somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসারের সুখের আশায় মাত্র ১ হাজার রুপির জন্য রাখালের কাজে যায় হাবিবুর ওরফে হাবু

২২ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্দুর রব নাহিদ,চাঁপাইনবাবগঞ্জঃ দুই ভাই ও এক বোন। বাবা সাইদুর রহমান অন্যের জমিতে কৃষি কাজ করেন। এই চিত্র বিএসএফ জোয়ানদের দ্বারা অমানবিক নির্যাতনের শিকার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সতের রশিয়া গ্রামের যুবক হাবিবুরের সংসারের। বড় ছেলে তাই সংসারের কিছুটা সুখের জন্য মাত্র ১ হাজার রুপির বিনিময়ে রাখালের (ভারত থেকে বাংলাদেশে গরু পারাপার) কাজে যায় হাবিবুর ওরফে হাবু। গত ৯ ডিসেম্বর গরু আনার জন্য রাজশাহীর পবা উপজেলার খানপুর সীমান্ত ভারতে যান। কিন্তু গরু না পেয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মুর্শিদাবাদ জেলার রানীনগর ক্যাম্পের জওয়ানরা রাত ১১টার দিকে তাকে ধরে ফেলে। হাবিবুর জানান, তার কাছে ঘুস দাবি করে বিএসএফ সদস্যরা। তিনি তা দিতে অসম্মতি জানালে জওয়ানরা তাকে একটি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তার উপর ৬/৭ জওয়ান প্রায় ১ ঘণ্টা ধরে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালায়। তিনি বলেন “কত পা ধরেছি কিন্তু আমাকে মাফ করেনি, বুকের উপর বুট দিয়ে মেরেছে, আমার লুঙ্গীটা ছিড়ে লাঠি দিয়ে আমার হাত বানছে, আর মেরেছে। মারের চটে মনে হয়েছে আর হাঁর মাকে মনে হয় দুচোখে দেখা হবে না আজই শেষ হামার জীবন।” একপর্যায়ে হাবিবুর জ্ঞান হারিয়ে ফেললে ক্যাম্পের কাছে একটি সরিষা ক্ষেতে ফেলে যায় বিএসএফ জওয়ানরা। জ্ঞান ফেরার পর সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন হাবিবুর। বাড়িতে গোপনে স্থানীয় এক চিকিৎসকের কছে চলে হাবিবের চিকিৎসা। হাবিবুর এর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নগুলো এখনো বিএসএফের নির্যাতনের সাক্ষ্য বহন করছে। উল্লে¬খ্য ভারতের মুর্শিদাবাদ জেলার চরমৌরুসি সীমান্তে এক বাংলাদেশী যুবককে ধরে বিএসএফের নির্যাতনের একটি ভিডিও ফুটেজ ভারতীয় গনমাধ্যমে ফাঁস হয়ে গেলে তা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাবিবের উপর নির্যাতনের ফুটেজ বিভিন্ন মিডিয়ায় প্রচারের পর তার বাড়িতে গত কদিন যাবত সংবাদকর্মীছাড়াও মানুষের আনাগনা লেগেই আছে। হাবিবুর তার উপর এই বর্বর নির্যাতনের বর্ননা করতে গিয়ে বলেন আমি বিএসএফ এর বিচার চাই, আর তা না হলে বুঝব গরিব মানুষের জন্য বিচার নয়। হামরা কটা টাকার ল্যাগা এ কাজ করতে যায়। তিনি আর এই কাজ করব না বলেও জানান। উলে¬খ্য হাবিবুরের মত হতদরিদ্র অনেকেই এখন গরু আনানেয়ার কাজে পা বাড়াচ্ছে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×