দেখে বড় হয়ে পুলিশ হতে খুবই মন চাইতো।


ওয়ান্ডার ওমেন ছিলো ছেলে বেলার সুড়সুড়ি.......।


দা ফল গাই ছিলো আমার খুব প্রিয় একটা সিরিজ


ম্যানিম্যেল দেখে নায়কের মত ঈগল পাখি হতে মনে চাইতো....

(ম্যান ফ্রম আট্লান্টিল ও খুব ভালো লাগতো.......ছবি খুজে পেলাম না:-/)

নাইটরাইডার ---------টি ট টিরি টি........।



এর পরে এলো ম্যাকগাইভার - দি বস...............


মনে আছে দি এ টিম যখন মংগলবার আবার চালু হলো.......তখন আফসুস হয়ে ছিলো......আগে কেনো দেখি নাই।


পারফেক্ট স্টেইন্জার এর বালকি আর ল্যারির কান্ড কারখানা দেখে হাসতে হাসতে চোখে পানি আসতো



গার্ল ফ্রম টুমোরো ছিলো আমাদের বন্ধু মহলের জাতীয় টিভি সিরিয়াল...মনে আছে শুক্রবার আজাদ স্যারের কাছে ফিজিক্স পড়া শেষ করে আমরা সবাই মিলে এটা দেখতাম


আরও অনেক মজার মজার সিরিয়াল ছিলো। এই মুহুর্তে নাম মনে আসছে না। আসলে এই লেখটাতেই ছবি সহ জুড়ে দেবার ইচ্ছা আছে।

 

 

  • ৮৯ টি মন্তব্য
  • ৪৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: মিলটন বলেছেন: চাচা, এখনকার ৭০+ চ্যানেলের মধ্যে কয়টা চ্যানেল দেখেন? মনে হয় ৩৫ টার পরে বাকীগুলো সব অপ্রয়োজনীয়।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: ভাই ৩৫টা ও দেখা হয় না। আর কি দেখলে যে ভালো লাগবে তাও ঠাওর করতে পারি না। এমনও হয়......কোনো কিছু দেখছি.....বিজ্ঞপন বিরতির ফাকে অন্য চ্যানেলে ঢুমারতে গেছি......আগের টার কথা মনেই নাই......যখন মনে হয়......ততক্ষনে The End.........

২. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫১
comment by: রাতমজুর বলেছেন: এর পরে এলো ম্যাকগাইভার - দি বস........
এর জায়গায় নাইট রাইডার এর ছবি আইছে।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: আপনে বস......ধন্যবাদ......ঠিক করে দিয়েছি।

৩. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫২
comment by: ওয়ার হিরো বলেছেন: জব্বর হইছে, চাচা
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: তাই নাকি।

৪. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৭
comment by: মদন বলেছেন: কার্টুন নেটওয়াকে এখন আবার থান্ডার ক্যাটস দেখাইতেছে। ছোট বেলার মতোই মজা পাইতেছি।
থান্ডার থান্ডার থান্ডার থান্ডার ক্যটাস... :)
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: এখন আর মজা লাগে না..........আগে কি ভালো লাগতো......চিটারা.....ওহ, হালার ......কার্টুনের প্রেমে পইরা গেসিলাম...ছি ছি.......কি লজ্জা.......বউয়ে লেখডা পড়লে খবর আসে।

৫. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৮
comment by: আখসানুল বলেছেন: বাংলায় ডাব করা সিরিয়ালগুলোর নাম নাই কেনো?
... রোবোকপ...
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: ভাই মাপ চাই, সবগুলার নাম মনে নাই...বুড়া হইসি না.....এই দেখেন ইনক্রেটেবল হালকের নাম বাড পইরা গেসে।

৬. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: মদন বলেছেন:
৭. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৪
comment by: মীতু বলেছেন: ছোটবেলার কথা খুব মনে পড়ছে । দি উইজার্ড একটা সিরিয়াল ছিল । এটাও খুব ভাল লাগত ।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: correct................that was a nice one.

