somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্রষ্টা’ও ব্যার্থ-তোমার ভালোবাসা!!!

২২ শে নভেম্বর, ২০১০ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
দূর্বোধ্য-দূর্ভেদ্য স্বপ্ন প্রিয়ার হিয়া
মোর তরে ভালোবাসা অধরা-মরিচীকা,
এনাটমী-ফিজিওলজী ডেইজি কাটার-নিউক্লিয়ার
যুক্তিবিদ্যা-মনসতত্ব- পিথাগোরাসের গনিত শাস্ত্র
ভালোবাসার তত্ত্ব কথা-সকলি বৃথা…………..!
(২)
প্রশান্ত অশ্রু জলে -সাহারা মরুভূমি,
গগণ বিদারী চিৎকারে ও সুপ্ত আগ্নেগিরি,
তন্ত্র সাধন -মন্ত্র জপন- শ্রেষ্ঠ ভালোবাসা
নিউটনের তৃতীয় সূত্র উল্টো করে ক্রীয়া!
সকলি বৃথা………….!
(৩)
গদ্য-ছড়া আর কবিতা-দিবা স্বপ্ন দেখা ,
নিশি রাতে আকাশে’তে শুকতারা আঁকা
হাসি-খেলা-মজা আর উদাস হয়ে থাকা
রুপে গুনে বিভোর হয়ে- জোসনায় চাঁদ দেখা
সকলি বৃথা……………!
(৪)
মুঠো ফোনে আলাপনে -পাতা বাহারে সুবাস পেয়ে ,
দার্শনিকে’র তত্ব বলে-বিশ্ব প্রেমের ব্যবচ্ছেদে ,
সংগীতের সুর মূর্ছনাতে-ভালোবাসার অবগাহন ,
হ্রদয় পুড়ে ভস্ম হওয়া-কানে ব্যাথা-মাথা ব্যাথা
ভালোবাসি- ভালোবাসি -সকলি বৃথা………..!
(৫)
সৃষ্টিকর্তা আর দেবতা- বাস্তবতা আর সততা ,
ইবলিশ আর মহা মানব-ধর্মগাথা-তত্ব কথা ,
কুটনীতিকের সুক্ষনীতি-সার্জনের ঐ ছুরি-কাঁচি
হার্ট বিটের দ্রুত স্পন্দন- মহাশূন্য আস্ফালন
তবু ভালোবাসার আশা- সকলি বৃথা…………..!
(৬)
কারবালার ঐ পিপাসা’তে প্রশান্তে’র পানির স্রোতে ,
ফাঁসী’র রুজ্জে বেঁচে থাকা-ডানাহীনে উঁড়তে থাকা,
উল্টো স্রোতে উল্টো রথে -সুপারসনিক ধেয়ে চলা ,
জল-স্থল-আকাশ যুদ্ধ- সপ্ত বহর- অষ্ট প্রহর
অপেক্ষা আর প্রতীক্ষা- সকলি বৃথা………………..!
(৭)
উত্তর মেরু-সাইবেরিয়া- একশো ডিগ্রি বরফ গালা ,
হাজার পাল্লার ক্ষেপনাস্ত্র- পেন্টাগনের গোপনাস্ত্র ,
অবরুদ্ধ করে বিশ্ব- হয় যদি মহাযুদ্ধ ,
অসম্ভব সম্ভবে ও- ঈস্রাফিলের ফুংকারে ও
গলবে না মন’টা-সকলি বৃথা………………….!
(৮)
ব্লাকহোলের রহস্য’টা-সৃষ্টিকর্তার ধারনা’টা
ব্রেন কোষের কোন সেলে’তে- কোন টিসূর কোন জিনে’তে
রেডিয়েশনে’র স্কানে’তে- আমার তথ্য থাকে সত্য
সকল তত্ত্ব সকল সুত্র- সব হবে মিথ্যা!
ভালোবাসি ভালোবাসো - সকলি বৃথা……………!
(৯)
মহাকাশ পাড়ি দিয়ে-যদি যাই ভিনগ্রহে,
এলিয়েনের বুদ্ধিমত্তা- বিগ ব্যং থিউরী’টা ,
সুনামীর জলচ্ছ্বাসে -ভূমিকম্পের ধংসযজ্ঞে ,
মূত্যপুরীর বিভৎসতা- আলাদিনের চেরাগ জ্বালা ,
কোন শক্তির নেই ক্ষমতা-সকলি বৃথা..................!
(১০)
সুপার কোন গনন যন্ত্র-অর্থ খুঁজে হবে ব্যার্থ
যদি যাই সাত আসমানে-তাওরাদ-যবুর ইঞ্জিল-কোরান,
ঐশ্বরীক বানী গুলো - লিখে আনি আমার জন্য ,
তুর পাহার ভস্ম করা-আসে স্বয়ং “সৃষ্টিকর্তা”
হয়তো তবু ও বৃথা...............!
(১১)
ভালোবাসা পেলাম না যে-বিরহ নয় সঠিক শব্দ-গূঢ় মাহাত্ত্ব!
তোমার সাধন-পুঁজন-পালন , আমার মনে আমার ধ্যানে
রবে আমার ব্রেন সেলে- অস্থি-মজ্জা’তে
আমার প্রানে এ শরীরে-আমার অস্তিত্বে ,
ইহকালে স্বপ্নেতে- আমৃত্যু থাকবো আশা’তে ।
(১২)
মরবো না আর সবার মতো-যাবো ক্ষয়ে-নিঃশেষ হয়ে,
অন্ধকারে ঐ কবরে, আখেরাতে শেষ বিচারে
করজোড়ে প্রার্থনাতে- অপেক্ষাতে পুলসেরাতে
তোমায় ছাড়া স্বর্গ পেলে ও
“আমি নেবো না যে”……………….।!!!
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×