somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘শত ফুল ফুটতে দিন', শেখ হাসিনার গানের কলি, নাকি অতি আত্মবিশ্বাস?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


News Link

আমার ধারণা, আগামী নির্বাচন নিয়ে শেখ হাসিনা ভয়ংকর চাপে আছেন: আওয়ামী লীগের প্রতিটি কেন্ডিডেটকে পাশ করতে হবে উনার ও শেখ সাহেবের নামে; একজন কেন্ডিডেটও নিজের গুণে, নিজের রাজনৈতিক প্রজ্ঞার জন্য, নিজের কাজের জন্য, নিজের জনপ্রিয়তার জন্য জয়ী হয়ে আসতে পারবে না; একজনও না, হোক সে মাল মুহিত সাহেব, কিংবা উনার ভাই, অথবা ওয়ায়দুল কাদের। এখন বুঝুন এটি কত বড় চ্যালেন্জ, ইহা কি ধরণের চাপ। শুধু একটা দিক থেকে উনি চাপমুক্ত, সেটা হলো, উনাকে চ্যালেন্জ করার মত অবস্হানে কোন রাজনৈতিক দল নেই; সেজন্যই হয়তো, তিনি বলছেন, ‘শত ফুল ফুটতে দিন’; এটা হয় একটা গানের কলি, না'হয় বিশাল ও কিছুটা অতি আত্ম-বিশ্বাস।

‘শত ফুল ফুটতে দিন’ বলতে উনি মোটামুটি ড: কামাল ও ডা: বদরুদ্দোজা সাহেবের কথা বলেছেন; এই ২ রাজনীতিবিদ উনার সামনে দুর্বল যুক্তফ্রন্ট খুলেছেন; আসলে, এদের নিয়ে উনি যদি বলতেন,‘শত ঝরাফুল পঁচতে দিন’ সেটাও তেমন ভুল হতো না; উনি ৩৮ বছর রাজনীতিতে থেকে কিছু অভিজ্ঞতা নিশ্চয় অর্জন করেছেন: ড: কামাল সাহেব ও ডা: বদরুদ্দোজা পরস্পরের বিপরিতমুখী ভাবনার লোক, এরা বিপরিতমুখী স্রোত, এদের ফ্রন্ট নিজকে নিজেই অকেজো করে দেবে; শেখ হাসিনা সেটা টের পেয়ে গানের কলি সংযোজন করে দিয়েছেন।

উনার এই গানের কলি, কিংবা অহেতুক আত্মবিশ্বাস জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে না; সেটা বুঝা যাচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারীর আচরণেও; সামনে কঠিন নির্বাচন, সেটার জন্য যেই প্রস্তুতি, সেটার জন্য যেই পরিমাণ জনসংযোগ, সেটার জন্য রোড-ম্যাপ, সেটার জন্য এজেন্ডা কিছু নেই উনার থেকে, উনি সকাল বিকেল যুক্তফ্রন্ট ও বিএনপি নিয়ে গলাবাজী করে যাচ্ছেন; অথচ, উনাকেও শেখ হাসিনার নামে পাশ করতে হবে।

শেখ হাসিনার সময়ে দেশে প্ল্যানহীন উন্নয়ন হয়েছে, উৎপাদনহীন অর্থনীতি ভালোর দিকে গেছে, কিন্তু অর্থনীতির মালিকানা খুবই স্বপ্লসংখ্যক লোকের হাতে আটকা পড়ে গেছে; ফলে, নতুন কিছু ঘটছে না: বেকারত্ব, শিক্ষার প্রসার, শিক্ষার মান, বিদেশমুখী তরুণ সমাজ, রেমিটেন্সমুখী ফাইন্যন্স, দুর্নীতি, মানুষের মাঝে ভীতি, নৈরাজ্যের সমাধান হচ্ছে না; ভোটের সময়, মানুষ আশা করে পরিবর্তন, সেটা হতে পারে অন্যদলের সরকার গঠনের মাঝ দিয়ে, কিংবা ক্ষমতাসীনদলের কার্যক্রম পরিবর্তনের মাধ্যমে; ক্ষমতাসীন দল যদি ক্ষমতা নিয়ে বিশাল আত্নবিশ্বাসে থাকে, তারা নিজদের কখনো পরিবর্তন করার প্রয়োজনীয়তা বোধ করবে না, নিজেদের গানের কলি গাইতে থাকবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×