পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনির একটি সাক্ষাতকারের বরাত দিয়ে আজ প্রথম আলোসহ অনেক পত্রিকা ও বার্তা সংস্থা চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। এটি নিয়ে গতরাত থেকে সামু ব্লগে অনেক লেখালেখিও হয়েছে।
কিন্তু যে বিষয়টি সবার দৃষ্টি এড়িয়ে গেছে, তা হলো- এই ভিডিওটি যে তৈরি করা হতে পারে তা নিয়ে কেউ ভাবেননি। স্বাধীনতার স্বপক্ষ শক্তি বর্তমানে ক্ষমতায় রয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়ানো সেই চরম বন্ধু রাষ্ট্রটির সঙ্গে এখন সর্বোচ্চ সুসম্পর্ক বিরাজ করছে। তিস্তা নদীর পানি দেয়নি বলে আমরা ভারতকে ট্রানজিট দেইনি সম্প্রতি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময়। কিন্তু ওই সুসম্পর্কের কথা বিবেচনা করে ট্রানজিট আমরা চালু করে দিয়েছি, তাও আবার মাশুল ছাড়াই।
এ অবস্থায় সরকারের এই উন্নতি ও অগ্রগতির জোয়ার স্থগিত করে দেয়ার জন্য যুদ্ধ অপরাধীরা যে চক্রান্ত করছে তার অংশ হিসেবে গোলাম মওলা রনির সাক্ষাতকারের এই অংশের কথাগুলো কম্পিউটারে তৈরি করা হয়ে থাকতে পারে। চ্যানেল আইর উপস্থাপক জিল্লুর রহমানের সরলতার সুযোগে যুদ্ধ অপরাধীরা মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এ কাজ করেছে।
সবচেয়ে বিস্মিত হয়েছি, প্রথম আলোর সরলতা দেখে। তারা ভিডিওটির সত্যতা যাচাই না করেই এত বড় একটি মিথ্যা জাতির ওপর চাপিয়ে দিল?
একজন চরম বোকা বা বদ্ধ উন্মাদকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়া হলেও তো সে নিছক দৌড় প্রতিযোগিতায় প্রথম হওয়া ব্যক্তিকে মন্ত্রী বানাবে না। আর আমাদের মাননীয় বিজ্ঞ প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা সম্পর্কে এমন মিথ্যাচার?
ধিক চ্যানেল আই, ধিক প্রথম আলো! শতধিক তোমাদের!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


