somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদে আমাকে একখানা কাপড় কিনে দিও

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের বাড়ীর পুর্ব পাশে ধানের মাঠ; মাঠের দক্ষিণ পুর্ব পাশে আমাদের একটি ছাড়া-বাড়ি ছিল; বাড়ীটাকে আমরা খামার বাড়ীর মতো ব্যবহার করতাম,মোটামুটি নির্জন, আশে পাশের বাড়ীগুলো বেশ দুরে ছিল; বাড়ীতে প্রচুর জংগল ছিল, বর্ষায় মাঠের সব সাপ এখানে এসে আশ্রয় নিতো। আমাদের কাজের বুড়োমিয়া সাপের ভয়ে থাকতেন, এবং জংগল পরিস্কারের কথা বলতেন; আমি পরিস্কার করতে দিতাম না; কারণ, বাড়ীর পুর্বাংশের জংগলে বড় কয়েকটা গর্ত করে, এক শিয়াল দম্পতি থাকতো কয়েক বছর ধরে। গ্রামের মানুষের একটা বেদরকারী কর্তব্য ছিল: শিয়াল, বনবিড়াল ও সাপ মেরে ফেলা; আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে, আমাদের বাড়ীতে ঢুকে কেহ যেন কোন প্রাণীকে মারার চেস্টা না করে।

বাড়ীতে মাত্র ৩টি আম গাছ ছিল, যেটি ছোট সেটিতে বেশী আম ধরতো ও খুবই সুস্বাদু ছিল; আমি আর বুড়ো মিয়াই এগুলো খেতাম; দশম শ্রেণীর বছর, ছোট গাছটায় আম পাকা শুরু করেছে; সকালে পাকা আম দেখি, বিকেলে নেই, কে নিয়ে যাচ্ছে! বাড়ীতে একটি ছোট কুঁড়েঘর ও গরুঘর ছিলো, বর্ষায় আমিও ওখানে মাঝে মাঝে থাকতাম, গরমে আমি থাকতাম না; বুড়োমিয়া কাজে ব্যস্ত, আম কে নিচ্ছে কে জানে! পরদিন আমি দুপুর বেলা ঘরের মাঝে চুপচাপ বসে পাহারা দিচ্ছি; দেখি, পাশের গ্রামের একটি ১২/১৩ বছরের পরিচিত মেয়ে একটি বাঁশের সাহায্যে আম পাড়ছে; আমি গেলাম, সে ভয় পেয়ে গেলো! মেয়েটার সামান্য মানসিক সমস্যা ছিল, সে কারো সাথে কথা বলতো না; ওদের পুকুর পাড় দিয়ে রাস্তা গেছে, স্কুলে যাবার সময় দেখতাম, সে পুকুর-ঘাটে থালি-বাসন মাজছে; আমি কিছু বললে সে উত্তর দিতো, অন্যদের সাথে সে তেমন কথা বলতো না।

তাকে ভীত দেখে আমি কিছুই বললাম না; সে চলে যাচ্ছিল, আমি বললাম
-ফাতেমা, আম নিয়ে যা!
সে রেগে গেলো,
-তোামাদের এত আম, আমি ২টা আম পাড়ছি, তাতে তুমি ঘর থেকে বের হয়ে এসেছ! আম তুমি খাওগে।
আমি থামাতে চেস্টা করলাম, সে কেঁদে ফেললো; চলে গেলো।

দুইদিন পর, ওর চাচাতো বোনকে দেখলাম মাঠ থেকে ছাগল নিতে এসেছে; আমি একটি থলেতে কিছু আম দিলাম, বললাম,
-তুই কিছু নিস, বাকীগুলো ফাতেমাকে দিস।
মেয়ে রহস্যময় হাসি হেসে বললো,
-এই তোমার অবস্হা?

যুদ্ধের সময় ওদের বাড়ী পোড়ায়ে দিয়েছিল; ওরা ২ গ্রামের পরের গ্রামে মামার বাড়ীতে ছিল; দারিদ্রতার কারণে এখানে আর বাড়ী তুলতে পারেনি, আর ফিরে আসেনি গ্রামে।

তারপর এত বছর কেটে গেছে, আমাকে চলে যেতে হয়েছে দুরে, ফাতেমার কোন খবর আমি জানি না। সেদিন খামার বাড়ীতে বসে সন্ধ্যায় চা খাচ্ছিলাম; এখন এটি বাড়ীতে পরিণত হয়েছে, আমার বড় ভাই পরিবার নিয়ে এই বাড়ীতে থাকেন। ভাবী বললেন,
-একজন মহিলা এসেছে তোমার সাথে দেখা করার জন্য, পাক ঘরে বসেছে।
পাক ঘরে ঢুকে দেখলাম মহিলাটি ফাতেমা; গায়ের জীর্ণ শীর্ণ কাপড় দেখে অবস্হা বুঝতে পারলাম; সে আমাকে জড়ায়ে ধরলো; কুশলাদি জামলাম; একত্রে চা খেলাম। সে চলে যাবে, হাতে কিছু টাকা দিলাম, বললাম রাতে খেয়ে যেতে; সে থাকলো না; শুধু বললো,
-ঈদে আমাকে একখানা কাপড় কিনে দিও।
-ঠিক আছে, তুই আমার মনে আছিস আজীবন; আমি তোর খবর নেবো।

ভাবী ও ভাইয়ের বড় মেয়ে হতবাক, এই মহিলা কিভাবে আমাকে জড়ায়ে ধরলো; বড়ভাইয়ের মেয়ে বললো,
-মহিলা তো পাগল!
-না, সে পাগল ছিলো না, অন্য রকম ছিলো।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৯
৪৭টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×