৮. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৭
comment by: বৃত্তবন্দী বলেছেন: স্ট্রেট প্রিয়তে...
আহা কি দিন ছিলো ঐগুলা...
আহা...
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ

৯. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩২
comment by: বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: তখন টেলিভিশনের আকাল ছিল। টারজান দেখতে কোথায় কোথায় যে যেতাম, তবুও দেখতেই হবে।

ছোট বেলার আনন্দের দিন গুলি মনে করিয়ে দিলেন চাচা।
আনেক ধন্যবাদ। + তো অবশ্যই।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: আমিও আমদের নিচের তালায় টারজান দেখতে যেতাম। আমাদেরও তখন টিভি ছিলোনা।

১০. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫০
comment by: আইরিন সুলতানা বলেছেন: একটা কার্টুন ছিল -

১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: ঠিক ঠিক.......যাকে ভালো মানুষ বলে মনে হতো, দেখা যেতো সেই ভুত সেজে এতো দিন ভয় দেখাচ্ছিল..........আর ৭ টা দাড়িওয়ালা স্যাগির কারবার দেখে হাসতে হাসতেই পেটে খিল ধরে যেতো।

১১. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: রাজামশাই বলেছেন: ওরে স্কুবিডু আর মিঃ বিন বাদ গেছে
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: স্কুবিডুর কথা আইরিন সুলতানা বলেছে, আর মিঃ বিন বাদ পরেছে! নিজেকেই নিজে মাইনাস।

১২. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৯
comment by: পারভেজ বলেছেন: ফ্যামিলি টাইস
Click This Link

হেয়ার কামস দ্য ডাবল ডেকার
http://www.thedoubledeckers.com/ddgang1.jpg
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: ফ্যামেলি টাইজ মানে মাইকেল জে ফক্স বাদ পরেছে......খুবই খারাপ। আমাকে ১০০ দররা মারা হোক।
সাথে বিলকসবি শোর কথাও মনে পরলো

১৩. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০০
comment by: রাজামশাই বলেছেন: নিনজা টারটেল ও বাদ
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: আপনার জন্য নিন্জা টার্টেল, ক্যাসপার, টম এন্ড জেরি - ৩ টা কার্টুনের নাম ছবি সহ দেওয়া হলো



১৪. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০১
comment by: পারভেজ বলেছেন: কমেন্টে ছবি দেয় কিভাবে?!
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: আপনার নতুন ব্লগ খুলে জেনারেল পোস্টে যেই ভাবে ছবি এম্ব্যেড করে সেই ভাভেই এম্ব্যেড করুন ও পরে তা কপি/পেস্ট করে কমেন্টে বসিয়ে দিন। নতুন ব্লগটা সেইভ না করলেই হলো।

১৫. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৪
comment by: আখসানুল বলেছেন: হাল্ক প্রচার চায় না...তার নাম না নিলেও ক্ষতি নাই।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: তার নাম বাদ দেওয়া হলো।

১৬. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৬
comment by: রাজামশাই বলেছেন: আরেকটা সিক্স মিলিয়ন ডলার ম্যান

বায়োনিক ওমেন
১৭. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০
comment by: আইরিন সুলতানা বলেছেন:

She's a small wonder, pretty and bright with soft curls.
She's a small wonder, a girl unlike unlike other girls.
She's a miracle, and I grant you
She'll enchant you at her sight.
She's a small wonder, and she'll make your heart take flight.

She's fantastic, made of plastic.
Microchips here and there.
She's a small wonder, brings love and laughter everywhere
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ওহ আইরিন সুলতানা আপনি জিনিয়াস...........যাস্ট ইউরকার মারছেন.........Small Wonder was a nice show indeed.

