মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি তাহার ওয়ারিশগনের মধ্যে সমবণ্টন-ব্যবস্থাকে বলা হয় 'ফরায়েজ' নীতি। ইহা কোরানের পবিত্র বিধান।এই বিধানটিতেও একটি আউলা (বিশৃঙ্খলা) দেখা যায়।
ফরায়েজ বিধানের মধ্যে কোন কোন ক্ষেত্রে এমননও দেখা যায় যে মৃতের ত্যাজ্য সম্পত্তি তাহার ওয়ারিশগনের মধ্যে নির্ধারিত অংশ মোতাবেক কেহ পায় এবং কেহ পায় না। উদাহরণ-সরূপ দেখানো যায় যে, যদি কোন মৃতের মা,বাবা,দুই মেয়ে ও এক পত্নী থাকে তবে মা ১/৬, বাবা১/৬, দুই মেয়ে ২/৩ এবং পত্নী ১/৮ অংশ পায়। এক্ষেত্রে মোট সম্পত্তি ১ সমস্ত ১/৮ হয়। অথাৎ ষোল আনার স্থলে হয় আঠারো আনা।
এর সমাধান করেছিলেন হযরত আলী(রা) ঠিক এরকম--------
মা ৪/২৭, বাবা ৪/২৭, দুই মেয়ে ১৬/২৭, পত্নী ৩/২৭ । ফলে সম্পত্তি ষোল আনা হয়।
পবিএ কোরানে বর্ণিত আলোচ্য ফরায়েজ বিধানের সমস্যাটি সমাধান করেছেন হযরত আলী(রা) তার গানিতিক জ্ঞানের দ্বারা এবং মুসলিম জগতে আজো উহাই প্রচলিত। এক্ষেত্রে স্বভাবতই মনে উদয় হয় যে,
তবে কি আল্লাহ গণিতজ্ঞ নহেন?
হইলে, পবিত্র কোরানের উক্ত বিধানটি ত্রুটিপূর্ণ কেন?
কেহ এক্ষেত্রে কোরানের আয়াত দেখতে চাইলে সুরা আন্-নিসা (৪:১১ ও ৪:১২) দেখুন।
আরজ আলী মাতুব্বর রচনাসমগ্র-১
চলবে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


