ভারতে বছরে ১৪ হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেন
২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের মহারাষ্ট্র,অন্ধ্রপ্রদেশ ও কেরালা রাজ্যে তিন মাসের কম সময়ের মধ্যে ৭৭৮ জন কৃষক আত্মহত্যা করেছেন। এ নিয়ে ১৯৯৭ সালের পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় দুই লাখ কৃষক আত্মহত্যা করেছেন। এ পরিসংখ্যান অনুযায়ী ভারতে গড়ে প্রতি বছর ১৪ হাজার কৃষক আত্মহত্যা করেন।
কীটনাশকসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি,ঋণের চাপ তথা দারিদ্রের কারণেই এদের বেশির ভাগ আত্মহত্যা করেন বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।চলতি বছরের অক্টোবরের পর থেকে মহারাষ্ট্রে ৬৮০ জন এবং অন্ধ্রপ্রদেশে ও কেরালাতে ৯৮ জন কৃষক নির্মম এ পথ বেছে নিয়েছে।
ভারতের মানবাধিকার কমিশন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, গণমাধ্যমের প্রতিবেদন সত্য হলে দরিদ্র কৃষকদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হবে। ভারতের দরিদ্র কৃষকদেরকে কৃষি সরঞ্জাম কেনার জন্য ঋণ নিতে বাধ্য করা হয়। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ করতে না পারলে ঋণদাতারা নানাভাবে চাপ দিতে থাকেন। এ কারণে অনেক কৃষক তার বাস্তুভিটা পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন। কেউ কেউ আবার ঋণদাতা প্রতিষ্ঠান বা ব্যক্তির চাপে আত্মহত্যা করেন।মহাজনদের কাছ থেকে উচ্চ সুদের হারে ঋণ নিয়েও অনেকে সর্বশান্ত হন।#
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন