অনেকে না বুঝে বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা বা মসজিদের ঈমাম সাহেবরা শহীদ মিনারে ফুল দিতে যান না। এদের অনেকেই ভাবেন ফুল দেওয়া শিরক বা বিদাত। বিশেষ করে প্রতিটি মাদ্রাসার শিক্ষকরা তাদের ছাত্রদের শহীদ মিনারে না যাওয়ার নির্দেশ দেন। ভাবতে অবাক লাগে এমন একটি ভূল শিক্ষা তারা কিভাবে একটি গনতান্ত্রিক দেশে দিতে পারেন! এ বেপারে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা থাকা উচিত।
ফুল ও ফুলের মালা দিয়ে ভালবাসা প্রকাশ মানুষের চিরন্তন প্রথা। ভালবাসা প্রকাশে ফুল উপহার দেওয়ার কথা হাদিসেও আছে। "জোটে যদি মোটে একটি পয়সা..........ফুলকিনে নিও হে অনুরাগী।" -আল হাদিস।
রূপক অর্থে ফুল দিয়ে শহীদদের আত্মাকে ভালবাসা জানালে তা বিদাত বা শিরক হবে কেন? আল্লাহ মানুষের জন্য শয়তানকে ঘৃনা প্রকাশের শিক্ষা দিয়েছেন পাথর নিক্ষেপের মাধ্যমে। রূপক অর্থে হাজীরা হজ্জের সময় তা অনুসরন করেন। এছাড়া প্রায় সব ইসলামিক দেশে যেমন ইরান, পাকিস্তান, তুরষ্ক, মিসর সবখানে যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে ফুল ছিটিয়ে ভালবাসা প্রকাশ করা হয়।
বাংলাদেশের মাদ্রাসা গুলিতে যে ভাবে বিদাত, শিরক বিষয়ে শিক্ষা দেওয়া হয় তাতে মনে হয় বাংলাদেশে জন্ম নেওয়া, বাংলাভাষায় কথা বলাও ভবিষ্যতে বিদাত বলে গন্য করা হতে পারে!
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


