somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, সহজে হাত ছাড়া করবেন না কিন্তু

২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফ্রান্স পশ্চিম ইউরোপের দেশ। বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতিতে সমৃদ্ধ এ দেশের খ্যাতি বিশ্বজুড়ে। উন্নত জীবনযাত্রা, শক্তিশালী অর্থনীতি ও মানসম্মত সময়োপযোগী শিক্ষার পরিবেশ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে এদেশে উচ্চশিক্ষা লাভ করতে।

শিক্ষাব্যবস্থা : উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স, পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স, পিএইচডিসহ বিভিন্ন পর্যায়ের কোর্স পদ্ধতি চালু রয়েছে। সাধারণত ব্যাচেলর কোর্সের মেয়াদ ৪ বছর, মাস্টার্স কোর্সের মেয়াদ ১ বছর ও অন্যান্য কোর্স বিভিন্ন মেয়াদে পরিচালিত হয়। উচ্চশিক্ষার্থে এদেশে নিজ দেশ ও অন্য দেশের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রায় সমপর্যায়ের।

এখানে শিক্ষাবর্ষ শুরু হয় সেপ্টেম্বর বা অক্টোবরে এবং শেষ হয় মে-জুনে।

পড়ার বিষয় : ইকোনমিক্স, সোস্যাল এডমিনিস্ট্রেশন, আর্টস, হিস্ট্রি, জিওগ্রাফি, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, ল’, কম্পিউটার সায়েন্স, জিওলজি, বায়োলজি, ফিজিক্স, লিটারেচার, মেডিক্যাল সায়েন্স, ফার্মেসি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ফিলোসফি, মিউজিক, আরবান প্ল্যানিং, বিজনেস স্টাডিজ, ইলেকট্রনিক্স, এনাটমি, রেডিওলজি, ফার্মাকোলজি, ভিডিও অ্যান্ড মিডিয়া, বিজনেস এডমিনিস্ট্রেশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংসহ আরো অনেক বিষয়ে এদেশে উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে।

পড়ালেখার মাধ্যম : ফ্রান্সে পড়ালেখার ভাষা ফ্রেঞ্চ। তাই এদেশে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের অবশ্যই এ ভাষা জানতে হবে। তবে শুধু ফ্রান্সে আমেরিকান ইউনিভার্সিটি অব প্যারিসে ইংরেজিতে শিক্ষালাভের সুযোগ রয়েছে।

পড়াশোনার খরচ : ফ্রান্সে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর বার্ষিক ফি বাবদ ৩-৪ লাখ টাকা দিতে হয়। সাধারণত থাকা-খাওয়া বাবদ একজন শিক্ষার্থীর খরচ হয় মাসিক ২৫ থেকে ৩০ হাজার টাকা।

কাজের সুযোগ : ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ রয়েছে। যখন শিক্ষাবিরতি থাকে তখন শিক্ষার্থীরা এদেশে ফুলটাইম কাজের সুযোগ পেয়ে থাকেন।

আবেদন ও ভিসা প্রসেসিং : ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে কমপক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে। এদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণত সেপ্টেম্বরের দিকে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ে সরাসরি অথবা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ ও ভর্তির আবেদন করতে হবে। আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হলে পরবর্তী করণীয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই শিক্ষার্থীকে জানিয়ে দেয়।
ভিসার জন্য আবেদনকারীকে সব কাগজপত্রসহ দেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসে যোগাযোগ করতে হয়। তবে এক্ষেত্রে সাধারণত স্টাডি ভিসার জন্য ফ্রেঞ্চ জানা এবং ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া ও আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখাতে পারলে সহজেই ভিসা পাওয়া যায়।

যোগাযোগ : আলিয়ঁস ফ্রঁসেজ, মিরপুর রোড-৩, কর্নার হাউস, ধানমন্ডি, আবাসিক এলাকা, ঢাকা।

ফ্রান্সের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট :
University De Limogesww-w.unilim.fr
University De Paris IVww-w.paris4.sorbonne.fr
University De Savoieww-w.univsavoie.fr
University De Nantesww-w.univnantes.fr
University De Rovenww-w.univroven.fr

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×