১৮. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩
comment by: র‌্যাভেন বলেছেন:
হুম
১৯. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৩
comment by: রাজামশাই বলেছেন: She's fantastic, made of plastic

এই লাইনটা আমি খুব ভালা পাইতাম

২০. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২১
comment by: আইরিন সুলতানা বলেছেন: এদের ছাড়া জাবর কেটে মজা নাই .... ;)






১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: হমম.......একবার হয়েছে কি জানেন, আমি আর আমার মেঝ মামা মিলে ৩ স্টুজেস দেখছি......ওদের একজন একটা এসিডের বোতোল ইলেক্ট্টিক সুইচে ছুরে মারলো, সাথে সাথে আমাদের এখানকার ট্রান্সফরমার বিকট শব্দ বাস্ট হয়ে কারেন্ট চলে গেল................।

২১. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: ক্যান উডি উডপেকার নামে একটা কার্টুন ছিলো হেইডা মনে নাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে একটা মুভি সিরিজ দেখাতো মঙ্গলবার রাত ১১টায়- ওয়ার অ্যান্ড রিমেমব্রেন্স। দ্য এক্স ফাইলসের কথা নাহয় নাই বা বললাম; এক্স ফাইলস শেষ হওয়ার পর ঐ সময়ে থান্ডার ইন প্যারাডাইজ নামে একটা সিরিয়াল দেখাতো; হারকিউলিস, টাইম ট্র্যাক্স, ডার্ক জাস্টিস, দ্য ম্যাজিশিয়ান, হাওয়াই ফাইভ ও'; অটো ম্যান...

মুভি অভ দ্য উইকে একটা ছবি দেখেছিলাম- দ্য স্নো হোয়াইট অ্যান্ড দ্য থ্রি স্টুজেস।

নস্টালজিক হয়ে গেলাম।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: আপনার জন্য উডিউড প্যাকার কেও ধরে নিয়ে আসলাম........আমারও খুব প্রিয় ছিলো কার্টুনটা।


মুভি অব দ্যা উইকে নটি প্রফেসারের কথা মনে আছে?

২২. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৬
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: ওশিন আর এগেইনস্ট দ্য উইন্ডের কথা মনে আছে?

তয় সব সেরার সেরা ছিলো পারফেক্ট স্ট্রেঞ্জার্স!
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: ওশিন ভাঅ লাগতো না, তবে এগেইনস্ট দ্য উইন্ডের - জাস্ট মাইন্ড ব্লোয়িং...........আর একটা সিরিজ দেখাতো - অন দ্যা ফ্রিন্জ.........খুব পছন্দ করতাম।

২৩. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৮
comment by: রাজামশাই বলেছেন: কয়দিন তো মারিয়া ও দেখছিলাম মনে হয়
২৪. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৩
comment by: পারভেজ বলেছেন: সিলভার স্পুনস
বিল কসবি শো
গ্রীন ব্যারেট (ব্রুস লি এর)
কোজাক (কত্তজন টাক্কু হইলো)
ডেপুটি ডেপুটি ডগ

২৫. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪০
comment by: আইরিন সুলতানা বলেছেন:
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: র‌্যাভেনের ছবি খুজছিলাম, পাই নাই.......অসম্ভব সুন্দর সিরিয়াল।

২৬. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৬
comment by: সুরভিছায়া বলেছেন: লিটিল হাউস অন দ্যা প্রেইরী ,ব্র্যাডি বান্চ ,ওয়ালটনস দেখে কত মজা পেতাম।ডালাস,পারফেক্ট স্ট্রেনজারস পছন্দের ছিল তখন।পরিবারের সবাই উডিউডিপেকারের জন্য অপেক্ষা করতাম।হাউ দ্যা ওয়েস্ট্ওয়াজ ওন পরীক্ষার সময়ও বাদ দেইনি।আর এখনটিভির বাক্সটাতেও আমার এলার্জি আছে মনে হয়।ধন্যবাদ নস্টালজিয়ায় আক্রান্ত করায়।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: লিটিল হাউজ ওন দি প্রেইরী - চমৎকার নস্টালোজিয়া.....ভাই ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য।

