somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরানের সঙ্গে বড় বেশি বিশ্বাসঘাতকতা করে ফেলেছেন জাপানি আমানো

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইরান যখন বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি করছে, তখন দেশটির বিরুদ্ধে পরমাণু বোমা তৈরির অভিযোগ করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই অভিযোগ ও পাল্টা অভিযোগের খেলা চলে আসছে প্রায় এক দশক ধরে।

এদিকে বিশ্বের কোন দেশ পরমাণু কর্মসূচির আড়ালে অ্যাটম বোমা তৈরি করে কিনা- তা তদারকির জন্য জাতিসংঘের যে অঙ্গ সংগঠন রয়েছে তার নাম ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি বা আইএইএ। ইরান তার পরমাণু কর্মসূচির শুরু থেকেই সংস্থাটিকে সহযোগিতা করে আসছিল। বর্তমানে আইএইএ'র প্রধানের দায়িত্ব পালন করছেন জাপানি বিজ্ঞানী ইউকিয়া আমানো।

এর আগে তার পদটিতে ছিলেন মিশরীয় বিজ্ঞানী মোহাম্মাদ আল বারাদি। তিনি পরপর দু'বার আইএইএ'র মহাপরিচালক ছিলেন। মোহাম্মাদ আল বারাদির আমলে আইএইএ কখনো ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য দায়ী করেনি। কারণ, সত্যিকার অর্থে সংস্থাটির হাতে এ ধরনের কোন প্রমাণ ছিল না বা এখনো নেই। কিন্তু মার্কিন পৃষ্ঠপোষকতায় দায়িত্ব পাওয়ার পর আমানো শুরু করেন তার ইরান বিরোধী রাজনৈতিক তৎপরতা।

আইএইএ প্রধানের দায়িত্ব পাওয়ার পরপরই তিনি ইরানের কাছে জানতে চান- 'তোমরা যে পরমাণু কর্মসূচিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি করছো, তাহলে তোমাদের বিজ্ঞানীরা কোথায়? আমার তো মনে হয় তোমাদের কর্মসূচি বিদেশি বিজ্ঞানীরা পরিচালিত করছে'। এর জবাবে ইরান সরল বিশ্বাসে তার সংশয় দূর করার জন্য ইরানি পরমাণু বিজ্ঞানীদের নামের তালিকা আমানোর হাতে তুলে দেয়।

আইএইএ প্রধান হিসাবে এবং সংস্থার শপথ অনুযায়ী বিজ্ঞানীদের নামের এ তালিকা অন্য কারো হাতে দেয়ার কথা তার ছিল না। কিন্তু তিনি শপথ ভঙ্গ করে এবং চরম বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে ইরানি বিজ্ঞানীদের নামের তালিকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ওই তালিকা ধরে ধরে ইরানি বিজ্ঞানীদের হত্যার গুপ্ত মিশন শুরু করে। নিহত হন ইরানি পরমাণু বিজ্ঞানী মাজিদ শাহরিয়ারি ও মাসুদ আলী মোহাম্মাদি।

Click This Link

Click This Link

ইরানের পক্ষ থেকে গতকাল নতুন করে আমানোর ওই বিশ্বাসঘাতী তৎপরতার নিন্দা জানানো হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমানো এমন একটি দেশের ভাঁড়ে পরিণত হয়েছেন, যে দেশটি ৬৬ বছর আগে জাপানের লাখ লাখ মানুষকে এই পরমাণু অস্ত্র মেরেই হত্যা করেছিল।

Click This Link

আফসোস তোর জন্য ইউকিয়া আমানো
তোর দায়িত্ব নয় ইরানকে নীচের দিকে নামানো
শুনতে কি পাস, কান্না ওই হিরোশিমার লাখো কোটি জনতার
পারিস যদি সে হত্যাযজ্ঞের বদলা নিতে টুটি চাপ ওবামার
বিশ্বাসঘাতকের স্থান হয় নরকের শেষ সীমানায়
এখনো সময় আছে সোজা পথে ফিরে আয়


সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫১
১৯টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×