ইসলাম পালন করেন ভাল কথা কিন্তু যারা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন তাদের জন্য এ পোষ্ট। ভাল করে জেনে নিন, ১৪০০ বছর ধরে যত ইসলামি রাষ্ট্র দুনিয়ায় প্রতিষ্ঠা করা হয়েছে তা মানুষের কোন কল্যান করে নাই। ১৪০০ বছর ধরে চেষ্টা করে এমন কোন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই যাকে আদর্শ হিসাবে অনুসরন করা যায়। কোন কল্যানকর ইসলামি রাষ্ট্রের উদাহরন পৃথিবীতে নাই বা ছিল না।
বাস্তবে কল্যানকর ইসলামি রাষ্ট্রের কোন অস্তিত্ব নাই যা দেখে আমরা বলতে পারি, এমন একটি রাষ্ট্রের কাঠামো ও আদর্শ আমরা ভালবাসি বা প্রতিষ্ঠা করতে চাই।
ইসলামি রাষ্ট্রের চেহারা কেমন হয় বা ছিল তা আধুনিক কালের ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, আফগানিস্তান দেখলেই বুঝা যায়। মক্কা বিজয়ের পূর্বে মুহাম্মদ (সঃ)-এর শাসনাধীন মদিনার উদাহরন দেওয়া হয় যা মূলতঃ ইসলামি রাষ্ট্র ছিল না। যার ভিত্তি ছিল ধর্ম নিরপেক্ষ "মদিনা সনদ"। তখন মদিনায় ইহুদিরা ছিল তিন ভাগের দুই ভাগ আর মুসলমানরা ছিল এক ভাগ।
যে কাল্পনিক কল্যানকর ইসলামি রাষ্ট্রর কথা ভাবা হচ্ছে তা আসলে শুধুই অলীক কল্পনা। বাস্তবে কোন দিন সম্ভব না। সোনার পাথরবাটি হয়না। কাজীর গরুর মত ইসলামি রাষ্ট্রের ধারনা শুধু কিতাবে আছে বাস্তবে তাঁর পরিনতি কি অশান্তি ও ভয়াবহতম হয় তা মক্কার মুহাম্মদ (সঃ) ও তাঁর পরবর্তী কালের খলিফাদের ইসলামি শাসনকালীন সব যুদ্ধ ও রক্তক্ষয়ের ইতিহাস প্রমান করে।
দুনিয়ার মুসলিম রাজনৈতিক নেতারা গত ১৪০০ বছর ধরে যত ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন যার ফলাফল হয়েছে যুদ্ধ ওধ্বংশের। আজকের দিনের আফগানিস্তান, পাকিস্তানের মত সে সব ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাও বিফল হয়েছে।
১৪০০ বছর ধরে যে সব ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে তা যেমন মানুষের কল্যান করে নাই, আগামি ১৪০০ বছরে এমন কোন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না যা মানুষের জন্য কল্যান বয়ে আনবে।
এজন্য ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করছেন তাদেরকে বলছি এখনই ক্ষ্যন্ত দেন। এর পিছনে আপনাদের মূল্যবান সময় ও শক্তির অপচয় করবেন না এমনটা আশা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