২৭. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: চাচামিঞা বলেছেন: আমার সাথে আপনাদের জাবর কাটা দেখে আমি সত্যিই কৃতজ্ঞ। কমেন্ট থেকে আরও কিছু টিভি সিরিয়ালের ছবি এড করলাম।
২৮. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: বাফড়া বলেছেন: আহ চাচ্চু তো সব মনে করায়া দিলা... ।
দ্য ঈঝার্ড ামে এক সিরিজে বাটলু হিরোর কাহিনী দেখাতো। টাইম ট্রেক্স ছিলো আসলো তার পর। আর সুপারম্যানেরও কি একটা সিরিজ জানি দেখাতো।

তয় পারফেক্ট স্ট্রেনজারস খুব ভালো লাগতো... শুরুর গানটা জটিল ছিলো
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: টাইম ট্রেকের ব্যপারটা খেয়াল নাই , তবে স্টার ট্রেক খুব ভালো লাগতো।

২৯. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
comment by: বাফড়া বলেছেন: আরে উইঝার্ড দেখি ঈঝার্ড হয়া গেলো
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: ব্যাপার না, বুঝা যায়..........।

৩০. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
comment by: সামহোয়্যার আউট বলেছেন: স্পাইডার ম্যান , স্পাইডার ম্যান, ডাজ হোয়াট এভার এ স্পাইডার ক্যান...
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: আহারে.......গানডা মনে ককায় দিলেন.......স্পাইডার ম্যান , স্পাইডার ম্যান, ডাজ হোয়াট এভার এ স্পাইডার ক্যান...

৩১. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২০
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: বাফড়া দেখি পারফেক্ট স্ট্রেঞ্জার্সের টাইটল সংটার কথা মনে করায়া দিলো... উফ উফ উফ...
৩২. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৩
comment by: বাফড়া বলেছেন: @রিয়াজ শাহেদ- হ, সামটাইমস দ্য ওয়ারল্ড লুকস পারফেক্ট নাথিং টু রিএরেন্জ... অহনো শুনি গানটা

১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: আরে, আপনিতো কঠিন জিনিস দিসেন। অসংখ ধন্যবাদ।

৩৩. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৪
comment by: কৌশিক বলেছেন: মিস্টিরিয়াস আয়ল্যান্ডের নাম কি কেউ লইছে?


আপনার পোস্টটা দেখে কাছাকাছি এজের মনে হলো। বিষন্ন হলাম। একটা জিনিস অবাক করার মত, তখনও প্রিয় পোগ্রামটা দেখতে কারেন্ট আতংকে ভূগতাম, এখনও ভূগি।
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: আমি জানতাম আপনি বয়সের ব্যাপারটা খেয়াল করবেন। আমিও মুলোত বয়সের ব্যাপারটা বোঝার জন্য পোস্টা ছেরেছিলাম।

মিস্টিরিয়াস আয়ল্যান্ডের কথা বলছেন, আমার অসম্ভব প্রিয় সিরিজ ছিলো, তার সাথে সাথে মনে হয় কেপ্ট্যেন ক্যাইভ ম্যান ও দেখাতো। ছবি খুজে পাই নাই বলে দিতে পারিনাই। আপনি পাইলে একটু এড করে দিয়েন। আর ব্লগে আসার জন্য ধন্যবাদ।

৩৪. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৬
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: থ্রি চিয়ার্স ফর বাফড়া!
১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: থ্রি চিয়ার্স ফর বাফড়া!

৩৫. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: কৌশিকদা মনে করায়া দিলো মিস্টিরিয়াস আইল্যান্ডের কথা... জুল ভার্নের কাহিনী ছিলো ঐটা...

