আমাদের অনেকের ধারনা সব সমস্যার সমাধান দেবে কোরান। সব আইন কোরানে আছে। এমন ধারনা ঠিক না। এক ঔষধে সব অসুখ সারবে এমন ধারনা করা ও সব ব্যাখ্যা কোরানে খুঁজার ফলে আমরা সমস্যায় হাবুডুবু খাচ্ছি। এক ঔষধে সব রুগীর অসুখ ভাল হয় না। সব সমাধান কোরানে খুঁজি কারনে আমাদের মুসলমানদের রোগ সারছে না। সমস্যা জটিলতর হচ্ছে। সব মুসলিম দেশের দিকে দেখেন।
এমন কি ফিজিকক্স, কেমিস্ট্রি, জীব বিজ্ঞান, স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গনিত, ট্রাফিক সমস্যা, মহাকাশ বিজ্ঞান, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব, সব সমস্যার সমাধান কোরানে খুঁজার জন্য মুসলমানরা সমস্যা থকে মুক্ত হতে পারছেন না। যার ফলশ্রুতিতে মুসলিমবিশ্ব জ্ঞান, বিজ্ঞান সহ উন্নয়নের সকল ক্ষেত্রে পিছনে পড়ে আছে। চীন, জাপান, ভারত, কোরিয়া, রাশিয়া, ইউরোপ, আমেরিকা কেউ কোরানে সমাধান খোঁজে না।
কোরানে যে সামান্য সংখ্যক সমাধান তথা সামজিক নীতিশাস্ত্রের কথা আছে তা নতুন কিছু নয়। আরব ও গ্রীকদের মধ্যে সে সব নীতিশাস্ত্র অনেক আগে থেকেই প্রচলিত ছিল। কোরানের সমসাময়িক কালের আরব - বিশেষ করে দামেস্ক, সিরিয়া, ইরাক, মিসরিয় কবিদের লেখার তুলনা নাই। ঐ সময়ের আলেক্সান্দ্রিয়ার মত বড় লাইব্রেরী আধুনিক কালেও পাওয়া যাবে না। তাই কোরানের নীতিশাস্ত্র সবই তৎকালীন প্রচলিত নীতিশাস্ত্র থেকে নতুন কিছু নয়।
কোরানে সে স্বল্প সংখ্যক নীতিশাস্ত্রের আলোকে সব সমস্যার সমাধান খুঁজে নিজেদের সমস্যা বাড়াচ্ছি,। শুধু তাইই না অন্যদেরকেও কোরানে সব অসুখের ঔষধ খুঁজতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। সে জন্য নিত্য নতুন ভাবে কোরানের ব্যাখ্যা উপস্থাপন করছি।
মুসলমানদের সমস্যার সমাধান শুধু কোরানে না খুঁজে, ভিন্ন ধর্মের মানুষ ও কিতাবকে কোরানের প্রতিদ্বন্দী না ভেবে, তাদের থেকে শিক্ষা গ্রহন করতে হবে। শুধু মুসলমানদের অনুসরন না করে, ভাল কিছুর জন্য ভিন্ন ধর্মাবলম্বীদেরকেও অনুসরন করা জরুরী।
তা না হলে মুসলমানদের সমস্যা থেকে মুক্তি নাই, পরিস্থিতি হবে আরো ঘোলাটে ও জটিল।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

