somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনা আপা এবং মমতা দি, অভিনয়টা জব্বর হয়েছে!

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রয়াত অভিনেতা ওয়সিমুল বারি রাজীব এক অনুষ্ঠানে বলেছিলেন, "আমি অভিনেতা হিসেবে বলছি, শেখ হাসিনার মতো অভিনয় আমি এখনও করতে শিখিনি"। তিনি ১৯৯৬ সালের নির্বাচনের আগে হজ্ব শেষে মাথায় বড় পট্টি লাগিয়ে হাতে তসবি হাতে শেখ হাসিনা যে অভিনয়টি করেছিলেন, সে প্রসঙ্গে এ কথার অবতারণা করেছিলেন। রাজীব বলেছিলেন, সেক্যুলার রাজনীতিবিদ কখনও এমন আচরণ করতে পারেন না, এটি নিছক অভিনয়।

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আসন্ন ঢাকা সফর উপলক্ষে নানা ধরনের খবর, বিশ্লেষণ ও গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে।

তিস্তা নদীর পানি বন্টনসহ নানা বিষয়ে ওই সফরে চুক্তি হবে এবং চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি গণমাধ্যমের খবর থেকে জানা যায়, মমতা বলেছেন, শেখ হাসিনা তার পুরনো বন্ধু। এমনকি তারা যখন কেউই ক্ষমতায় ছিলেন না, তখনও তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। কাজেই সেই ঘনিষ্ঠ সম্পর্কের টানে (?) মমতা ছুটে আসবেন ঢাকায়।

সেই মমতাই এখন বেঁকে বসেছেন। বলেছেন, তিস্তার পানি (জল) নাকি বাংলাদেশকে বেশি দিয়ে দেয়া হচ্ছে! আহারে রাজনীতি!? আহারে অভিনয়?!

Click This Link

ইতিহাসে এসব ঘটনা স্বাক্ষী হয়ে থাকবে। হয়তো এখন থেকে ৫০ বা ১০০ বছর পর, অথবা ৫০০ বছর পর ফাঁস হবে, কি অভিনয়টা করলেন হাসিনা ও মমতা মিলে!

কী প্রয়োজন ছিল, দু'দিন আগে আহলাদিত কণ্ঠে ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলার, আর এখন তিস্তার অজুহাত তুলে ঢাকা সফর বাতিল করার? তিস্তা চুক্তিতে কি থাকবে আর কি থাকবে না, তা তো আজ বা গতকালের কথা নয়। অনেক আগেই নির্ধারিত হয়েছে। এমনকি মনমোহন সিং মমতার সঙ্গে গত সপ্তাহে যখন সাক্ষাত করেন, তখনই তাকে জানিয়ে দেয়া হয়, তিস্তার পানি কোন দেশ কতটা পাবে এবং তারপরই মমতা ঢাকায় আসার তীব্র আগ্রহ প্রকাশ করেন।

কারণ, বিবিসি'র বরাত দিয়ে গত শনিবার ঢাকার অধিকাংশ পত্রিকায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেননের একটি বক্তব্য ছাপা হয়, যেখানে মেনন বলেছেন, ভারত এখন তিস্তা নদীর পানি নেয় ৩৯ শতাংশ (তার মানে চুক্তি ছাড়াই বাংলাদেশ পাচ্ছে ৬১ শতাংশ) । বাংলাদেশের সঙ্গে চুক্তি হলে ভারত পাবে ৭৫ শতাংশ আর বাংলাদেশ পাবে ২৫ শতাংশ।

Click This Link

রাজনীতিবিদরা সব সময় দেশের জনগণকে গাধা মনে করেন। আমাদের দুই দেশের নেতানেত্রীরা বোঝালেন, তারা যে অভিনয়টা করলেন, তা কেউ বোঝেনি।

এখন আমাদের নেত্রী গলা ফাটাবেন- "দেখুন, আমরা কতটা আদায় করেছি ভারতের কাছ থেকে। এত বেশি আদায় করেছি যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পর্যন্ত ক্ষুব্ধ হয়েছেন"।

মমতা যতই অভিনয় করুন না কেন, তিনি কিন্তু একটি সঠিক কথা বলেছেন- 'শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'। সেই ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখার স্বার্থেই তিনি শেখ হাসিনার একটি অনুরোধ রক্ষা করেছেন তিস্তার পানি কম পাওয়ার অজুহাত তুলে বাংলাদেশ সফর বাতিল করে।

ধন্য অভিনেত্রী মমতা ব্যানার্জি। ধন্য শেখ হাসিনা। জয় বাংলা, জয় হিন্দ

১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×