উডি উডপেকারের সেই হাসির কথা মনে পড়ে...
৩৬. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৯
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: অ্যাঁ বয়স খেয়াল করতাছেন? তা আমার বয়স কিন্তুক বেশি না, ২৬!
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: হমমমমমমমম...........২৬.........আমি কি বলি জানেন?

18 till i die!!

৩৭. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
comment by: সুরভিছায়া বলেছেন: লিটিল হাউস অন দ্যা প্রেইরীর ছবি দেখে এত খুশী হয়েছি বর্ননা করতে পারছিনা।কোথায় পান এসব। আমার প্রিয় পোস্টে রেখে দেব ছোটবেলার ভাললাগা আপনার কারনে খুজেঁ পাওয়া এসব।অনেক অনেক ভাল থাকুন।
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: কেনো? ইন্টারনেটেতো সব কিছুই পাওয়া যায়। সে যাই হোক, আপনকে খুশী করতে পেরে আমি ধন্য। লিখাটা আপনার প্রিয়তে রেখেছে, এজন্যও ধন্যবাদ (আপনার প্রিয়তে ঢু মেরে দেখতে হবে ার কি কি আছে)।

৩৮. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫১
comment by: বাফড়া বলেছেন: তখন তো এল এ ল নামে একটা সিরিয়াল দিত মনে হয়... আমি অবশ্য দেখাম না। শুক্রবারে দুপুরে মনের মুকুরে , আর তারপর স্পেল বাইন্ডার... আহ।

তবে বিরক্ত লাগতো শুক্রবারে বিকালে নামতা পড়ার মত কইরা সারা সপ্তাহ কি কি দিব সেইটা যহন ঘোষক ঘোষিকা কইয়া কইয়া যাইত
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: স্পেল বাইন্ডার......অসাধারন.........এল এ ল.....ওটা বড়দের খাবার ছিলো....বুঝতাম না..........আর বিটিভির নামতা পড়ার কথা বলছে.........মাঝে মাঝে বিটিভিতে চোখগেলে দেখি এখনো সেই পুরাতন ঘোষক-ঘোষিকারা মনযোগ সহকারে নামতা পরছে।

৩৯. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪০
comment by: হুমায়ূন সাধু বলেছেন: বেশ মজা পাচ্ছি। কিন্তু আমি বর্তমানে বিশ্বাসী, ভবিষ্যতে আশাবাদী ।
সাই-ফাই-'দ্যা গার্ল ফ্রম টুমোরো, দ্যা ফাইনাল কনফ্লিক্ট, 'হট পারস্যুট', ইউ এন সি এল ই, রেন্জার্স, দ্যা ভয়েজার্স, নাইট রাইডার, কুইন(অথবা কুইনি,১৯৯৭)' । কার্টুন -কেয়ার বেয়ার, প্লাস্টিক ম্যান।
৪০. ১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২
comment by: রুখসানা তাজীন বলেছেন: স্পেলবাইন্ডারের কথা কেউ বললোনা? খেলবনা কিন্তুক। NYPDBlue, Picket Fences, আরো পরে Maharaja's Daughter। আমি পুরনো সিরিজগুলো আবার দেখতে চাইনা, কারণ আগের সেই মুগ্ধতা যদি হারিয়ে যায়! তারচে' সে সময়ের নিখাদ ভালোলাগাই সারাজীবনের সঙ্গী হোক।
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: আপনার কমেন্ট পড়ে টুইনপিক্সের কথা মনে পড়লো। আদভৌতুড়ে এই সিরিজটা খুব ভালো লাগতো।

৪১. ১৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৮
comment by: উধাও ভাবুক বলেছেন:
দ্যা বায়োনিক ওমনে, এগেইনস্ট দ্যা উইন্ড, ওশীন....
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১৯

লেখক বলেছেন: হয়.......সবগুলানি ভালা পাইতাম।

৪২. ২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৮
comment by: বৃত্তবন্দী বলেছেন: টুইন পিক্স, ডেভিড ডুকভনি ওরফে মোল্ডার আসিলো ঐ সিরিজটায়...

