রাত বিরাতে প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছেন ও ফিরে আসছেন। প্রতিবার দেখা যাচ্ছে গভীর রাত, ভোর ৩-৪টা বলে কোন কথা নাই - দেশের সমগ্র মন্ত্রীসভা, পুলিশ, র্যাব, সামরিক, নৌ, বিমান বাহিনীর শীর্ষ কমকর্তাদের দলবল সহ বিমান বন্দরে বাধ্যতামূলক ভাবে হাজির থাকতে হচ্ছে। প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে বিদায় ও স্বাগত জানাতে এভাবে শক্তি ও রিসোর্সের অপচয়ের কোন মানে হয়? এ সবই অসুস্থ্য মানষিকতার পরিচয়।
আমরা কি ভাল কিছু শিখবা না? পৃথিবীর কোন সভ্য দেশে এরকম করা হয়? প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের একান্ত নিজস্ব কয়েকজন সরকারি কর্মচারি বিমান বন্দরে উপস্থিত থাকলেইতো চলে। আমেরিকার প্রেসিডেন্টেকে বিদায় ও স্বাগত জানাতেও কোন মন্ত্রী, পুলিশ, সামরিক কর্মকর্তাদের উপস্তিত থাকতে দেখি নাই। পাশের দেশ ভারতেও নয়।
আমাদের এ দৈন মন মানষিকতার কি পরিবর্তন হবে না?
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





