আমি যদি হতাম রাজা!
৬০০ কোটি থাকতো প্রজা,!
পেয়ে যেতাম সব ক্ষমতা,!
দারিদ্র'কে হত্যা করে,!
কবর দিতাম চিরতরে,
দূর করতাম ক্ষুধা………।!
আমি যদি হতাম রাজা!
মানবতার ডান্ডা মেরে,
পারমানবিক বোমা’টারে,
দিতাম চরম সাজা……….,!
মানবতার মিষ্টি রসে,
ভরিয়ে দিতাম জগৎটারে,
হতো কেমন মজা……….!!!।
আমি যদি রাজা হতাম!
জাতিসংঘে যেতাম,!
মহাসচিব’রে ন্যাড়া করে,
পক্ষপাতের পোকা মেরে,
সত্য-ন্যায়ের মন্ত্র পড়ে,
ফুঁ দিয়ে- দিতাম ঝেড়ে……..।!
আমি যদি রাজা হতাম!
ইস্রাঈল-ফিলিস্তিনে যেতাম!
যুদ্ধ’টার টুটি ধরে,
১০০ ঘা দোররা মারার,
ফতুয়া দিয়ে দিতাম!
আবশেষে তার’ই হাতে
শান্তির-পতাকা লাগিয়ে নিতাম!
অশান্তি’টা চিরতরে,
পাঠিয়ে দিতাম যাদুঘরে,
মাদাম তুসো রাখতো তারে,
বন্ধ করে তালা,!
আর যেন সইতে না হয়,
চুক্তি ভংগের জ্বালা…………….!
আমি যদি রাজা হতাম!
ভারত-পকিস্তান যেতাম,!
পাটা-পুতা হাতে নিয়ে,
দুই’টারে ২ বারি দিয়ে,!
কাস্মীর’টা স্বাধীন করে দিতাম……।!
আমি যদি রাজা হতাম!
আফগানিস্তান যেতাম,
আফিম গাছে মূলা ঝুলিয়ে,!
মোল্লা'দের ঐ মাতলামী’টা,
বন্ধ করে দিতাম…………।!
আমি যদি রাজা হতাম!
মধ্যপ্রাচ্যে যেতাম,
একনায়ক’দের নাক’টা কেটে,
রাজতন্ত্রের লেবাস ছিড়ে,
নেংটো করে দিতাম,!
আর গনতন্ত্রের পোষাক দিয়ে
লজ্জা- ঢেকে দিতাম………..।!
আমি যদি রাজা হতাম!
আমেরিকায় যেতাম,
ওবামা’কে সাথে নিয়ে,
হোয়াইট হাউজ’টা নতুন করে,
রং লাগিয়ে দিতাম………..।!
আমি যদি রাজা হতাম!
আফ্রিকা’তে যেতাম,
সাদা-কালোর বিভেদ’টারে,
ফেয়ারনেস ক্রীম দিয়ে,
ফর্সা করে দিতাম…………..।!
আমি যদি রাজা হতাম!
সৃষ্টিকর্তার কাছে যেতাম,!
তার আরশে মাথা ঠুকে,
করজোরে প্রার্থনাতেঃ-
“রাজত্ব’টা নাও ফিরিয়ে,
আমায় দাও ফকির করে,
তবু ভাঙ্গা দেশ’টারে মোর
দাও-সর্বশ্রেষ্ঠ করে……………………..”।!
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।