দ্য পাওয়ারস অফ ম্যাথিউ স্টার এর কথা কি মনে আছে???
আহা কি দিন ছিলো ঐগুলান...
২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: অরে বাবা, এতোদিন পরে আবার জাবর কাটিতে আসিয়াছেন। দেখে ভালো লাগলো।
হ্যা দ্য পাওয়ারস অফ ম্যাথিউ স্টার আমার খুব প্রিয় ছিলো, কিন্তু ইন্টারনেটে কোনো ছবি পেলাম না :(

৪৩. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫১
comment by: বৃত্তবন্দী বলেছেন: চাচা দেখেন তো কি পাইসি
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: বাসায় গিয়ে দেখতে হবে, অফিসে ইউটিউব বন্ধ। অবশ্য আমার সিটিসেল জুমটা চালাতে পারি, তবে বাসাতেই ঠান্ডামাথেয় দেখবো।

৪৪. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৫
comment by: বৃত্তবন্দী বলেছেন: Click This Link

ইউটিউব ভিডু দিবার পারিনা :((
৪৫. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৯
comment by: বৃত্তবন্দী বলেছেন: Voyagers এর কথা মনে আসে???

Click This Link
৪৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭
comment by: বৃত্তবন্দী বলেছেন: আরেক খান সিরিজ আমার বড়বোনের খুব পছন্দ ছিলো
"রেমিংটন স্টিল" পিয়ার্স ব্রসনান অভিনয় করতো।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

লেখক বলেছেন: ওকে।

৪৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১২
comment by: কেবলা কান্ত বলেছেন: মিস্‌ফিট অফ সায়েন্স একটা সিরিজ দেখাইত।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৩

লেখক বলেছেন: হম.....ছবি পাই নাই। দেখতাম। এর সাথে ক্যাপ্টেন কেইভ ম্যানও হইতো।

৪৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩১
comment by: কেবলা কান্ত বলেছেন: মিস্‌ফিট অফ সায়েন্স এর নায়িকারে খুব ভালা পাইতাম। প্রেমে পইরা গেসিলাম ;)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আহারে......।আপনার প্রেমটা নায়িকার কাছে মিস্ট্রিই রইয়া গেলো......।

৪৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
comment by: কেবলা কান্ত বলেছেন: Click This Link
৫০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
comment by: কেবলা কান্ত বলেছেন: Click This Link
৫১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪২
comment by: েজবীন বলেছেন: পারফেক্ট স্ট্রেঞ্জার্সের জন্য মাথা খারাপ ছিলো পুরা :)
রেমিংটন স্টিল সেই কত্তো আগে বিটিভিতে দেখার পর অনেকদিন পর স্টার ওয়াল্ড দেখে দারুনই লেগেছে...
টুইন পিক্স দেখতাম রাতের বেলা ভয়ের কারনে চোখের ওপর হাত দিয়ে আঙুলের ফাকঁ দিয়ে...... :D
কার্টুনগুলা সব মনপছন্দের...:) ক্যাপ্টেন কেইভম্যানের চিৎকারটা মনে আছে??....:)
হেই, ডিম ভেঙে বের হয়ে "ন্যানো ন্যানো" বলে উঠত...নামটা ভুলে গেছি সিরিয়ালটার
ম্যান ফ্রম আটলান্টিকের ছবি থাকলে দিয়েন....


চাচামিঞার জাবর কাটা হইছে দারুন!!!!!!! :) :) :)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৫

লেখক বলেছেন: ম্যান ফ্রম আটলান্টিকের ছবিপাই নাই। এতদিন পরে এই লেখা কোথা থেকে পেলেন। যাই হোক জাবর কাটায় অংশ নেবার জন্য ধন্যবাদ।

৫২. ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:০০
comment by: কঁাকন বলেছেন: Are jtil post

 



 


আমার পরিচয়, আমি