আওয়ামীলীগের মুল টার্গেট কিন্তু বি এন পি। আওয়ামীলীগের মুল উদ্দেশ্য হচ্ছে যেকোন মুল্যে ক্ষমতায় থাকা ও ভবিষ্যতেও সব সময় ক্ষমতায় থাকা। শেখ হাসিনা একধরনের সিন্ড্রোমে ভুগছেন। সেটা হচ্ছে তার পিতা বাংলাদেশ কে স্বাধীন করেছে তাই তিনি ও তার পরিবার সারা বাংলাদেশের মালিক। এ সিন্ড্রোমের কারনেই তিনি বাংলাদেশের সব কিছুই মুজিবের নামে করছেন।
যেন তেন প্রকারে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তিনি বিরোধী দলকে ধংস করতে চাইছেন। প্রথমে ধরেছেন জামাতকে। কারন জামাত ছোট দল হলেও সংগঠিত এবং বিএনপি ও জামাত জোট করলে তাদের হটানো মুশকীল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন তাই প্রমান করে। নির্বাচনের শেষ মুহুর্তে যখন রেজাল্ট ম্যানুপুলেট করতে গেছিল সরকার, তখন জামাতের মিছিল থেকেই নির্বাচন কমিশন ঘেরাও করাতে সরকার তা পারেনি। তাই আগে জামাতকে ধংস করতে হবে।
তারপর , মুল টার্গেট বিএনপি। কারন বিএনপিই ক্ষমতার রাজনীতিতে আওয়ামীলীগের মুল প্রতিদন্দী। কিন্তু বিএনপির নেতাকর্মীরা আদর্শিক নয়। তাই তাদের মেরুদন্ড ভেংগে দেয়া খুব সহজ। তাদের কে সংগঠিত হতেই দিবেনা আওয়ামীলীগ। তারেক রহমান দেশে আসলে কারাগারে ঢুকালে, বিএনপি যদি মাঠে নামে। এখন জামাতকে যেভাবে নির্যাতন করছে সেভাই বিএনপিকে নির্বিচারে অত্যাচার করে দুর্বল করে দিবে।
তারপর ভোলা স্টাইলে নির্বাচন করে তারা আবার ক্ষমতায় চলে আসবে। আর সেজন্য বিচার বিভাগ সহ সরকারের সব স্তরে দলীয় করন করা হচছে।
তাই বিএনপির উচিত জামাত সহ অন্যান্য দল গুলিকে নিয়ে শক্ত অবস্থান গড়ে তোলা ও সরকারের দমন পীড়ন ও মানবাধিকার লংঘনের বিরুদ্ধে প্রতিবাদ করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





