
পেঁয়াজ ব্যতিত রান্না করা যায়? অবশ্যই রান্না করা যায়; পাকিস্তানী আমলে, গ্রামের দরিদ্ররা প্রয়োজনীয় অনেক কিছু কিনতে পারতেন না; পেঁয়াজ রসুন, আদা, তেলের জন্য তাঁদের রান্না থেমে থাকে নাই; এখন এসব দরিদ্র পরিবারগুলোর অবস্হা একটু ভালো হয়েছে, অনেক কিছু কিনতে পারছে, কিন্তু কিনতে না পারলে রান্না থেমে যাবে না। পাকিস্তানী আমলে, আমাদের উত্তর ও পুর্বের বাড়ীর চাচী, জেঠিরা মাসে, দুই মাসে আমার মায়ের কাছ থেকে সামান্য সরিষার তেল চেয়ে নিতেন গায়ে মাখার জন্য।
ব্লগারদের মাঝে সবাই নিশ্চয় COMMODITY MARKET এবং FUTURE MARKET'এর ব্যাপারে শুনেছেন, এবং অনেকেই বুঝেন; যাঁরা বুঝেন না, তাঁরা WIKI'তে দেখে নিলে বুঝতে পারবেন; এই ২টি মার্কেট ষ্টক-মার্কেটের মতো, এই মার্কেটগুলোতে গম, ভুট্টা, তেল, তুলা, মাংসের 'কন্ট্রাক্ট' বিক্রয় হয়, এবং তা ভবিষ্যতের জন্য; আপনি আগামী ২/৪ বছরের জন্য কিনে রাখতে পারবেন; আপনার দরকার হলে সাপ্লাই নেবেন, দরকার না হলে বিক্রয় করে দেবেন; তাতে কিছুটা লাভ বা ক্ষতি হবে; কিন্তু পেঁয়াজ থাকবে আপনার দরকারের সময়। অথবা আপনি 'অপশন কন্ট্রাক্ট' কিনতে পারেন; ইহা হচ্ছে, আগামীতে কেনার জন্য, সামান্য অগ্রিম দিয়ে চুক্তি করে রাখা; এটাতে আপনি কিনতে পারেন, দরকার না হলে বাদ দিতে পারেন, কিংবা চুক্তিটাকে বাতিল করে দিতে পারেন, এতে সামান্য ক্ষতি হবে; তবে, দেশে হাহাকার হবে না, পত্রিকার লোকেরা না বুঝে রসালো প্রবন্ধ লেখার সুযোগ পাবে না।
জাতি অশিক্ষিত, এগুলো জানার কথা নয়; এবং সামান্য জানলেও, এগুলোকে কাজে লাগানোর মতো ভাবনাচিন্তা জাতির মাথায় নেই; সাইফুর রহমান, মুহিত, মোস্তফা কামাল, এরা এসব ভাবনার কাছেও যেতে পারার কথা নয়, এগুলো অদক্ষ মানুষের কাতারে পড়েন।
আমাদের যেই ফাইন্যানসিয়াল সিষ্টেম, আমাদের যেই অর্থনীতি, তাতে এসব কাজ লাগানো এখনো মুশকিল; তবে, এগুলোর আলোকে, দেশের ভেতরে উৎপাদনের প্ল্যানিং করা সম্ভব, ও উৎপাদনকে অনুমান করে, বিদেশের সাথে কিছু চুক্তি করা সম্ভব, যা দেশের প্রয়োজন মেটাতে সাহায্য করবে।
দেশে, এই বছর কি পরিমাণ চাষী পেঁয়াজ, রসুন, আদা, আলু উৎপাদনের প্ল্যানিং করছেন, সেটা সরকারকে কমপক্ষে ৬ মাস আগে জানতে হবে; যদি উৎপাদন কম হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে বাড়ানোর জন্য চাষীর সাথে 'কন্ট্রাক্ট' করতে হবে, চাষীর থেকে কেনার 'কন্ট্রাক্ট' কিনতে হবে। মোস্তাফা কামাল, কিংবা খাদ্য মন্ত্রী এই ধরণের কিছু ভাবছেন না; কারণ, দেশে পেঁয়াজ, রসুন, ডাল না থাকলেও উনাদের ঘরে উহা চলে আসবে; যাদের ঘরে আসবে না, তাদের নিয়ে উনারা ভাবেন না; উনাদের বউ'এর কাছে কোন মহিলা গিয়ে এক চামচ সরিষার তেল কোনদিনও চাইতে পারবেন না।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


