somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হার্ট-এ্যাটাক আইয়ুব বাচ্চুকে মাত্র ৫৬ বছর বয়সে থামিয়ে দিলো।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আইয়ুব বাচ্চুর গীটার কথা বলতো, প্রানে কথার সুর তুলতো; বাংলা রকে আইয়ুব বাচ্চু কনসার্ট হলকে জীবন্ত করে তুলতো; কিন্তু হার্ট-এ্যটাক আইয়ুবকে থামিয়ে দিলো আজ! মানুষ আইয়ুব বাচ্চুকে মনে রাখবেন অনেকদিন। বাংলার ছেলেরা এখন ৩২ বছর বয়সেও পরাজিত হচ্ছে হার্ট-এ্যটাকের কাছে; বাংলার তরুণ, যুবা সবাই আজ এই মরণ-ব্যাধির কাছে বেশ অসহায়।

সমাজের অস্থিরতার কারণে মানুষ আজ পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে নৈরাজ্য ও অস্হিরতার শিকার; অস্হিরতা মানসিক চাপের সৃষ্টি করে। মানুষের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা থাকতে পারে, তার সাথে যোগ হচ্ছে সামাজিক অস্হিরতা, পরিবেশ দুষণ ও খাবারে ক্যামিক্যাল, বাতাসে ধুয়ার বিষ; এগুলো হার্ট-এ্যাটাকের বড় বড় কারণ।

বিপুল পরিমাণ তরুণ বেকার থাকায়, বা খুবই কম বেতনে চাকুরী করাতে মেডিক্যাল চেক-আপ করাতে পারে না; কাজ ও সামাজিক অস্হিরতার কারণে, চা কফি, মদ, ইয়াবা খেয়ে নিজকে কয়েক মিনিটের জন্য মুক্তি দিতে চায়; এগুলো অবশেষে হার্টে গিয়ে লাগে।

গায়ক, মিউজিশি্যান, সাহিত্যিকদের আলাদা নিজস্ব ভুবন থাকে, সেখানে স্বপ্নরাজ্যের একটা পৃথিবীও থাকে; ফলে, এরা একটু ফুরফুরে স্বভাবের হয়, মানসিক চাপ এদেরকে সহজে কাবু করার কথা নয়।

আইয়ুব বাচ্চু হয়তো নিজেও নিজের কিছুটা ক্ষতি করেছেন, তিনি মোটামুটি ভালোই ড্রিংক করতেন; আমাদের দেশের জলবায়ু ড্রিংকের জন্য খুবই খারাপ; আমাদের পুর্ব পুরুষেরা ড্রিংক করতো না; ফলে, জেনেটিক্যালীও আমাদের শরীর ড্রিংকের পক্ষে নয়; গরম জলবায়ুর দেশে ড্রিংক শরীরের জন্য আসলে ভয়ংকর।

আমাদের দেশের পরিবেশ দুষণ, খাদ্যে ভেজাল, খাদ্যে কেমিকেলের সাথে ইয়াবা মিয়াবা, বিয়ার ফিয়ার, ভদকা, হুইস্কি যোগ হওয়া মানে ছোটখাট আত্নহত্যার প্রচেষ্টাের সমান। আমাদের তরুণরা সামান্য কিছু করতে পারলে, এদিক ওদিক করে খালি সেলেব্রাইট করতে লেগে যায়; ইহার অংশ হিসেবে ইয়াবা মিয়াবা, বিয়ার ফিয়ার, ভদকা, হুইস্কি যোগ হয়ে যায়, যা অসময়ে ভবলীলা সাংগ করতে সাহায্য করছে, মনে হয়!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×