গত কয়েকদিন যাবত দেখে আসছি যে, ব্লগের কয়েকজন বড় ভাইকে ঘিরে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে।শুনেছি কেউ গালি দিয়েছেন,কেউ টাকা ছড়াচ্ছেন, কেউ মিথ্যা বলেছেন এমনো নানা অভিযোগ।
কিন্তু দুঃখের বিষয় কাজের কাজ তো কিছুই হচ্ছে না বরং আমার কিছু ব্লগার ভাই বোনেরা এটা নিয়ে বিভিন্ন ভাবে পোস্ট দিয়ে কেউ বা কলেবর বাড়িয়ে অধিক হিটের আশায় পোস্ট দিচ্ছেন।
ভাবছেন এখানে আমার কথা বলার প্রয়োজন কি ?আমি নতুন হয়ে ও কেন আগ বাড়িয়ে কথা বলছি ? আমার আপত্তি টি হলো একই ব্লগের ভাই হয়ে আমরা কেনো আরেকজনের নামে বদনাম করবো, বিষেদাগার করবো? তাহলে অন্য ৫-১০ টি ব্লগের সাথে আমাদের পার্থক্য রইলো কোথায়?
সামু আমাদের একসাথে থাকার জন্য যে প্লাটফর্ম টি করে দিয়েছে আমরা কেন তা হেলায় হারাবো?
ভাই আপনারা যারা দেশে থেকে এই ইস্যু তে পোস্ট দিয়েছেন তারা একবার ভেবে দেখেছেন যে আমাদের এই পোস্টগুলো তাদের তিলে তিলে কতোটা কষ্ট দিচ্ছে।কে্উ যদি কোনো ভূল করেও থাকে আমরা কেন বারবার তাকে লজ্জা দেবো? ভুল কি আমরা করি না? হয়তো বা আমাদের গুলো সবার চোখের সামনে আসে না।আমি কোনো পক্ষ কে সমর্থন করতে লিখতে বসি নি।আমি লিখছি মনের তাড়নায়।আমি দেশে থাকলে তাদের কে সরাসরি একবার হলেও সামনাসামনি করার চেষ্টা করতাম।কিন্তু ভাগ্য আমার সহায় নেই।আজ আমি দূরে থাকলেও আমার মতো হাজারো সামুর ভাই আছেন যারা ব্লগ কে ভালোবাসেন,ব্লগারদের ভালোবাসেন।আপনারা এগিয়ে আসুন না ..প্লিজ..একটিবারের জন্য হলেও চেষ্টা করুন।আমরা সবাই আরেকবার বাধঁ ভাঙার আওয়াজ শুনতে চাই।
সবাই ভালো থাকুন।শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

