শেকড়ছিন্ন মহাকাশের কৃষ্ণগহ্বরে
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট ছেলেটি অথবা মেয়েটির ছোট্ট বুকে বর্ষার প্রমত্ত আকাশের মতো অনেক বড় কষ্ট। এতো বড় কষ্ট নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে কান্নায় কতোবার ভেঙে আসে তার চোখ। মা বলেন চোখের অসুখ। পূর্বজন্মের পাপপ্রসূত এই অসুখ বয়ে বেড়াতে হয় আজীবন।
বাবা বাজারে চালের দোকানে কাজ করেন। ভীষণ ভারী ভারী চালের বস্তা পিঠে তুলে যখন পথ দিয়ে হেঁটে যান তিনি, তখন ছেলেটি অথবা মেয়েটির মনে হয় কর্দমাক্ত গলিত পৃথিবীর পৈশাচিক উল্লাসে এখুনি বিচূর্ণ হবে বাবার বেদনাক্লিষ্ট শীর্ণ পা দুটো।
কোন কোন চাঁদহীন প্রেতগ্রস্ত রাতে ছেলেটি অথবা মেয়েটি বাবার ঘুমন্ত মুখের আধিভৌতিক বলিরেখায় একটুকরো মাটির খোঁজে বিহ্বল চোখে তাকায়। পাশে শুয়ে থাকা মায়ের কপালের নিষ্প্রভ সিঁদুরে, হাতের আপাতঅক্ষত শাঁখায় শতবর্ষের গ্লানি ডানা বিধ্বস্ত পাখির মতো অনাদৃত নিষ্প্রাণ পড়ে থাকে।
এলাকার সবচাইতে সমৃদ্ধ বাড়ির দীর্ঘ দালান উর্বর ফসলি জমির কথা উঠলেই ছেলেটি অথবা মেয়েটির আতংকিত বাবার মূক ও বধির দৃষ্টি অনুভূতিশূন্য করতলের ভাগ্যরেখায় নতজানু হয়। সকলেই বলে এদেশ তোদের না। মা আঁচলে মুখ ঢাকেন। তাঁর চোখের জলে নদীর জন্ম হয়।
কষ্টতাড়িত ছোট্ট ছেলেটি অথবা মেয়েটি রাতদিন ভাবে দেশহীন মাটিহীন মানুষের ঠিকানা কোথায়? ভাবতে ভাবতে একদিন নিপতিত হয় শেকড়ছিন্ন মহাকাশের কৃষ্ণগহ্বরে!
ছবিঃ সংগৃহীত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯

আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা!
আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।
সূরাঃ ২...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০

১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪
ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,...
...বাকিটুকু পড়ুন