লাউড স্পিকারে বারবার ঘোষণা করা হোক, তোমরা টেস্ট খেলছো- টি২০ নয়
১১ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তামিম ইকবাল দু দু বার লাইফ পাওয়ার পরও ইনিংসটা টেনে নিয়ে যেতে পারলেন না। শাহরিয়ার নাফিস এইমাত্র ড্রপ্ট হলেন সেকেন্ড স্লিপে ইউনিস খানের হাত ফসকে। এই ব্যাটসম্যানদের নিয়ে আর কি বলার আছে। যে ট্র্যাকে পাকিস্তানি ব্যাটসম্যানরা অতি স্বাচ্ছন্দে টানা দু'দিন খেলে প্রায় ৬০০ রান করলেন মাত্র ৫ উইকেট খুইয়ে, সেখানে আমরা কি দ্বিতীয় ইনিংসে অন্তত ৫০০ রান আশা করতে পারি না? আমাদের ব্যাটসম্যানরা কি দেখেন নি পাকিস্তানিরা কীভাবে খেলার বল খেলছে, ছেড়ে দেয়ার বল ছাড়ছে? নিজের চোখে সেই ব্যাটিং দেখার পর তামিম কী শিখলেন? বল ছেড়ে দিতে শিখলেন। যে বলটি সোজা স্টাম্প বরাবর আসছে, সেটি ছাড়তে শিখলেন। আর বাকি ব্যাটসম্যানরা ছেড়ে দেয়ার বলে শট মারতে শিখলেন। তাইতো গড়ে ৪ রান করে নিচ্ছেন তারা।
দোহাই তোমাদের, টি২০ খেলতে তোমরা মাঠে নামোনি। মাঠে লাউড স্পিকারে কিছুক্ষণ পরপর ঘোষণা করা হোক, তোমরা টেস্ট খেলছো। টি২০ নয়। বারবার স্মরণ করিয়ে না দিলে আমাদের ব্যাটসম্যানরা ভুলে যাবেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন